ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ বড় জয় পাওয়ায় সংগঠনটিকে অভিনন্দন জানিয়েছিল জামায়াত-ই-ইসলামী পাকিস্তান। কিন্তু পোস্টটি এখন আর দেখা যাচ্ছে না। এ অভিনন্দন বার্তা জানিয়েছিলেন জামায়াত-ই-ইসলামী পাকিস্তানের আমির হাফিজ নাঈমুর রহমান। বুধবার (১০ সেপ্টেম্বর) সংগঠনের সামাজিক মাধ্যম পেজে তার বক্তব্য প্রকাশ করা হয়। পোস্টে বলা হয়েছিল, ‘বাংলাদেশে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে, আলহামদুলিল্লাহ। দেশটির বৃহত্তম বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র সংগঠন ইসলামী জমিয়াতে তালাবা (ছাত্রশিবির) বিপুল ব্যবধানে জয়লাভ করেছে। পুরো প্যানেল বিজয়ী হওয়া বাংলাদেশের ইতিহাসে এই প্রথম। এতে আরও বলা হয়, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো- অন্য প্যানেলগুলো একযোগে ভারতপন্থি শক্তির সমর্থন পেয়েছিল। তবুও শিক্ষার্থীরা শিবিরকে জয়ী করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের এই বিজয়ে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।’  এই বিজয় ছাত্র-যুবসমাজের অধিকার আদায়ের সংগ্রাম ত্বরান্বিত করবে উল্লেখ করে, ভারতের ষড়যন্ত্র থেকে তা বাংলাদেশের মুক্তি এনে দেবে এবং দেশের উন্নয়ন ও অগ্রগতির নতুন শিরোনাম রচনা করবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়। পোস্টে, এই নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে কৃতিত্ব দিয়েছে পাকিস্তান জামায়াত।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেনাপোলে প্রেমিক-প্রেমিকার আত্মসমর্পণ: প্রেমিক জেলে, প্রেমিকা হেফাজতে
বেনাপোলে প্রেমিক-প্রেমিকার আত্মসমর্পণ: প্রেমিক জেলে, প্রেমিকা হেফাজতে

অপহরণের দুই দিন পর কথিত প্রেমিক প্রেমিকা যশোরের বেনাপোল পোর্ট থানায় স্ব-ইচ্ছায় ধরা দিয়ে এখন জেল হাজতে।বুধবার দুপুরের দিকে তারা Read more

কর্ণফুলীতে ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার
কর্ণফুলীতে ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

চট্টগ্রামের কর্ণফুলীতে ইয়াবাসহ এক রোহিঙ্গা শরণার্থীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে কর্ণফুলী থানার ওয়াই Read more

জ্বালানি ও বিদ্যুৎমন্ত্রী টুকু আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী: মুফতি আমির হামজা
জ্বালানি ও বিদ্যুৎমন্ত্রী টুকু আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী: মুফতি আমির হামজা

জ্বালানি ও বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ আখ্যা দিয়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামী বক্তা Read more

সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাড়িতে অভিযান: ছাত্রলীগ-যুবলীগের ৫ নেতা গ্রেফতার
সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাড়িতে অভিযান: ছাত্রলীগ-যুবলীগের ৫ নেতা গ্রেফতার

স্বৈরাচারী শাসক শেখ হাসিনার আমলের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের রাজধানী ঢাকার গুলশান এলাকার বাড়িতে অভিযান চালিয়ে ছাত্রলীগ ও যুবলীগের ৫ Read more

পাকিস্তান সীমান্তে গোলাগুলি, ভারতীয় সেনা নিহত
পাকিস্তান সীমান্তে গোলাগুলি, ভারতীয় সেনা নিহত

পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় জম্মু-কাশ্মিরের উরি সেক্টরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে গোলাগুলিতে ভারতীয় এক সেনা নিহত হয়েছেন।বুধবার (১৩ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য Read more

নায়ক রিয়াজের জন্মদিন আজ
নায়ক রিয়াজের জন্মদিন আজ

ঢাকাই চলচ্চিত্রের এক উজ্জ্বল তারকা রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক। নব্বইয়ের দশকের মাঝামাঝি থেকে টানা ২ যুগ তিনি ছিলেন ঢালিউডের শীর্ষ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন