নোয়াখালীর সদরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনোয়ারুল আজিম রাজু (৭৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি সাবেক হাতিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন। শুক্রবার (৩০ মে) সকাল ৬টার দিকে নোয়াখালী পৌরসভার বার্লিংটন মোড় এলাকার আজিম ভিলায় এ দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত আজিম হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের তালুকদার গ্রামে মৃত নুরুল হকের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আজিমের বাড়ি জেলার দ্বীপ উপজেলা হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের তালুকদার গ্রামে। তিনি বর্তমানে নোয়াখালী পৌরসভার বার্লিংটন মোড় এলাকার আজিম ভিলায় নিজ বাসায় বসবাস করতেন। শুক্রবার ভোরে তিনি বাসার পাশে মসজিদে ফজরের নামাজ পড়তে যান। নামাজ পড়ে ফেরার পথে বাসার গেইটে তিনি হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশের কঠিন সময়ে জাতি তারেক রহমানের দিকে তাকিয়ে আছে: মির্জা ফখরুল
দেশের কঠিন সময়ে জাতি তারেক রহমানের দিকে তাকিয়ে আছে: মির্জা ফখরুল

দেশের কঠিন সময়ে জাতি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শনিবার Read more

শিবচরে পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু
শিবচরে পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

মাদারীপুরের শিবচরে পুকুরে ডুবে রাফিন খান নামের এক শিশুর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে উপজেলার মাদবরেরচর ইউনিয়নের সাড়ে এগার রশি Read more

ঘূর্ণিঝড়ের প্রভাবে ভোলার সকল রুটে লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ
ঘূর্ণিঝড়ের প্রভাবে ভোলার সকল রুটে লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ

ভোলায় ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে সকাল থেকে বৈরী আবহাওয়া বিরাজ করছে। গুঁড়িগুঁড়ি বৃষ্টিসহ বইছে তীব্র বাতাস। উত্তাল রয়েছে ভোলার মেঘনা ও Read more

সৌদির স্টক মার্কেটে পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন
সৌদির স্টক মার্কেটে পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন

 বিশ্ব অর্থনীতির অস্থিরতার প্রভাবে সৌদি আরবের স্টক এক্সচেঞ্জ রবিবার (৬ এপ্রিল) দিনের লেনদেন শেষ হয়েছে গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে Read more

২৪ ঘণ্টায় সারাদেশে অভিযানে ৪২৪ জন গ্রেফতার
২৪ ঘণ্টায় সারাদেশে অভিযানে ৪২৪ জন গ্রেফতার

দেশে চলমান বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় গত ২৪ ঘণ্টায় ৪২৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানকালে ৬টি আগ্নেয়াস্ত্র Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন