মাদারীপুরের শিবচরে পুকুরে ডুবে রাফিন খান নামের এক শিশুর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে উপজেলার মাদবরেরচর ইউনিয়নের সাড়ে এগার রশি গ্রামে এ ঘটনা ঘটে। রাফিন ওই গ্রামের আব্দুল মান্নান খানের সন্তান।পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার সময় শিশুটির বাবা-মা বাড়ির পাশে কৃষিকাজে ব্যস্ত ছিলেন। উঠানে খেলা করার একপর্যায়ে সবার অগোচরে রাফিন পুকুরে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে দুপুর সাড়ে ১২টার দিকে পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখা যায়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বলেন, “এ ঘটনা আমরা লোকমুখে শুনেছি। এটি অত্যন্ত দুঃখজনক। তবে পরিবারের পক্ষ থেকে কোনো তথ্য দেওয়া হয়নি এবং পুলিশকে না জানিয়েই স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।”এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘ইউনূস-মোদী বৈঠক: পারস্পরিক আস্থা পুনরুদ্ধারই মূল লক্ষ্য’
‘ইউনূস-মোদী বৈঠক: পারস্পরিক আস্থা পুনরুদ্ধারই মূল লক্ষ্য’

শুক্রবার প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে মার্কিন পাল্টা শুল্ক আরোপের কারণে বাংলাদেশের রপ্তানি খাতে যে উদ্বেগ দেখা দিয়েছে সে সংক্রান্ত খবর Read more

নবীজি (সা.) সাগরের যে মাছ খেয়েছেন
নবীজি (সা.) সাগরের যে মাছ খেয়েছেন

আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মাছ খেতেন এবং পছন্দ করতেন। জন্মভূমি মক্কা মরুভূমি ও পাহাড়ঘেরা হলেও আরবের Read more

নতুন নোট চিনছে না টাকা জমার মেশিন!
নতুন নোট চিনছে না টাকা জমার মেশিন!

নতুন নোট চিনছে না টাকা জমার মেশিন! শুনে অবাক লাগছে হয়তো? ঈদের আগে নতুন ডিজাইনের ২০, ৫০ ও ১০০০ টাকার Read more

ইয়েমেনে ভারতীয় নার্সের মৃত্যুদণ্ড কার্যকর একদিন পেছাল
ইয়েমেনে ভারতীয় নার্সের মৃত্যুদণ্ড কার্যকর একদিন পেছাল

ইয়েমেনে একটি হত্যা মামলায় ভারতীয় নার্স নিমিশা প্রিয়াকে মৃত্যুদণ্ডের আদেশ দেন দেশটির সর্বোচ্চ আদালত। বুধবার (১৬ জুলাই) তার সাজা কার্যকর Read more

মেট্রোরেল চলাচল নিয়ে শঙ্কা কাটল
মেট্রোরেল চলাচল নিয়ে শঙ্কা কাটল

স্বতন্ত্র চাকরি-বিধিমালা প্রণয়ন ও প্রকাশের দাবিতে অনির্দিষ্টকালের সর্বাত্মক কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়ায় শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে মেট্রোরেল চলাচল নিয়ে আশঙ্কা Read more

খাগড়াছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার
খাগড়াছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

খাগড়াছড়ি সদর পৌরসভার কলেজ গেইট মোহাম্মদপুর এলাকার পাহাড় থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১৮ এপ্রিল)  সন্ধ্যায় এসব অস্ত্র Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন