লক্ষ্মীপুরের রামগতিতে কামরুন্নাহার নামের এক নারী শিক্ষিকাকে চাকরি দেওয়ার কথা বলে ৩ লাখ টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে উপজেলার চরসেকান্তর মোখলেছিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত প্রধান শিক্ষকের নাম নিজাম উদ্দিন। তিনি  চরআলগী ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের আবুল হোসেনের ছেলে।এবং চরসেকান্তর মোখলেছিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক।নারী শিক্ষিকা কামরুন্নাহার বলেন,চাহিদা মতো টাকা দিয়েও ভাগ্য জোটেনি তার চাকুরী। তিন লাখ টাকা নিয়েও তাকে চাকুরী থেকে বাদ দেন ওই প্রধান শিক্ষক। টাকা ফেরত চাইলে দিচ্ছে হুমকি। এ ঘটনায় বিচার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ওই নারী। ঘটনাটি ঘটেছে উপজেলার চরসেকান্তর  মোখলেছিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসায়।জানা যায়, উপজেলার চরসেকান্তর মোখলেছিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক মোহাম্মদ  নিজাম উদ্দিন কামরুন্নাহারকে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে স্বামী দিদার ফরাজীকে ফুসলিয়ে ২০২২ সালের আগস্ট মাসের ১২ তারিখে একটি স্টাম্পে স্বাক্ষর করে তার কাছ থেকে ৩ লাখ টাকা নেন প্রধান শিক্ষক নিজাম উদ্দিন।টাকা নিয়ে ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর তারিখে কামরুন্নাহারকে সাক্ষাৎকার বোর্ডের রেজুলেশনের মাধ্যমে মাদরাসার ম্যানেজিং কমিটি ২০২২ সালের অক্টোবর মাসের ১২ তারিখে সহকারী শিক্ষক পদে নিয়োগপত্র প্রদান করেন।  উল্লেখিত তারিখে নিয়োগপ্রাপ্ত হয়ে ১৪-১০-২০২২ ইং তারিখে সহকারী শিক্ষক পদে কাজে যোগদান করেন কামরুন্নাহার। এরপর যথারিতি কামরুন্নাহার একজন শিক্ষক হিসেবে জাতীয় সংসদ ও উপজেলা নির্বাচনে ভোটগ্রহণের দায়িত্বও পালন করেছেন।আওয়ামী লীগ সরকার পতনের পর মন্ত্রনালয়ে প্রেরিত শিক্ষকদের তালিকা থেকে কামরুন্নাহারকে বাদ দিয়ে শিক্ষক তালিকা ও আনুষাঙ্গিক কাগজপত্রে তার নাম নেই। বিষয়টি জানতে পেরে কামরুন্নাহারের স্বামী দিদার ফরাজী ঘটনার সত্যতা যাচাই করতে প্রধান শিক্ষক নিজাম উদ্দিনের সাথে দেখা করতে চাইলে তিনি নানা তালবাহানা শুরু করেন। এক পর্যায়ে বিষয়টি নিয়ে কামরুন্নাহার বাদি হয়ে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।  ইউএনও বিষয়টি তদন্ত করতে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেন। উপজেলা শিক্ষা কর্মকর্তা তদন্ত করে ঘটনার সত্যতাও পেয়েছেন।ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে নানা সমালোচনার ঝড়। স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক হয়ে এমন অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়বে, তা কল্পনাও করা যায়না। অন্যদিকে খেটে খাওয়া দিদার ফরাজী মোহাম্মদ নিজাম উদ্দিনের মত প্রধান শিক্ষকের খপ্পরে পড়ে এখন সর্বহারা। নিজের আয়কৃত জমানো টাকা নিজাম উদ্দিনের হাতে  তুলে দিয়ে এখন চরম কষ্টে দিনাতিপাত করছেন ভুক্তভোগী পরিবারটি।এ ব্যাপারে ভুক্তভোগী দিদার ফরাজী বলেন, আমি একজন গরীব মানুষ। দিন এনে দিন খাই। নিজাম উদ্দিন আমার স্ত্রীকে তার মাদরাসায় সহকারী শিক্ষক পদে নিয়োগ দেওয়ার কথা বলে আমার কাছ থেকে তিন লাখ টাকা নেন। চাকুরীও দেননি। আমার টাকাও দিচ্ছেনাভুক্তভোগী কামরুন্নাহার বলেন, টাকা নিয়ে আমাকে চাকুরী দেয়নি। সে প্রতারণা করছে। আমি ন্যায় বিচার চাই।অভিযুক্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নিজাম উদ্দিন এ প্রতিবেদককে হুমকি দিয়ে বলেন, আমি কেমন মানুষ আপনি জানেননা? আপনি পারলে আমার বিরুদ্ধে লেখেন,লেখলে কি হবে?  এই বলে মোবাইলের সংযোগ কেটে দেন।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ দিদার হোসেন বলেন, চাকুরী দেওয়ার কথা বলে টাকা নেওয়ার বিষয়টি উভয়পক্ষ স্বীকার করছেন।অভিযোগটির তদন্ত সম্পন্ন হয়েছে। খুব দ্রুত উর্ধতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দিবো।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার বিচার দাবিতে ছাত্রদল ও শিক্ষার্থীদের অবস্থান
ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার বিচার দাবিতে ছাত্রদল ও শিক্ষার্থীদের অবস্থান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার, উপাচার্য-প্রক্টরের পদত্যাগ ও নিরাপদ ক্যাম্পাসের দাবি জানিয়েছেন সংগঠনটির Read more

৩০ জুলাই একাদশে ভর্তির আবেদন শুরু
৩০ জুলাই একাদশে ভর্তির আবেদন শুরু

চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম জুলাইয়ের ৩০ তারিখ থেকে শুরু হবে। এবারের ভর্তি কার্যক্রমে জুলাই আন্দোলনকারীদের জন্য কোনো Read more

টাঙ্গাইলে অরক্ষিত ৩০ রেলক্রসিং, চলতি বছরেই মৃত্যু ১৫ জনের!
টাঙ্গাইলে অরক্ষিত ৩০ রেলক্রসিং, চলতি বছরেই মৃত্যু ১৫ জনের!

টাঙ্গাইলের যমুনা নদীসংলগ্ন ইব্রাহিমাবাদ রেলস্টেশন থেকে মির্জাপুর রেলস্টেশন পর্যন্ত রেলপথে রয়েছে ৪৬টি রেলক্রসিং। এর মধ্যে অন্তত ৩০টি রয়েছে সম্পূর্ণ অরক্ষিত, Read more

মৃত্যুর কাছে হার মানলেন জুলাই যোদ্ধা সালাউদ্দিন
মৃত্যুর কাছে হার মানলেন জুলাই যোদ্ধা সালাউদ্দিন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গত বছরের জুলাইতে বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের ছোঁড়া ছড়াগুলিতে এক চোখের দৃষ্টিশক্তি হারিয়েছিলেন গাজী সালাউদ্দিন। অপর চোখেও ঝাপসা দেখছিলেন Read more

ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে গলাচিপায় বিক্ষোভ ও মশাল মিছিল
ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে গলাচিপায় বিক্ষোভ ও মশাল মিছিল

ঢাকায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে পটুয়াখালীর গলাচিপায় বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ Read more

কালিয়াকৈরে নৌকা ডুবিতে ৩ জনের মরদেহ উদ্ধার
কালিয়াকৈরে নৌকা ডুবিতে ৩ জনের মরদেহ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মকস বিলে নৌকাডুবির ঘটনায় তিন তরুণের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।নিহতরা হলেন, সাভারের শিমুলিয়া ইউনিয়নের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন