খুব শিগগিরই জাতীয় ঐকমত্য কমিশন অন্তর্বর্তী সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।রবিবার (০৫ অক্টোবর) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন সভাপতি ও প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠকে এ কথা জানান তিনি।প্রায় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ বৈঠকে জুলাই সনদের বিষয়বস্তু এবং এর বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মনোভাব ও এ বিষয়ে ঐকমত্য কমিশনের অবস্থান সম্পর্কে সভাকে অবহিত করা হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ঐকমত্য কমিশনের কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানান, ঐকমত্য কমিশন সব রাজনৈতিক দল থেকে ব্যাপকভাবে সহযোগিতা পেয়েছে। এছাড়া, গণমাধ্যমগুলো ঐকমত্য কমিশনকে অকল্পনীয় সমর্থন দিয়েছে। কমিশন সভাপতি ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কমিশনের সব সদস্যকে ধন্যবাদ ও শুভ কামনা জানিয়েছেন। কমিশনের কাজের চূড়ান্ত অগ্রগতি সম্পর্কে দ্রুততম সময়ের মধ্যে তাকে জানানোর নির্দেশ দিয়েছেন।  আজকের বৈঠকে কমিশনের পক্ষ থেকে ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রীয়াজ, কমিশন সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।পাশাপাশি, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, আসিফ নজরুল ও আদিলুর রহমান খান বৈঠকে উপস্থিত ছিলেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মালয়েশিয়ায় ভয়াবহ আগুনে দগ্ধ বাংলাদেশি শ্রমিক
মালয়েশিয়ায় ভয়াবহ আগুনে দগ্ধ বাংলাদেশি শ্রমিক

মালয়েশিয়ার সেলাঙ্গর প্রদেশের সুঙ্গাই বুলোহ এলাকায় তিনটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এক বাংলাদেশি শ্রমিক দগ্ধ হয়েছেন। তার শরীরের বিভিন্ন অংশে Read more

ধামইরহাটে যৌতুকের জন্য গৃহবধূকে নির্যাতনের অভিযোগ
ধামইরহাটে যৌতুকের জন্য গৃহবধূকে নির্যাতনের অভিযোগ

নওগাঁর ধামইরহাটে যৌতুকের টাকা না পেয়ে শোভা আক্তার নামে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে তার স্বামী ও শ্বশুর বাড়ি পরিবারের Read more

নির্বাসনের অবসান, নতুন বাংলাদেশের স্বপ্নে প্রত্যাবর্তন তারেক রহমানের
নির্বাসনের অবসান, নতুন বাংলাদেশের স্বপ্নে প্রত্যাবর্তন তারেক রহমানের

দীর্ঘ প্রায় দেড় যুগ পর দেশের মানুষের ভালোবাসা সঙ্গে নিয়ে বিজয়ীর বেশে দেশে ফিরলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান Read more

বরিশালে কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস
বরিশালে কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

জাটকা রক্ষা অভিযানের অংশ হিসেবে বরিশালের হিজলার মেঘনা নদীর বিভিন্ন স্থানে দিনব্যাপী অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য Read more

পিরোজপুরে যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায়, বাস কাউন্টারে জরিমানা
পিরোজপুরে যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায়, বাস কাউন্টারে জরিমানা

পিরোজপুরের নেছারাবাদে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাড়তি ভাড়া আদায় করার অভিযোগ পাওয়া গেছে। যাত্রীদের জিম্মি করে বাস কাউন্টারের মালিকরা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন