বাড়ি ভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি আজ পঞ্চম দিনে গড়িয়েছে। আন্দোলনের অংশ হিসেবে রোববার (১৯ অক্টোবর) থালা-বাটি হাতে ‘ভূখা মিছিল’ নিয়ে শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা করবেন তারা।শনিবার (১৮ অক্টোবর) রাতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এ কর্মসূচির ঘোষণা দেন।তিনি বলেন, আমরা জাতির ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলছি, অথচ নিজেদের জীবনে নিরাপত্তা ও মর্যাদা নেই। বছরের পর বছর প্রতিশ্রুতি শুনেছি, কিন্তু বাস্তবে কিছুই হয়নি। এখন খালি থালা হাতে রাস্তায় নামা ছাড়া আর কোনও উপায় নেই। এটি শুধুই প্রতীকী প্রতিবাদ নয়, এটি আমাদের বঞ্চনার কান্না।তিনি আরও বলেন, আমাদের দাবিগুলো ব্যক্তিগত নয়, দেশের শিক্ষা ব্যবস্থার মান ও সমতা রক্ষার সঙ্গে সম্পর্কিত। সরকার চাইলে আজই এই সংকটের অবসান ঘটাতে পারে। শিক্ষক সমাজ করুণা নয়, প্রাপ্য সম্মান ও ন্যায্য দাবির বাস্তবায়ন চায়।এর আগে গত রোববার প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচির সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। এরপর সোমবার থেকে সারাদেশে পাঠদান বন্ধ রেখে কর্মবিরতি শুরু করেন শিক্ষকরা।সরকার এর মধ্যে ৫ শতাংশ বাড়িভাড়া ভাতা বৃদ্ধির ঘোষণা দিলেও শিক্ষকরা তা প্রত্যাখ্যান করেছেন। তাদের দাবি, প্রজ্ঞাপনে ২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে।এদিকে এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন ইতোমধ্যে রাজধানীর বাইরে বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে। বিদ্যালয়ে উপস্থিত থাকলেও শিক্ষকরা শ্রেণিকক্ষে যাচ্ছেন না; বিদ্যালয়ের আঙিনা বা শিক্ষক লাউঞ্জে অবস্থান কর্মসূচি পালন করছেন।রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এখনো শতাধিক শিক্ষক অবস্থান করছেন। কেউ চট বিছিয়ে, কেউ ব্যানার মাথার নিচে দিয়ে রাত কাটাচ্ছেন। তারা বলছেন, ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।এর আগে বুধবার শাহবাগ মোড়ে তিন ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষকরা। সেদিনই ‘মার্চ টু যমুনা’ কর্মসূচিরও ঘোষণা দেয়া হয়।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজা ফাঁকা করে ‘মানবিক শহর’ করার ঘোষণা দিল ইসরাইল
গাজা ফাঁকা করে ‘মানবিক শহর’ করার ঘোষণা দিল ইসরাইল

গাজার জনগণকে সরিয়ে একটি ‘মানবিক শহর’ গড়তে সেনাবাহিনীকে প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ।বুধবার (০৯ জুলাই) এক প্রতিবেদনে Read more

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব
ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ। ওভারব্রিজ Read more

ইরানের পারমাণবিক স্থাপনার কিছুই করতে পারেনি ইসরায়েল
ইরানের পারমাণবিক স্থাপনার কিছুই করতে পারেনি ইসরায়েল

ইরানের পারমাণবিক স্থাপনায় বেশ কয়েক দফায় হামলা চালিয়েছে । এসব হামলায় পরমাণু স্থাপনার কিছুই করতে পারেনি বলে জানিয়েছেন ইরানের পারমাণবিক Read more

অপহরণের মামলার জেরে প্রাণনাশের হুমকিতে সংবাদ সম্মেলন
অপহরণের মামলার জেরে প্রাণনাশের হুমকিতে সংবাদ সম্মেলন

আপন ভাইয়ের সকল সম্পত্তি হাতিয়ে নিতে বাবা-মেয়েকে অপহরণ করে নির্যাতনের ঘটনায় মামলা করায় প্রাণনাশের হুমকি দেয় আসামী ও তাদের লোকজন। Read more

নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সুশীলা কারকির নাম প্রস্তাব জেন-জি’র
নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সুশীলা কারকির নাম প্রস্তাব জেন-জি’র

নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকির নাম প্রস্তাব করেছে জেন-জি বিক্ষোভকারীরা। বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে কাঠমান্ডুতে Read more

ভারতের নিষেধাজ্ঞায় বেনাপোলে শতাধিক পণ্যবাহী ট্রাক আটকে
ভারতের নিষেধাজ্ঞায় বেনাপোলে শতাধিক পণ্যবাহী ট্রাক আটকে

ভারত সরকারের নিষেধাজ্ঞায় বেনাপোল স্থলবন্দরে আটকা পড়েছে রপ্তানিমুখী গার্মেন্টসসহ কয়েক প্রকার পণ্যের শতাধিক ট্রাক। এর আগে তাদের নিষেধাজ্ঞায় সড়ক পথে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন