উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বিগত কয়েক দিনের বৃষ্টিতে তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি নিয়ন্ত্রণে ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হলেও এই নিয়ে তৃতীয় দফায় তিস্তার পানির বৃদ্ধির কারণে নাজেহাল হয়ে পড়েছে তিস্তা পাড়ের জনজীবন।বুধবার (১৩ আগস্ট) বিকেল ৪টা পর্যন্ত তিস্তার পানি রেকর্ড করা হয়েছে ৫২.১৯ মিটার, যা বিপদসীমার (৫২.১৫ মিটার) তুলনায় ৪ সেন্টিমিটার বেশি। এ তথ্য জানিয়েছে লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ড।পানিবৃদ্ধির ফলে তিস্তার বাম তীরবর্তী নিম্নাঞ্চল তৃতীয় বারের মতো পানিতে তলিয়ে গেছে। ডুবে গেছে শতাধিক গ্রামের রাস্তা-ঘাট, বসতভিটা, ফসলি জমি, গ্রামীণ সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়া জেলার আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, সদর ও পাটগ্রাম উপজেলার বহু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।এদিকে পানি বৃদ্ধির ফলে নতুন করে বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে। এর মধ্যে রয়েছে পাটগ্রামের দহগ্রাম, গড্ডিমারী, দোয়ানী, ছয়আনী, সানিয়াজান, সিঙ্গামারি, সিন্দুর্না, হলদিবাড়ী ও ডাউয়াবাড়ী, কালীগঞ্জের ভোটমারী, শৈইলমারী ও নোহালী, আদিতমারীর মহিষখোচা, গোবর্ধন, কালমাটি, বাহাদুরপাড়া ও পলাশী এবং সদর উপজেলার ফলিমারী, খুনিয়াগাছ, কুলাঘাট, মোগলহাট, রাজপুর ও গোকুন্ডা ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা।মহিষখোচা ইউনিয়নের বাসিন্দা আব্দুল হালিম বলেন, ‘গতকাল ও পরশু থেমে থেমে বৃষ্টি হয়েছে। এরপর পানি বাড়তে থাকে। গরু-ছাগল নিয়ে বিপাকে পড়েছি। এখনো কোনো জনপ্রতিনিধি বা সরকারি কর্মকর্তা খোঁজ নেননি।’ডাউয়াবাড়ীর কৃষক হামিদুর রহমান বলেন, ‘নিচু এলাকায় পানি ঢুকে পড়েছে। ফসলি জমি ও পশুপাখি নিয়ে বিপাকে পড়েছি। প্রশাসনের দ্রুত সহায়তা প্রয়োজন।’পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার বলেন, ‘পানি বৃদ্ধির কারণে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কায় সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। পরিস্থিতি ও ঝুঁকিপূর্ণ বাঁধ সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হচ্ছে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যৌন নিগ্রহের অভিযোগে ককপিট থেকে ভারতীয় বংশোদ্ভূত পাইলট আটক
যৌন নিগ্রহের অভিযোগে ককপিট থেকে ভারতীয় বংশোদ্ভূত পাইলট আটক

যুক্তরাষ্ট্রে বিমানবন্দরে ফ্লাইট অবতরণের পরপরই উড়োজাহাজের ককপিট থেকে ভারতীয় বংশোদ্ভূত পাইলটকে আটক করা হয়েছে।রবিবার (২৯ জুলাই) সকালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের Read more

বরিশালে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা আটক
বরিশালে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা আটক

আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ’র আস্থাভাজন বরিশালের Read more

খুলে দেওয়া হয়েছে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার প্রবেশ পথ
খুলে দেওয়া হয়েছে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার প্রবেশ পথ

আপসহীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে লাখো মানুষের ঢল নেমেছে। Read more

মেক্সিকোতে বাস দুর্ঘটনায় নিহত ১০
মেক্সিকোতে বাস দুর্ঘটনায় নিহত ১০

মধ্য আমেরিকার দেশ মেক্সিকোর পূর্বাঞ্চলে বাস দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও ৩২ জন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) Read more

যে কারণে দিতি ‘বাবা’ ডাকতেন নায়ক রাজ্জাককে
যে কারণে দিতি ‘বাবা’ ডাকতেন নায়ক রাজ্জাককে

ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী পারভীন সুলতানা দিতি। গ্ল্যামার ও অভিনয় দক্ষতার সমন্বয়ে তিনি হয়ে উঠেছিলেন দর্শকের প্রিয় মুখ। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন