কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) শিক্ষার্থীরা আট দফা দাবিতে সোমবার (২১ এপ্রিল) রাজধানীর খামারবাড়ি এলাকায় এক কর্মসূচি পালন করেছেন। যার মধ্যে ছিল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) প্রধান ফটক অবরোধ করে ‘এগ্রি ব্লকেড’ তৈরি করা। সকাল থেকে ফটক বন্ধ করে দেওয়ায় ডিএই কর্মকর্তারা অফিসে প্রবেশ করতে পারেননি। একই সময়ে, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা তাদের পূর্বঘোষিত পাঁচ দফা দাবি বাস্তবায়নের জন্য খামারবাড়ির বাইরে বিক্ষোভ শুরু করেন।দুপুর নাগাদ পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন শেকৃবির শিক্ষার্থীরা খামারবাড়ির সামনে এসে জড়ো হন। এ সময় এটিআই শিক্ষার্থীরা খামারবাড়ির ভেতরে এবং শেকৃবির শিক্ষার্থীরা বাইরে মুখোমুখি অবস্থান নিয়ে পাল্টাপাল্টি স্লোগান দিতে শুরু করেন। উভয় পক্ষ নিজ নিজ দাবিতে অনড় থাকায় সেখানে এক ধরনের উত্তেজনা সৃষ্টি হয়।পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাতে না যায়, সেজন্য ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছিল। তাদের উপস্থিতি লক্ষ্য করা যায় এবং তারা পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করেন। তবে, শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বজায় ছিল।শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বারবার প্রশাসনের সাথে কথা বলে যেন ডি আই এর কর্মকর্তারা তাদের নিজ নিজ অফিসে যেয়ে তাদের অফিসের স্বাভাবিক কাজকর্ম করতে পারেন। এ সময় বিশ্ববিদ্যালয়  শিক্ষার্থীরা বারবার আইনশৃঙ্খলা বাহিনীদের এটিআই শিক্ষার্থীদের খামার বাড়ির ভিতর থেকে বের করে দেওয়ার অনুরোধ জানান। আইন-শৃঙ্খলা বাহিনী শেকৃবি শিক্ষার্থীদের থেকে  কয়েক দফায় শিক্ষার্থীদের থেকে কয়েক দফায় সময় নাই। বারবার সময় দেওয়ার পরও যখন এটিআই শিক্ষার্থীরা খামার বাড়ির ভিতর থেকে বের হচ্ছিল না তখন এক পর্যায়ে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে যান। সে সময় সেনাবাহিনী ও পুলিশ শিক্ষার্থীদের ওপর লাকি চার্জ করে।শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী জানান, “সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেশন পাওয়ার দেওয়া হয়েছে শিক্ষার্থীদের গায়ে হাত তোলার জন্য। যারা কর্মকর্তাদের স্বাভাবিক অফিস করায় বাধা দিচ্ছে তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিচ্ছেন না। অথচ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা তাদের যৌক্তিক আন্দোলন নিয়ে বারবার তাদের সাথে কথা বললে একপর্যায়ে তারা শিক্ষার্থীদের গায়ে হাত তোলে এবং তারা লাঠিচার্জ করে।”বিকেল ৩টার দিকে এটিআই শিক্ষার্থীরা তাদের কর্মসূচি শেষ করে খামারবাড়ি এলাকা ত্যাগ করেন। কিন্তু শেকৃবির শিক্ষার্থীরা তাদের পাঁচ দফা দাবি নিয়ে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত সেখানে অবস্থান করে এবং এডির সাথে দেখা করেন। তাদের দাবিগুলোর মধ্যে অন্যতম হলো প্রচলিত ভর্তি পরীক্ষার নিয়ম বহাল রাখা, নিয়োগে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা এবং কৃষিবিদদের পদবী ব্যবহারের ক্ষেত্রে নীতিমালা প্রণয়ন করা। অন্যদিকে, এটিআই শিক্ষার্থীরা ডিপ্লোমা কৃষিবিদদের উচ্চশিক্ষা ও চাকরির সুযোগ বৃদ্ধি এবং বেতন কাঠামোর উন্নয়নের মতো দাবি জানান।শেকৃবির শিক্ষার্থীরা মনে করেন, এটিআই শিক্ষার্থীদের কিছু দাবি অযৌক্তিক এবং তারা খামারবাড়ির মতো প্রতিষ্ঠানে কোনো ধরনের অযাচিত হস্তক্ষেপ মেনে নেবেন না।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেহাল সড়কে দক্ষিণাঞ্চলমুখী যাত্রা এখন ঝুঁকিপূর্ণ
বেহাল সড়কে দক্ষিণাঞ্চলমুখী যাত্রা এখন ঝুঁকিপূর্ণ

ঈদুল আজহা ঘনিয়ে আসছে। মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম বড় এই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন শহর থেকে লাখো মানুষ Read more

বরিশালে সন্ত্রাসীদের ধরতে যৌথ বাহিনীর অভিযান
বরিশালে সন্ত্রাসীদের ধরতে যৌথ বাহিনীর অভিযান

সন্ত্রাসীদের ধরতে মাঠে নেমেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে বরিশাল নগরীর ১৪ নং ওয়ার্ডের রিফিউজি কলোনীটিতে হানা দেয় পুলিশ Read more

সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক
সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক

১৪৪৭ হিজরি সনের পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখার লক্ষ্যে বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল Read more

এনএসটি ফেলোশিপ পেলেন হাবিপ্রবির ১৫৩ জন
এনএসটি ফেলোশিপ পেলেন হাবিপ্রবির ১৫৩ জন

২০২৫-২৬ অর্থবছরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের 'জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ কর্মসূচির' আওতায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) Read more

পেহেলগামে হামলার অজুহাতে ২ হাজারের বেশি কাশ্মীরি আটক
পেহেলগামে হামলার অজুহাতে ২ হাজারের বেশি কাশ্মীরি আটক

ভারতের জম্মু ও কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের চিত্র তুলে ধরেছেন পাকিস্তানের জাতিসংঘস্থ স্থায়ী প্রতিনিধি অ্যাম্বাসাডর আসিম ইফতিখার আহমদ। তিনি বলেন, পেহেলগাম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন