ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট। এছাড়া সেনা, নৌ, বিমান বাহিনীও আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা করছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে আকস্মিকভাবে এ আগুনের সূত্রপাত ঘটে।বিমানবন্দর সূত্রে জানা যায়, বেলা ২টা ১৫ মিনিটে বিমানবন্দরের কার্গো ভিলেজের (আমদানি করা পণ্য মজুত স্থান) কুরিয়ার গোডাউনে আগুনের সূত্রপাত হয়। বেলা ৩টা ১০ মিনিটের দিকে আগুন পৌঁছে যায় ইলেকট্রনিক্স গোডাউনে। এর মিনিট বিশেক পর কেমিক্যাল গোডাউনে দাহ্য পদার্থের সংস্পর্শে এলে অগ্নিকাণ্ড প্রলয়ঙ্করী রূপ ধারণ করে।এরপর মুহূর্তেই আগুন ছড়িয়ে যায় গোটা কার্গো ভিলেজে। কালো ধোঁয়ায় ছেয়ে যায় আকাশ।বিকাল সাড়ে ৩টায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ কর্মকর্তা কাওসার মাহমুদ বলেন, বিমানবন্দরে বিমান ওঠানামা সাময়িক স্থগিত ঘোষণা করা হয়েছে।এরপর ঢাকাগামী বেশ কয়েকটি ফ্লাইটকে বিকল্প রুটে পাঠানো হয়। এর মধ্যে চট্টগ্রাম ও কলকাতায় একাধিক ফ্লাইট অবতরণ করেছে। এদিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইটও ট্যাক্সিওয়েতে আটকে আছে।বিমানবন্দর সূত্রে জানা যায়, ঢাকা থেকে কুয়ালালামপুরগামী বাটিক এয়ারের ওডি–১৬৩ ফ্লাইট এবং ঢাকা থেকে মুম্বাইগামী ইন্ডিগোর ৬ই-১১১৬ ফ্লাইট ট্যাক্সিওয়েতে অপেক্ষা করছে।ব্যাংকক থেকে ঢাকাগামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটটি অবতরণ করেছে চট্টগ্রামে।এছাড়া দিল্লি থেকে ঢাকাগামী ইন্ডিগোর ফ্লাইট অবতরণ করেছে কলকাতায়। শারজাহ থেকে ঢাকাগামী এয়ার এরাবিয়ার ABY514 ফ্লাইটটি চট্টগ্রামে অবতরণ করেছে।হংকং থেকে ঢাকাগামী ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের CPA049 ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ না করতে পেরে চট্টগ্রামের আকাশে গিয়ে চক্কর দিচ্ছে।এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৈয়দপুর থেকে ঢাকাগামী ফ্লাইটটি ঢাকায় অবতরণ না করে চট্টগ্রামে অবতরণ করেছে। একইভাবে ইউএস–বাংলা এয়ারলাইন্সের চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ফ্লাইট উড্ডয়নের পর পুনরায় চট্টগ্রামে ফিরে গেছে।এদিকে শনিবার বেলা ৩টা ৩১ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-৩৪০ নম্বর ফ্লাইটটি ৩৯৬ যাত্রী নিয়ে সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করে বলে জানিয়েছেন বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ।এদিকে বিমানবন্দরে অবস্থান করা বিমানগুলোকে ঘটনাস্থল থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়লো এক মাস
জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়লো এক মাস

জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরও এক মাস বাড়লো। কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে সোমবার (১১ আগস্ট) রাতে মন্ত্রিপরিষদ Read more

হাদির জানাজা আজ দুপুর ২টায়, সীমিত থাকবে মানিক মিয়ায় যান চলাচল
হাদির জানাজা আজ দুপুর ২টায়, সীমিত থাকবে মানিক মিয়ায় যান চলাচল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা শনিবার দুপুর দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে রাজধানীর Read more

মাদারীপুরে ডাকাতির সময় আ.লীগ কর্মী আটক
মাদারীপুরে ডাকাতির সময় আ.লীগ কর্মী আটক

মাদারীপুরের শিবচরে গরু ডাকাতির সময় হাতেনাতে ধরা পড়েছেন শাহিন সরকার (৫৫) নামে এক আওয়ামী লীগ কর্মী। তাকে পুলিশে সোপর্দ করার Read more

গণঅভ্যুত্থান দিবস ঘিরে আলোকসজ্জায় বৈষম্যের অভিযোগ শিক্ষার্থীদের, কর্তৃপক্ষের ব্যাখ্য
গণঅভ্যুত্থান দিবস ঘিরে আলোকসজ্জায় বৈষম্যের অভিযোগ শিক্ষার্থীদের, কর্তৃপক্ষের ব্যাখ্য

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোকসজ্জায় বৈষম্যের অভিযোগ করছেন শিক্ষার্থীরা৷ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, Read more

রেকর্ড ট্রান্সফার ফি’তে লিভারপুলে ইসাক
রেকর্ড ট্রান্সফার ফি’তে লিভারপুলে ইসাক

ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ ট্রান্সফার মূল্যে সুইডিশ ফরোয়ার্ড আলেকজান্ডার ইসাককে দলে টানতে চলেছে লিভারপুল। নিউক্যাসল ইউনাইটেড থেকে তাঁকে আনতে Read more

দুর্গাপূজায় সরকারি ছুটি ৩ দিন দাবি
দুর্গাপূজায় সরকারি ছুটি ৩ দিন দাবি

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে অষ্টমী, নবমী ও দশমী–এই তিন দিন সরকারি ছুটির দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। একইসঙ্গে তারা পূজার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন