ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী বেশে পেটের ভেতর ইয়াবা বহনকালে ২ হাজার ৮২০ পিস ইয়াবাসহ হোছন আহমদ (৬০) নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন।শুক্রবার (১৬ মে) বিমানবন্দর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।এ বিষয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন জানায়, বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ বিএস-১৫২ ফ্লাইট যোগে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা পরিবহনকালে গোপন সংবাদের ভিত্তিতে হোছন আহমদকে বিমানবন্দর বলাকা ভবনের উত্তর পার্শ্ব এলাকা থেকে আটক করা হয়। তাকে এয়ারপোর্ট আর্মড পুলিশ অফিসে নিয়ে আসা হলে পাকস্থলীতে সুকৌশলে ইয়াবা পরিবহন করছে বলে নিশ্চিত করে। এয়ারপোর্টে কর্তব্যরত চিকিৎসকের শরণাপন্ন হলে এক্স-রে পরীক্ষায় তার পেটে ডিম্বাকৃতির ৩০টি বস্তুর সন্ধান মেলে।আরও জানায়, পরবর্তীতে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নিয়ে ডাক্তারদের তত্ত্বাবধানে পরিবহনকারীর পায়ুপথ দিয়ে প্রাকৃতিক কার্য সম্পাদনের মাধ্যমে কসটেপ মোড়ানো অবস্থায় ৩০টি পোটলা ইয়াবা ট্যাবলেট বের করা হয়। এগুলো খুলে মোট ২৮২০ (দুই হাজার আটশত বিশ) পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। হোছন আহমদ  দীর্ঘদিন ধরে মাদক বিক্রয় ও পরিবহনের সঙ্গে যুক্ত বলে জানা যায়। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জীবননগরে ৪০ পিচ ইয়াবাসহ মাদক কারবারি আটক
জীবননগরে ৪০ পিচ ইয়াবাসহ মাদক কারবারি আটক

চুয়াডাঙ্গার জীবননগরে ৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দেলোয়ার হোসেন (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে চুয়াডাঙ্গা Read more

ডাম্প ট্রাক মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে মেকানিক নিহত
ডাম্প ট্রাক মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে মেকানিক নিহত

পঞ্চগড়ের দেবীগঞ্জে ডাম্প ট্রাক মেরামতের সময় ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুবেল ইসলাম (২৫) নামের এক Read more

সারাদেশে ১০ মাসে গ্রেপ্তার সাড়ে ৭ হাজার: র‍্যাব
সারাদেশে ১০ মাসে গ্রেপ্তার সাড়ে ৭ হাজার: র‍্যাব

দেশে রাজনৈতিক পালাবদলের পর গত ১০ মাসে বিভিন্ন অপরাধে প্রায় সাড়ে সাত হাজার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাপিড Read more

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার চূড়ান্ত দল ঘোষণা
অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার চূড়ান্ত দল ঘোষণা

আগামী ৩ থেকে ২৭ নভেম্বর কাতারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। এই টুর্নামেন্টকে সামনে রেখে ২১ সদস্যের চূড়ান্ত দল Read more

বরিশালে প্রতিপক্ষের হাতে কলেজ ছাত্র খুন
বরিশালে প্রতিপক্ষের হাতে কলেজ ছাত্র খুন

জমিজমা জমা বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত কলেজ ছাত্র মৃত্যুবরণ করছে।  ‍এ ঘটনাটি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের Read more

গ্রিনল্যান্ড দখলের বিরোধিতায় শুল্ক: ট্রাম্পের সিদ্ধান্তে ক্ষুব্ধ ইউরোপ
গ্রিনল্যান্ড দখলের বিরোধিতায় শুল্ক: ট্রাম্পের সিদ্ধান্তে ক্ষুব্ধ ইউরোপ

গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনার বিরোধিতা করায় ইউরোপের আটটি মিত্র দেশের ওপর নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন