তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ শ্লোগানে মুখরিত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর এলাকা।রোববার (১৯ অক্টোবর) দুপুর ১টায় শুরু হওয়া এই মানববন্ধনের আয়োজন করে নোবিপ্রবির রংপুর বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ। মানববন্ধনে বক্তারা বলেন, তিস্তা নদীর প্রাণ ফিরিয়ে আনতে এবং উত্তরাঞ্চলের কৃষি, পরিবেশ ও মানুষের জীবনমান রক্ষায় তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন এখন সময়ের অনিবার্য দাবি। শিক্ষা বিভাগের শিক্ষার্থী আল জকি হোসেন বলেন, ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’। এটা শুধু স্লোগান নয়, আমাদের সার্বভৌমত্ব ও উত্তরবঙ্গের মানুষের বাঁচার দাবির ঘোষণা। ভারতের বারবার প্রতিশ্রুতি ভঙ্গের কারণে তিস্তা আজ রক্তশূন্য। তিস্তা কোনো দান-খয়রাত নয়, এটা আমাদের অধিকার। নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে দিতেই হবে। অন্যথায় এই জনতার প্রতিবাদ আরো অপ্রতিরোধ্য হয়ে উঠবে।’তিনি আরো বলেন, ‘তিস্তায় পর্যাপ্ত পানি না থাকায় উত্তরবঙ্গের কৃষকেরা বছরের পর বছর অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ছেন। বিগত সরকারের ব্যর্থতায় আমরা পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হয়েছি। এখন জনগণ জেগে উঠেছে, তারা আর কোনো শোষণ মানবে না।’একই বিভাগের শিক্ষার্থী ও রংপুর ছাত্র কল্যাণ সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক মুজতবা ফয়সাল নাঈম বলেন, ‘তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য ২০২৩ সালকে লক্ষ্য ধরা হলেও সেটি রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছিল। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর আমরা নতুন আশায় বুক বেঁধেছিলাম, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের অবহেলায় এখনো প্রকল্পের কোনো অগ্রগতি হয়নি। প্রকল্পের মোট বাজেটের ১২ শতাংশ দেশের নিজস্ব অর্থায়নে হওয়ার কথা। অন্তত এ অংশ দিয়েই কাজ শুরু করতে হবে।’এসময় শিক্ষার্থীরা ‘তিস্তা বাঁচলে উত্তরবঙ্গ বাঁচবে, আর উত্তরবঙ্গ না বাঁচলে গোটা দেশেই খাদ্যসংকট দেখা দিবে’ বলে মন্তব্য করেন।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় ইসরায়েলের হামলায় নিহত আরও ৯১ জন
গাজায় ইসরায়েলের হামলায় নিহত আরও ৯১ জন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বরতা চালিয়ে একদিনে আরও ৯১ জনকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। দখলদার ইসরায়েল মধ্য গাজার সারায়া এলাকায় Read more

বান্ধবী নিয়ে সমুদ্র সৈকতে গিয়ে দুর্ঘটনার শিকার যুবক
বান্ধবী নিয়ে সমুদ্র সৈকতে গিয়ে দুর্ঘটনার শিকার যুবক

বান্ধবীকে নিয়ে পারকি সমুদ্র সৈকতে ঘুরতে বেরিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন ফাহিম (২১) নামে এক যুবক। শনিবার (১৮ অক্টোবর) Read more

কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা ৭টার Read more

ফুয়েল কার্ড বিতরণে লাইনে দাঁড়িয়ে মারামারি, ভুয়া সেনাসদস্য শনাক্ত
ফুয়েল কার্ড বিতরণে লাইনে দাঁড়িয়ে মারামারি, ভুয়া সেনাসদস্য শনাক্ত

চুয়াডাঙ্গায় জ্বালানি তেলের সংকট নিরসনে সোমবার (৩০ মার্চ) থেকে ফুয়েল কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। তবে কার্যক্রম শুরুর পরপরই জেলা Read more

মায়েদের শ্রদ্ধা ও শুভেচ্ছা জানালেন তারেক রহমান
মায়েদের শ্রদ্ধা ও শুভেচ্ছা জানালেন তারেক রহমান

মা বেগম খালেদা জিয়াসহ বিশ্বের সকল মা’কে শ্রদ্ধা, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।রবিবার Read more

নান্দাইলে ইউপি চেয়ারম্যাসহ গ্রেফতার ৫
নান্দাইলে ইউপি চেয়ারম্যাসহ গ্রেফতার ৫

ময়মনসিংহের নান্দাইলে রাজগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার মোমতাজ খোকনকে (৫৫) গ্রেফতার করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন