জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘এনসিপিকে শাপলা প্রতীক না দেওয়া উদ্দেশ্যপ্রনোদিত।”শাপলা” প্রতীক না দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ ছুঁড়ে সারজিস আলম দাবি করেন, নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তের পেছনে কোনও আইনগত ভিত্তি নেই এবং এটি উদ্দেশ্যপ্রণোদিত।রবিবার (১৯ অক্টোবর) দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির জেলা শাখার আয়োজিত সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।সারজিস আলম বলেন, “শাপলা প্রতীক বরাদ্দে কোনও আইনি বাধা নেই। আমরা আইনবিদদের সঙ্গে পরামর্শ করেছি। নির্বাচন কমিশন কারও মন রক্ষায় এই সিদ্ধান্ত নিয়েছে। এমন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”তিনি আরও জানান, আগামীতে এনসিপি শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেবে। কমিশন অন্যায় করলে এনসিপি তা রাজনৈতিকভাবে মোকাবিলা করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।জুলাই সনদে স্বাক্ষর না করা প্রসঙ্গে তিনি বলেন, “এর প্রভাব জনগণই নির্ধারণ করবে। আইনগত ভিত্তি ছাড়া শুধু একটি কাগজ দেখিয়ে জনগণকে বোঝানো যাবে না।”তিনি আরও উল্লেখ করেন, “গণ-অভ্যুত্থানের আগে রাজনীতিতে তেমন কোনো সরব উপস্থিতি ছিল না। বড় দলগুলোর অফিসে কর্মীর সংকট ছিল। এখন পরিস্থিতি বদলেছে।”ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট হলেন লি জে-মিয়ং
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট হলেন লি জে-মিয়ং

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পদে জয়ী হয়েছেন লি জে-মিয়ং। দীর্ঘ রাজনৈতিক বিশৃঙ্খলার পর গতকালের নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হন দেশটির বিরোধী এই Read more

চন্দনাইশে প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে ভেঙে গেল সেতু
চন্দনাইশে প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে ভেঙে গেল সেতু

চট্টগ্রামের চন্দনাইশের পাহাড় ও খাল বেষ্টিত দূর্গম ধোপাছড়ি ইউনিয়নের ১০০ মিটার দীর্ঘ ও ৭ ফুট প্রস্থের কাঠের সেতুটি।বৃহস্পতিবার (২২ মে) Read more

পাটের তৈরি বাজারের ব্যাগ সরবরাহ করা হবে: পরিবেশ উপদেষ্টা
পাটের তৈরি বাজারের ব্যাগ সরবরাহ করা হবে: পরিবেশ উপদেষ্টা

পলিথিন শপিং ব্যাগের বিকল্প হিসেবে সাধারণ মানুষের মাঝে পাটের ব্যাগ সরবরাহ করা হবে। ভর্তুকি মূল্যে পাটের ব্যাগ দেওয়ার জন্য একটি Read more

একসঙ্গে ২২৫ কর পরিদর্শককে বদলি
একসঙ্গে ২২৫ কর পরিদর্শককে বদলি

আয়কর বিভাগের ২২৫ জন কর পরিদর্শককে একযোগে বদলি করেছে সরকার। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।বুধবার (২৭ আগস্ট) কর Read more

কুলিয়ারচরে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় গ্রেপ্তার ২
কুলিয়ারচরে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় গ্রেপ্তার ২

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় মো. মঈন উদ্দিন (৪৮) ও মো. মগল মিয়া (৪৬) নামের দুইজনকে Read more

ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত‍্যুতে প্রধান উপদেষ্টার শোক
ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত‍্যুতে প্রধান উপদেষ্টার শোক

ভাষাসৈনিক, কবি, প্রাবন্ধিক ও রবীন্দ্রবিশেষজ্ঞ আহমদ রফিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন