ঢাকায় মোটরসাইকেল মেরামত শেষে বাড়ি ফেরার পথে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ হারিয়েছেন মাদারীপুরের শিবচর উপজেলার দুই ছাত্রদল নেতা। এ মর্মান্তিক ঘটনায় শিবচর উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে রোমানের নিজ বাড়িতে তার দাফন সম্পন্ন হয়। এর আগে সোমবার (১৩ অক্টোবর) রাতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জ জেলার দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।নিহতরা হলেন শিবচরের মৃধাকান্দি গ্রামের তোতা মৃধার ছেলে আহমেদ রোমান (৩২) ও পাঁচ্চর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের শামসুল আলমের ছেলে মুজিবুল হক দুর্জয় (৩২)। রোমান শিবচর পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং দুর্জয় পাঁচ্চর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ছিলেন। তারা দু’জন ঘনিষ্ঠ বন্ধু।পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে মোটরসাইকেল মেরামতের জন্য রোমান ও দুর্জয় ঢাকা যান। পরে মেরামত শেষে রাতে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তারা। রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এক্সপ্রেসওয়ের আব্দুল্লাহপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই একজন নিহত হন। অপরজনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।খবর পেয়ে হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে। আইনগত প্রক্রিয়া শেষে রাতেই স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়। নিহতদের মরদেহ বাড়িতে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে।শিবচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ খান (তুরাগ খান) বলেন, ‘সড়ক দুর্ঘটনায় নিহত দুইজনই আমার বাল্যবন্ধু। আহমেদ রোমান শিবচর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং মুজিবুল হক দুর্জয় পাঁচ্চর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী ছিলেন। রোমানের জানাজা মঙ্গলবার সকাল ১০টায় নিজ বাড়ি নলগোড়ার মৃধাকান্দিতে এবং দুর্জয়ের জানাজা বাদ জোহর বাহাদুরপুর পীর মঞ্জিলে অনুষ্ঠিত হয়।’এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানের অবশিষ্ট সবকিছু শেষ করে দেয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানের অবশিষ্ট সবকিছু শেষ করে দেয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানের অবশিষ্ট সবকিছু শেষ করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তিনি হরমুজ প্রণালি ব্যবহারকারী দেশগুলোকে দায়িত্ব নেয়ার Read more

শ্রীনগরে অবৈধভাবে মাটি ভরাট করায় দুইজনের দণ্ড
শ্রীনগরে অবৈধভাবে মাটি ভরাট করায় দুইজনের দণ্ড

মুন্সীগঞ্জের শ্রীনগরে অবৈধভাবে ড্রাম ট্রাক দিয়ে মাটি ভরাটের অপরাধে একজনকে কারাদণ্ড এবং অপর একজনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় Read more

‘মার্চ ফর গাজা’: শাহবাগে থমকে আছে মেট্রোরেল
‘মার্চ ফর গাজা’: শাহবাগে থমকে আছে মেট্রোরেল

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’র ব্যানারে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির আয়োজন করা Read more

ভারতে আটক ২২ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর
ভারতে আটক ২২ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ২২ জন বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর করেছে। বুধবার (১৩ আগস্ট) দুপুরে বিজিবি ও Read more

যশোরে খেলানার লোভ দেখিয়ে শিশু ধর্ষণের অভিযোগ, দাদা গ্রেপ্তার
যশোরে খেলানার লোভ দেখিয়ে শিশু ধর্ষণের অভিযোগ, দাদা গ্রেপ্তার

যশোরের বাঘারপাড়ায় খেলানা প্রলোভন দেখিয়ে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার দাদার বিরুদ্ধে। শিশুটি বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল Read more

আওয়ামী লীগ নেতার নেতৃত্বে যুবদল নেতার বাড়ি ভাঙচুর, আগুন
আওয়ামী লীগ নেতার নেতৃত্বে যুবদল নেতার বাড়ি ভাঙচুর, আগুন

কিশোরগঞ্জের যশোদল ইউনিয়ন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম রতনের বাড়িঘরে ভাঙচুর করে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা কামরুল ইসলামের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন