ঢালিউডের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ বরাবরই পর্দায় নতুনত্ব নিয়ে হাজির হতে পছন্দ করেন। এবারের ইদুল ফিতরেও তার ব্যতিক্রম হয়নি। বড় পর্দায় মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘রাক্ষস’। তবে এবারের চমক সিয়ামের নতুন রসায়ন। এই সিনেমায় তার সঙ্গী হয়েছেন ভারতীয় অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। পর্দায় সিয়াম ও সুস্মিতার ‘দুষ্টু-মিষ্টি’ কেমিস্ট্রি ইতোমধ্যেই নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে।সিনেমাটির প্রচারণায় এসে ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানকে নিয়ে নিজের ভালো লাগার কথা অকপটে স্বীকার করলেন সুস্মিতা। এক সাক্ষাৎকারে তিনি শাকিবের ভূয়সী প্রশংসা করেন এবং তার সঙ্গে স্ক্রিন শেয়ার করার প্রবল আগ্রহ প্রকাশ করেন। সাক্ষাৎকারে সুস্মিতা চ্যাটার্জি বলেন, ‘শাকিব খানের সাথে কে না কাজ করতে চায়? আমিও কাজ করতে চাই।’তার এই মন্তব্য ইতোমধ্যেই ঢালিউডে নতুন আলোচনার জন্ম দিয়েছে। শুধু কাজের আগ্রহই নয়, বাংলাদেশ ও এখানকার সংস্কৃতি নিয়েও নিজের ভালো লাগার কথা জানান তিনি। বিশেষ করে দেশের আতিথেয়তা এবং খাবারের প্রতি মুগ্ধতা প্রকাশ করে বলেন, আমি তো প্রথমেই বললাম বিরিয়ানি, ইলিশ, মিষ্টি সবই আমার খুব প্রিয়।এদিকে, ‘রাক্ষস’ সিনেমায় তার অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। অভিনেতা সিয়াম আহমেদের সঙ্গে তার রসায়নও বেশ সাড়া ফেলেছে। সিনেমাটির সাফল্যে উচ্ছ্বসিত এই অভিনেত্রী। তবে শাকিব খানকে ঘিরে তার এই মন্তব্য ভক্তদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি করেছে। এখন দেখার বিষয়, ভবিষ্যতে সত্যিই কি এই দুই তারকাকে একসঙ্গে বড় পর্দায় দেখা যাবে।আরএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়, চুয়াডাঙ্গায় প্রিয় শিক্ষককে অনন্য সম্মান
ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়, চুয়াডাঙ্গায় প্রিয় শিক্ষককে অনন্য সম্মান

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান লাকীকে এক রাজকীয় বিদায় সংবর্ধনা Read more

রাজবাড়ী-পাবনা সীমান্তের পদ্মা চরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
রাজবাড়ী-পাবনা সীমান্তের পদ্মা চরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজবাড়ী ও পাবনা জেলার মাঝ দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদীর চরে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহের সন্ধান পাওয়া গেছে। বুধবার (২২ অক্টোবর) Read more

প্রসূতি মায়ের ইনজেকশন ভুল করে নবজাতকের শরীরে পুশের অভিযোগ
প্রসূতি মায়ের ইনজেকশন ভুল করে নবজাতকের শরীরে পুশের অভিযোগ

কিশোরগঞ্জের হোসেনপুরে মর্ডান জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে মায়ের ইনজেকশন ভুল করে নবজাতকের শরীরে পুশ করার অভিযোগ পাওয়া গেছে।গতকাল রবিবার Read more

Whales: Giants of the Ocean
Whales: Giants of the Ocean

Whales: Giants of the Ocean Whales are among the largest and most remarkable animals on Earth. These marine mammals live Read more

জাতীয় নির্বাচনের প্রচারণা শুরু ও শেষ কবে, জানালেন ইসি
জাতীয় নির্বাচনের প্রচারণা শুরু ও শেষ কবে, জানালেন ইসি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন