পটুয়াখালী কুয়াকাটায় গোপন সংবাদের ভিত্তিতে ৭৩ পিস ইয়াবা ও ৮ গ্রাম ইয়াবার কাঁচামাল ক্রিস্টাল আইচসহ চার যুবককে গ্রেফতার করেছে পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তর।বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে কুয়াকাটা প্রেসক্লাবের হলরুমে প্রেসব্রিফিং করে বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ হামিমুর রশিদ।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা ও ভয়ংকর মাদক ক্রিস্টাল আইচসহ চার যুবককে আমরা হাতেনাতে আটক করতে সক্ষম হয়েছি। জব্দকৃত মাদকের বাজার মূল্য আনুমানিক তিন লক্ষ বিশ হাজার টাকা। আটককৃতরা হলো রাসেল মল্লিক (৩২), পিতা: মতিন মল্লিক, আব্দুর রহমান (৩০), পিতা: নুরুল হক, রাকিব (২৯), মেহেদী হাসান (২৫)। এরা প্রত্যেকেই মহিপুর থানার অন্তর্গত বিভিন্ন এলাকার বাসিন্দা। এদের মধ্যে রাকিব কুয়াকাটায় একটি আবাসিক হোটেলের বয় হিসেবে কাজ করছে। মহিপুর থানা হেফাজতে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলে নিশ্চিত করেছেন।বাংলাদেশের অন্যতম একটি পর্যটন কেন্দ্র কুয়াকাটা পর্যটকদের টার্গেট করে এরা বিভিন্ন সময় মাদক সরবরাহ করে থাকে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অর্থের অভাবে মৃত্যুর যন্ত্রণায় বিছানায় কাতরাচ্ছে রাজিয়া
অর্থের অভাবে মৃত্যুর যন্ত্রণায় বিছানায় কাতরাচ্ছে রাজিয়া

১৮ বছর বয়সী রাজিয়া কখনো বসে, কখনো শুয়ে কাটছে তার অসুস্থ জীবন। 'কী করব, ফুসফুসে পানি জমে গেছে। অপারেশন করা Read more

স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে প্রধানমন্ত্রী Read more

দুদকের মামলায় যবিপ্রবির সাবেক ভিসি কারাগারে
দুদকের মামলায় যবিপ্রবির সাবেক ভিসি কারাগারে

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আব্দুস সাত্তার দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় কারাগারে পাঠানোর Read more

গাজা সিটিতে সবাইকে ‘সন্ত্রাসী’ বলল ইসরায়েল, শহর ছাড়তে হুঁশিয়ারি
গাজা সিটিতে সবাইকে ‘সন্ত্রাসী’ বলল ইসরায়েল, শহর ছাড়তে হুঁশিয়ারি

গাজা সিটিতে অবস্থানরত লাখো মানুষকে শহর ছাড়তে শেষবারের মতো হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। এমনকি গাজা সিটিতে থেকে যাওয়া সবাইকে ‘সন্ত্রাসী কিংবা Read more

হাদীর মৃত্যুর প্রতিবাদে উত্তাল ইবি, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি
হাদীর মৃত্যুর প্রতিবাদে উত্তাল ইবি, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর পর পরই প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১ Read more

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক চাই, তবে ভারতের সঙ্গে খারাপ করে নয়: মার্কো
পাকিস্তানের সঙ্গে সম্পর্ক চাই, তবে ভারতের সঙ্গে খারাপ করে নয়: মার্কো

পাকিস্তানের সঙ্গে ভালো সম্পর্ক গড়ার সুযোগ দেখছে যুক্তরাষ্ট্র। তবে ভারতের সঙ্গে পুরোনো ও গুরুত্বপূর্ণ সম্পর্ক খারাপ না করে এমনটি করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন