পঞ্চগড়ের দেবীগঞ্জে বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) রাতে উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নে যৌথ বাহিনী পরিচালিত এই অভিযানে জনস্বাস্থ্য বিবেচনায় বেকারী ও আইসক্রীম কারখানায় তদারকি চালানো হয়। রাত ৮টার দিকে সোনাহার মল্লিকাদহ ইউনিয়ন পরিষদ সংলগ্ন ‘ভাই ভাই বেকারী’তে প্রথম অভিযান পরিচালনা করা হয়। সেখানে কারখানার ভেতরে নোংরা পরিবেশ, কর্মীদের স্বাস্থ্যবিধি উপেক্ষা এবং মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য সংরক্ষণের প্রমাণ মেলে। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ধারায় মালিক বেলাল হোসেনকে ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন ভ্রাম্যমাণ আদালতের জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদুর রহমান। এরপর সোনাহার বাজার সংলগ্ন ‘আহনাফ আইসক্রীম’ কারখানায় অভিযান চালানো হয়। সেখানে আইসক্রীম তৈরির জন্য ব্যবহৃত বরফে দুর্গন্ধ, অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন ও সংরক্ষণ, নিষিদ্ধ মেয়াদোত্তীর্ণ রঙ ব্যবহার এবং বৈধ কাগজপত্র না থাকার সত্যতা পাওয়া যায়। এসব অপরাধে কারখানার মালিক হেমায়েতুল ইসলাম তপুকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। তিন ঘণ্টাব্যাপী চলা এই অভিযানে নেতৃত্ব দেন দেবীগঞ্জ সেনাক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর জুবায়ের হোসেন সিয়াম। অভিযানে সেনাবাহিনীর পাশাপাশি দেবীগঞ্জ থানা পুলিশের সদস্যরাও অংশ নেন। অভিযান শেষে মেজর জুবায়ের হোসেন সিয়াম বলেন, ‘জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। কেউ যদি জনস্বাস্থ্য ও জননিরাপত্তা বিঘ্নিত হয় এমন কিছু দেখেন, তাহলে তা সেনা ক্যাম্পকে জানাতে অনুরোধ করছি।’ এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুন্সিগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ফার্মেসিকে জরিমানা
মুন্সিগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ফার্মেসিকে জরিমানা

মুন্সিগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে এক ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর Read more

রাশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা
রাশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা

রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এরপর সেখানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।রবিবার (২০ Read more

ঢাকা উত্তর সিটির কাউন্সিলর হাজেরা খাতুন গ্রেপ্তার
ঢাকা উত্তর সিটির কাউন্সিলর হাজেরা খাতুন গ্রেপ্তার

রাজধানীর গুলশান থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সংরক্ষিত আসনের কাউন্সিলর হাজেরা খাতুন ওরফে নার্গিসকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) Read more

কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে মামা-ভাগ্নেকে কুপিয়ে হত্যা
কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে মামা-ভাগ্নেকে কুপিয়ে হত্যা

কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মামা ও ভাগ্নে নিহত হয়েছেন। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে Read more

ফারাক্কা বাঁধ প্রকল্পের ওপর সামরিক মহড়া ভারতের
ফারাক্কা বাঁধ প্রকল্পের ওপর সামরিক মহড়া ভারতের

ভারতের পশ্চিমবঙ্গের ফারাক্কা বাঁধ প্রকল্প সংলগ্ন এলাকায় সামরিক মহড়া চালিয়েছে দেশটির সেনাবাহিনী। শুক্রবার (১৬ মে) রাজ্যটির মুর্শিদাবাদ জেলার ফারাক্কা বাঁধ প্রকল্প Read more

কাঁচা পেঁয়াজ খাওয়া উপকারী নাকি ক্ষতিকর?
কাঁচা পেঁয়াজ খাওয়া উপকারী নাকি ক্ষতিকর?

কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন অনেকে। এর অনেক গুণ রয়েছে। তবে বেশি পরিমাণে খেলে শরীরে বেশ কিছু সমস্যা দেখা দিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন