আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি-বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য তাকে হত্যা করে।জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার এবং জেড ফোর্সের অধিনায়ক। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও দেশের রাজনৈতিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার প্রতিষ্ঠিত বিএনপি বর্তমানে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত।প্রতিবছরই বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনগুলো তার শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করে থাকে। এবারে দিবসটি উপলক্ষে ৮ দিনের কর্মসূচি নিয়েছে দলটি। কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা, পোস্টার ও ক্রোড়পত্র প্রকাশ, কালো ব্যাজ ধারণ, কালো পতাকা উত্তোলন, শহীদ জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ এবং দরিদ্রদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।২৬ মে থেকে শুরু হওয়া কর্মসূচি ২ জুন পর্যন্ত চলবে। বৃহস্পতিবার (২৯ মে) রমনায় বিএনপি আয়োজিত আলোচনা সভায় দলের শীর্ষ নেতারা অংশগ্রহণ করেন এবং শহীদ প্রেসিডেন্টের জীবন ও কর্মের উপর ভাষণ দেন।শুক্রবার সকাল ৬টায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে ও সারাদেশের কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হবে। নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন। সকাল সাড়ে ১০টায় শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ এবং দুপুরে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে দরিদ্রদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হবে। দলের জ্যেষ্ঠ নেতারা এ সময় উপস্থিত থাকবেন।জিয়াউর রহমান বাংলাদেশের কৃষি, শিল্প ও অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তন এনেছিলেন। খালকাটা কর্মসূচি, সবুজ বিপ্লব এবং আধুনিক অর্থনৈতিক ব্যবস্থার মাধ্যমে তিনি দেশের স্বনির্ভরতার ভিত্তি গড়ে তোলেন। নারী ও শিশুদের উন্নয়নে তার আগ্রহ দেশের সামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা রেখেছে। সততা, কর্তব্যনিষ্ঠা ও দেশপ্রেম ছিল তার অন্যতম গুণ।১৯৮১ সালের ২৯ মে এক সরকারি সফরে চট্টগ্রামে গেলে, পরদিন গভীর রাতে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে তাকে হত্যার পর রাউজানের গভীর জঙ্গলে গোপনে কবর দেওয়া হয়। তিন দিন পর তার লাশ উদ্ধার করে ঢাকায় আনা হয় এবং লাখ লাখ শোকার্ত মানুষ শেরেবাংলা নগরে তার জানাজায় অংশ নেন। পরে জাতীয় সংসদ ভবন চত্বরে তাকে সমাহিত করা হয়।শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মত্যাগ ও অসামান্য অবদান বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৫ আগস্টের পর থেকে অনুপস্থিত নজরুল বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তা বহিষ্কার
৫ আগস্টের পর থেকে অনুপস্থিত নজরুল বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তা বহিষ্কার

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তাকে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক দুই Read more

গুগল ফটোসে এআই আপনাকে যে সুবিধা দেবে
গুগল ফটোসে এআই আপনাকে যে সুবিধা দেবে

বর্তমান সময়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) আমাদের দৈনন্দিন কাজকে আরও সহজ এবং দ্রুত করে তুলেছে। প্রযুক্তি থেকে শুরু করে প্রায় সব Read more

তিন দেশ থেকে সার আমদানির সিদ্ধান্ত সরকারের
তিন দেশ থেকে সার আমদানির সিদ্ধান্ত সরকারের

ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সৌদি আরব, কানাডা ও চীন থেকে ২ লাখ ৩০ হাজার মেট্রিক টন সার কিনবে সরকার। এতে মোট Read more

২১ মে: নামাজের সময়সূচি
২১ মে: নামাজের সময়সূচি

 আজ বুধবার, ২১ মে ২০২৫ ইংরেজি, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ বাংলা, ২২ জিলকদ ১৪৪৬ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

মানিকগঞ্জে সরকারি সহায়তা না পেয়ে গ্রামবাসী গড়ছেন সেতু!
মানিকগঞ্জে সরকারি সহায়তা না পেয়ে গ্রামবাসী গড়ছেন সেতু!

বছরের পর বছর স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতাদের পিছনে ঘুরেও চলাচলের জন্য নদীর উপর সেতু নির্মাণ করাতে না পেরে গ্রামবাসী Read more

পাবনায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ১ জনের মৃত্যু
পাবনায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ১ জনের মৃত্যু

ঈদগাহ মাঠের দ্বন্দ্ব নিয়ে পাবনার ফরিদপুর উপজেলার মধ্য পুংগলী গ্রামে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে আহত একজন মৃত্যুবরণ করেছেন।শুক্রবার (২৪ অক্টেবর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন