জুলাই শহীদদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। নানা কারণে স্বীকৃতির সেই উদ্যোগ সফল হয়নি। জুলাই সনদ যেন ব্যর্থ না হয় এ বিষয়ে কাজ চলছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।রোববার (২০ এপ্রিল) এনসিপি ও খেলাফত মজলিসের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।নাহিদ বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের ভিন্নমত থাকবে। আমরা মনে করছি এখন বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ রয়েছে এবং যে যার মত প্রকাশ করতে পারছে। এটি কেবলই ভিন্নমত। আমরা মনে করি না দলগুলোর মধ্যে এমন কোনো অনৈক্য তৈরি হয়েছে যার সুযোগ ফ্যাসীবাদী শক্তি নিতে পারে।তিনি বলেন, আমরা সব ধরনের সংলাপে অংশ নিচ্ছি। আমাদের পক্ষ থেকে বিভিন্ন মানুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক সংলাপে অংশ নিচ্ছি। মাঠের কর্মসূচীও যদি প্রয়োজন হয় ফ্যাসীবাদবিরোধী দলগুলোর সাথে আলোচনা করে যুগপৎভাবে উদ্যোগ নেয়া হবে।নাহিদ ইসলাম জানান, কোনোভাবেই বাংলাদেশে ফ্যাসীবাদী শক্তিকে প্রবেশের সুযোগ দেয়া হবে না। এ বিষয়ে সবাই ঐক্যবদ্ধ এবং প্রতিশ্রুতিবদ্ধ।বিচারের ক্ষেত্রে ২টি ধাপ রয়েছে একটি ব্যক্তিকেন্দ্রিক এবং আরেকটি দলগত এনসিপি কোনটিকে গুরুত্ব দিচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্যক্তিদের তো বিচার অবশ্যই হবে, তবে দলগতভাবে বিচারের কোনো উদ্যোগ নেই। আমরা মনে করি দলগতভাবে বিচার হওয়া উচিত। জুলাই গণহত্যা একটি রাজনৈতিক হত্যাযজ্ঞ। দলগতভাবেই আওয়ামী লীগ এতে নেতৃত্ব দিয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোটের রাতে ডাকসুর নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এক প্রার্থী
ভোটের রাতে ডাকসুর নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এক প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে জমে উঠেছে প্রতিদ্বন্দ্বিতা। ভোট গ্রহণ শুরু হবে আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালেই। তবে Read more

স্ত্রীর সঙ্গে ঝগড়া করে ছেলেকে বাংলাদেশ সীমান্তে রেখে পালালেন বাবা
স্ত্রীর সঙ্গে ঝগড়া করে ছেলেকে বাংলাদেশ সীমান্তে রেখে পালালেন বাবা

স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে নিজের ১০ বছর বয়সী ছেলেকে বাড়ি থেকে বহু দূরে বাংলাদেশ সীমান্তে ফেলে রেখে পালিয়ে গেছেন ভারতের Read more

প্রথমবারের মতো ভারত সফরে আফগান পররাষ্ট্রমন্ত্রী
প্রথমবারের মতো ভারত সফরে আফগান পররাষ্ট্রমন্ত্রী

২০২১ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী প্রত্যাহার এবং কাবুলে যুক্তরাষ্ট্রের মিত্র সরকারের পতনের পর ক্ষমতা গ্রহণ করে তালেবান। এরপর থেকেই বিভিন্ন Read more

কুয়াকাটায় ঝোপ থেকে যুবকের লাশ উদ্ধার
কুয়াকাটায় ঝোপ থেকে যুবকের লাশ উদ্ধার

পটুয়াখালীর কুয়াকাটায় সবুজ হাওলাদার (২৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ জুলাই) বিকাল চারটায় কুয়াকাটা পৌরসভার ২ নম্বর Read more

সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে মুক্তিযোদ্ধার টাকা আত্মসাতের অভিযোগ
সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে মুক্তিযোদ্ধার টাকা আত্মসাতের অভিযোগ

কুমিল্লার মেঘনা উপজেলা সমাজসেবা অধিদপ্তরের এক কর্মকর্তার বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ ওঠেছে। তার বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের জন্য সরকারি ভবন Read more

জম্মু-কাশ্মিরে ভয়াবহ ভূমিধসে নিহত বেড়ে ৩১
জম্মু-কাশ্মিরে ভয়াবহ ভূমিধসে নিহত বেড়ে ৩১

ভারতের জম্মু-কাশ্মিরের রিয়াসি জেলার কাটারা শহরে অবস্থিত বৈষ্ণো দেবীর মন্দিরের কাছে ভূমিধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩০ জনে পৌঁছেছে। কাদা-মাটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন