চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) বর্তমান মেয়র ডা. শাহাদাত হোসেনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিতে উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার বিভাগ।রবিবার (২০ এপ্রিল) এ সংক্রান্ত একটি চিঠি মন্ত্রিপরিষদ সচিব বরাবর পাঠিয়েছে সিটি করপোরেশন-২ শাখা।চিঠিতে বলা হয়েছে, চট্টগ্রাম সিটি করপোরেশনের মাননীয় মেয়রকে প্রতিমন্ত্রী পদমর্যাদা প্রদানের ডিও পত্রটি প্রেরণ করা হলো। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চসিক নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম বিজয়ী হন। তবে বিএনপি প্রার্থী ডা. শাহাদাত হোসেন ফলাফল নিয়ে কারচুপির অভিযোগ তুলে আদালতে মামলা করেন। মামলায় তিনি অভিযোগ করেন, তিনটি কেন্দ্রে শূন্য ভোট দেখানোর পর ২৮টি কেন্দ্রেও তাকে শূন্য ভোট দেখানো হয়, যা অকল্পনীয়।এই মামলার রায়ে ২০২৪ সালের ১ অক্টোবর চট্টগ্রামের প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক খাইরুল আমিন শাহাদাতকে মেয়র হিসেবে ঘোষণা করেন এবং রেজাউল করিমের জয় বাতিল করেন। পরে ৮ অক্টোবর ইসি সংশোধিত প্রজ্ঞাপন জারি করে এবং ৩ নভেম্বর তিনি শপথ নেন।চসিকের ইতিহাসে প্রথম মেয়র হিসেবে জাতীয় পার্টির মাহমুদুল ইসলাম চৌধুরী ১৯৮৯ সালে প্রতিমন্ত্রীর মর্যাদা পান। এরপর বিএনপির মীর মোহাম্মদ নাছির উদ্দিন (১৯৯১-৯৩), প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরী (একবার), এবং সর্বশেষ আওয়ামী লীগের রেজাউল করিম চৌধুরী এ মর্যাদা পেয়েছিলেন। তবে মোহাম্মদ মনজুর আলম ও আ জ ম নাছির উদ্দীন মেয়র থাকলেও তারা এ মর্যাদা পাননি।চলমান প্রক্রিয়ায় মেয়র শাহাদাত হোসেন এই মর্যাদা পেলে বিএনপি সমর্থিত হিসেবে তিনিই হবেন দ্বিতীয় মেয়র যিনি প্রতিমন্ত্রীর মর্যাদা পাচ্ছেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২৭ ডিসেম্বর পদত্যাগ করবেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান
২৭ ডিসেম্বর পদত্যাগ করবেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

আগামী ২৭ ডিসেম্বর অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মো. আসাদুজ্জামান। আজ বুধবার (২৪ ডিসেম্বর) এই তথ্য জানান তিনি।এর আগে, Read more

রাতে ‘বাঘ-সিংহের’ লড়াই, পরিসংখ্যানে এগিয়ে যারা
রাতে ‘বাঘ-সিংহের’ লড়াই, পরিসংখ্যানে এগিয়ে যারা

এশিয়া কাপ সুপার ফোর শুরুর লক্ষ্য নিয়ে রাতে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। শনিবার (২০ সেপ্টেম্বর) দুবাই ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় Read more

মারা গেলেন চ্যাম্পিয়নস লিগজয়ী পর্তুগিজ কিংবদন্তি
মারা গেলেন চ্যাম্পিয়নস লিগজয়ী পর্তুগিজ কিংবদন্তি

২০০৬ সালে খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর কোচ হিসেবে ক্যারিয়ার শুরু করেন কস্তা। ১৬টি ক্লাবের ডাগআউট সামলে গত বছরের জুলাইয়ে Read more

চাঁদপুরে জাহাজ থেকে চিনি পাচারের চেষ্টা, গ্রেফতার ৮
চাঁদপুরে জাহাজ থেকে চিনি পাচারের চেষ্টা, গ্রেফতার ৮

চাঁদপুরের মেঘনা নদীতে একটি কার্গো জাহাজ থেকে প্রায় ১২ হাজার মেট্রিক টন অপরিশোধিত চিনি পাচারের চেষ্টার অভিযোগে ৮ জনকে গ্রেফতার Read more

এবার সাংবাদিক হত্যায় ইসরায়েলের কাছে জবাব চাইল এমপি ও রয়টার্স
এবার সাংবাদিক হত্যায় ইসরায়েলের কাছে জবাব চাইল এমপি ও রয়টার্স

গত মাসে গাজায় নাসের হাসপাতালের ওপর হামলায় নিজ নিজ সংবাদকর্মী নিহত হওয়ার ঘটনায় ইসরাইলের কাছে ব্যাখ্যা চেয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা Read more

যশোরে দুলা ভাইয়ের ঘের থেকে শ্যালকের মাছ লুট
যশোরে দুলা ভাইয়ের ঘের থেকে শ্যালকের মাছ লুট

পারিবারিক বিরোধের জের ধরে আপন দুলা ভাইয়ের মাছের ঘের থেকে প্রায় একশ' মনের মত মাছ ধরে নিয়ে গেছে আপন শ্যালক। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন