ঘন কুয়াশার কারণে বুধবার রাত ১০:৩০টা থেকে পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মাঝ নদীতে দুটি ফেরি বর্তমানে আটকা পড়েছে।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) জানিয়েছে, পদ্মা নদীর ঘন কুয়াশার কারণে নৌপথে ফেরি চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। নৌ দুর্ঘটনা এড়াতে ও যাত্রী ও নৌযানের নিরাপত্তা নিশ্চিত করতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাট এলাকায় শতাধিক যানবাহন, যার মধ্যে পণ্যবাহী ট্রাক ও দূরপাল্লার বাস রয়েছে, আটকা পড়েছে। এতে যাত্রী এবং পরিবহন শ্রমিকরা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। বিশেষ করে নারী ও শিশু যাত্রীরা তীব্র শীতে কুয়াশার মধ্যে ফেরি পারের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করছেন।বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক আব্দুস সালাম বলেন, “কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আগামীকাল শনিবার কিশোরগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা
আগামীকাল শনিবার কিশোরগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা আগামীকাল শনিবার (২৬ জুলাই) কিশোরগঞ্জে পদযাত্রা করবেন। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে Read more

মরক্কোতে জোড়া ভবন ধসে ১৯ জনের প্রাণহানি
মরক্কোতে জোড়া ভবন ধসে ১৯ জনের প্রাণহানি

মরক্কোর প্রাচীন নগরী ফেজে জোড়া ভবন ধসে অন্তত ১৯ জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। বুধবার (১০ ডিসেম্বর) ভোরের Read more

ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবককে গণধোলাই
ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবককে গণধোলাই

সিরাজগঞ্জের বেলকুচিতে ৫ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণ চেস্টার অভিযোগে আজমির হোসেন (৩০) নামের এক যুবককে গণধোলাই দিয়েছে স্থানীয় বিক্ষুদ্ধ জনতা। শনিবার Read more

শেরপুরে ফুটপাত দখলমুক্ত করতে পৌরসভার অভিযান
শেরপুরে  ফুটপাত দখলমুক্ত করতে পৌরসভার অভিযান

বগুড়ার শেরপুর পৌর এলাকায় ফুটপাত ও সরকারি জায়গা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পৌরসভা কর্তৃপক্ষ।  শনিবার (২৪ মে) দুপুর ১২টা Read more

১৯ দিনের ছুটিতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়
১৯ দিনের ছুটিতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়

গ্রীষ্মকালীন অবকাশ ও আসন্ন পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১৯ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।আজ মঙ্গলবার (২৭ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন