বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় গত বছরের চেয়ে ৩ ধাপ এগিয়েছে বাংলাদেশ। বর্তমানে বিশ্বের ৯৪তম শক্তিশালী পাসপোর্ট এটি। বাংলাদেশের পাসপোর্টধারীরা বিশ্বের ৩৯টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন। এর আগে ২০২৪ সালে ৯৭তম হয়েছিল বাংলাদেশের পাসপোর্ট।মঙ্গলবার (২২ জুলাই) হেনলি পাসপোর্ট ইনডেক্সে প্রকাশিত তালিকায় এমন তথ্য উঠে এসেছে।এদিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় আবারও শীর্ষস্থানে রয়েছে এশিয়ার দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুর। দেশটির পাসপোর্টধারীরা বিশ্বের ১৯৩টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারেন। গত বছর যৌথভাবে শীর্ষ স্থানে ছিল ছয়টি দেশ– ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সিঙ্গাপুর ও স্পেন।র‌্যাংকিংয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। এসব দেশের পাসপোর্টধারীরা বিশ্বের ১৯০টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারেন।ইউরোপীয় ইউনিয়নের সাতটি দেশ ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি ও স্পেন যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে। ইউরোপীয় দেশ অস্ট্রিয়া, বেলজিয়াম, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল ও সুইডেন চতুর্থ এবং নিউজিল্যান্ড, গ্রিস ও সুইজারল্যান্ড যৌথভাবে পঞ্চম স্থানে রয়েছে। যুক্তরাজ্য রয়েছে ষষ্ঠ স্থানে। হেনলি পাসপোর্ট ইনডেক্সে ১৯৯টি পাসপোর্ট ও ২২৭টি গন্তব্য বিবেচনায় নেওয়া হয়েছে।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাঙ্গাইলে নেই আইসিইউ, ৪০ লাখ মানুষের চিকিৎসা বঞ্চনা
টাঙ্গাইলে নেই আইসিইউ, ৪০ লাখ মানুষের চিকিৎসা বঞ্চনা

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) নেই। ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আইসিইউ কক্ষ থাকলেও তা বন্ধ রয়েছে। Read more

মধ্যপ্রাচ্যের ৩ দেশে তেল স্থাপনায় হামলার নির্দেশ ইরানের
মধ্যপ্রাচ্যের ৩ দেশে তেল স্থাপনায় হামলার নির্দেশ ইরানের

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের কয়েকটি তেল স্থাপনায় কয়েক ঘণ্টার মধ্যে হামলা চালানো হবে এমনটি জানিয়ে সেগুলো খালি Read more

ফুলবাড়ীতে ৩৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
ফুলবাড়ীতে ৩৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৩৯ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা Read more

গাইবান্ধায় নিখোঁজের দুইদিন পর বৃদ্ধার লাশ উদ্ধার
গাইবান্ধায় নিখোঁজের দুইদিন পর বৃদ্ধার লাশ উদ্ধার

গাইবান্ধার সদর উপজেলায় নিখোঁজের দুইদিন পর জহির উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ জলাশয় থেকে উদ্ধার করেছে পুলিশ। রোববার (১ জুন) Read more

ইরানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের জানাজায় মানুষের ঢল
ইরানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের জানাজায় মানুষের ঢল

ইরানে সরকারবিরোধী সহিংস বিক্ষোভে নিহত নিরাপত্তা বাহিনীর সদস্যদের স্মরণে তেহরান বিশ্ববিদ্যালয়ের কাছের সড়কগুলোতে ঢল নেমেছে হাজারো শোকাহত মানুষের।বুধবার (১৪ জানুয়ারি) Read more

মুন্সিগঞ্জে কিশোরীকে গণধর্ষণ মামলার দুই যুবক গ্রেপ্তার
মুন্সিগঞ্জে কিশোরীকে গণধর্ষণ মামলার দুই যুবক গ্রেপ্তার

মুন্সিগঞ্জ সদরে এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার আসামি দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।সোমবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন