নওগাঁর বদলগাছীতে এক কিশোরীকে অপহরণ মামলায় উজ্জল হোসেন (৩২) নামে এক যুবককে চৌদ্দ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (২৫ আগস্ট) বেলা ১১টায় নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. মেহেদী হাসান তালুকদার এ রায় দেন। জরিমানার অর্থ অপহরণের শিকার ওই কিশোরীকে প্রদানের নির্দেশ দেন বিচারক।কারাদণ্ডপ্রাপ্ত উজ্জল হোসেন জেলার মহাদেবপুর উপজেলার ব্যালট উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ২২ জুলাই সকাল সাড়ে ৫টার দিকে উজ্জল হোসেন বদলগাছী উপজেলার বারাতৈল গ্রামের নানীর বাড়ি থেকে ওই কিশোরীকে ফুসলিয়ে অপহরণ করে বোনের বাসায় আটক রাখে। পরে ওই কিশোরীর মা বদলগাছী থানায় অভিযোগ করলে পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে। তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে ঘটনার সত্যতা থাকায় আসামি উজ্জল হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করলে সাত জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ বিচারক এই রায় দেন।রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁশলী এ্যাডভোকেট রেজাউল করিম রায়ে সন্তোষ প্রকাশ করেন। আসামি পক্ষে কৌঁশলী আশিক আল ইমরান হিল্লোল উচ্চ আদালতে আপিল করার কথা জানান।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ বিশ্ব ভাই বোন দিবস
আজ বিশ্ব ভাই বোন দিবস

ভাই-বোন হলো একই গাছের বর্ণিল ফল ও ফুলের মতো। সম্পর্কে তারা সবচেয়ে নিকটবর্তী এবং হৃদ্যতায় সবচেয়ে এগিয়ে। শৈশবের জীবনটুকু ভাই-বোনের Read more

টেকনাফের পাহাড় থেকে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
টেকনাফের পাহাড় থেকে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

কক্সবাজার টেকনাফে বিজিবি সদস্যরা গহীন পাহাড়ে সাঁড়াশি অভিযান পরিচালনা করে ডাকাত দলের একটি গোপন আস্তানা থেকে বিপুল পরিমাণ দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র, Read more

গতকাল ১০০ আজ ৮৬, থেমে নেই ইসরায়েলি হামলায় গাজায় নিহতে সংখ্যা
গতকাল ১০০ আজ ৮৬, থেমে নেই ইসরায়েলি হামলায় গাজায় নিহতে সংখ্যা

গতকাল গণমাধ্যমে ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা প্রকাশিত হয়েছিল ১০০ জন, আজ তা ৮৬। সংখ্যা যাই হোক না কেন এ Read more

মেহেরপুরে পাট বীজ ও সার বিতরণে অনিয়মের অভিযোগ
মেহেরপুরে পাট বীজ ও সার বিতরণে অনিয়মের অভিযোগ

মেহেরপুরের গাংনী উপজেলায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্প’-এর Read more

রোহিঙ্গা ক্যাম্প থেকে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ১
রোহিঙ্গা ক্যাম্প থেকে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ১

কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে বিদেশি পিস্তল-গুলিসহ হামিদ উল্লাহ (২৫) নামের এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ Read more

1Win Türkiye Giriş – 1win Casino ve Spor Bahisleri – Resmi Site
1Win Türkiye Giriş – 1win Casino ve Spor Bahisleri – Resmi Site

1Win Türkiye Giriş - 1win Casino ve Spor Bahisleri - Resmi Site ▶️ PLAY Содержимое 1Win Türkiye'de Kaydolma Adımları1Win Casino Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন