চট্টগ্রামের লোহাগাড়ায় কোরবানির ঈদে চাহিদার চেয়ে অন্তত দুই হাজার পশু বেশি প্রস্তুত রয়েছে। আসন্ন ঈদুল আযহা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে কোরবানির পশুর প্রস্তুতিও তুঙ্গে। খামারি ও বেপারীরা গরু কেনা, বেচা ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে। লোহাগাড়া উপজেলার ৯টি ইউনিয়নে পাঁচ শতাধিক বাণিজ্যিক ও ১৩ হাজার পারিবারিক খামার রয়েছে। গ্রাম ও খামার থেকে গরু সংগ্রহ করছেন বেপারিরাও।লোহাগাড়া উপজেলা প্রাণিসম্পদ অফিসের তথ্যমতে, এ বছর লোহাগাড়ায় কোরবানির পশুর চাহিদা ৩৮ হাজার ৫৯টি। তবে প্রস্তুত রয়েছে অন্তত ৪০ হাজার পশু। অর্থাৎ, চাহিদার চেয়ে ২ হাজার বেশি পশু রয়েছে উপজেলায়। এসব পশুর মধ্যে রয়েছে গরু, ছাগল, ভেড়া ও মহিষ।উপজেলায় স্থায়ী ও অস্থায়ী মোট ৯টি হাটে গবাদি পশু বেচাকেনা হয়। ৯টি হাটের মধ্যে উপজেলার পদুয়া বাজার, দরবেশহাট, বড়হাতিয়া, চরম্বা, নয়াবাজার, আধুনগর খান হাট গরুর বাজারগুলো বড়। এসব বাজারে বিভিন্ন স্থান থেকে বেপারিরা এসে গরু কিনে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় নিয়ে বিক্রি করেন। এছাড়া স্থানীয় বেপারিরা বিভিন্ন এলাকার খামার ও কৃষকের বাড়ি গিয়ে গরু কিনে তা বাজারে বিক্রি করেন।জানা গেছে, প্রতি বছর কোরবানির ঈদকে সামনে রেখে উপজেলার খামারি ও কৃষকরা গরু, ছাগল, ভেড়া ও মহিষ মোটাতাজাকরণে ব্যস্ত থাকেন। দেশে গত চার বছর ভারত থেকে কোরবানির হাটে পশু কম আমদানি করায় দেশি গরুর চাহিদা ছিল বেশি। খামারিরা ভালো লাভও করেছিলেন। তাই এ বছরও কোরবানিকে সামনে রেখে দেশি গরু ও ছাগল মোটাতাজা করতে ব্যস্ত সময় পার করছেন উপজেলার খামারি ও কৃষকরা। এ বছরও ভারতীয় গরু না এলে বেশ লাভবান হবেন বলে আশা করছেন তারা। তবে মায়ানমার থেকে অবৈধ পথে পশু আসার খবরে সঠিক দাম পাওয়া নিয়ে শঙ্কিত খামারিরা।সূত্র জানায়, বর্তমানে উপজেলার প্রায় ১৩ হাজারের মতো মানুষ (খামারি, কৃষক ও বেপারি) এ পেশায় রয়েছেন। খামারি ছাড়াও উপজেলার সাধারণ কৃষকরা বাড়তি উপার্জনের জন্য বাড়িতে একটি দুইটি করে গরু মোটাতাজা করেন। উপজেলার আধুনগরের খামারি আবু সুফিয়ান জানান, গো–খাদ্যের দাম বেড়ে যাওয়ায় কোরবানির গরুর দাম ১০ থেকে ১৫ শতাংশ বাড়তে পারে। প্রতিবেশী দেশ থেকে পশু না এলে স্থানীয় খামারিরা ভালো দাম পাবেন। স্বাভাবিক খাবার দিয়েই পশু মোটাতাজা করেছেন বলে জানান তিনি। এ ছাড়া চুরি-ডাকাতি ঠেকাতে রাত জেগে পাহারা দিতে হচ্ছে।লোহাগাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সেতু ভূষণ দাশ জানান, এ বছর উপজেলায় কোরবানির জন্য ২৫ হাজার গরু, ১ হাজার মহিষ, ১২ হাজার ছাগল ও ৫০০ শতাধিক ভেড়া প্রস্তুত রয়েছে। উদ্বৃত্ত ২ হাজার পশু দেশের অন্যান্য অঞ্চলের চাহিদা মেটাতে সহায়ক হবে।এআই 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুয়েতের বিদ্যুৎ কেন্দ্রে ইরানের হামলায় ভারতীয় নিহত
কুয়েতের বিদ্যুৎ কেন্দ্রে ইরানের হামলায় ভারতীয় নিহত

কুয়েতের বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য শক্তি মন্ত্রণালয় জানিয়েছে, ইরানি হামলায় একটি প্রধান বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্রের একজন ভারতীয় শ্রমিক Read more

ভারত-পাকিস্তান উত্তেজনা কমাতে ইরানের মধ্যস্থতার প্রস্তাব
ভারত-পাকিস্তান উত্তেজনা কমাতে ইরানের মধ্যস্থতার প্রস্তাব

ভারত ও পাকিস্তান কেউই যেন কাউকে দেখতে পারে না। তাদের সম্পর্কটা এরকমই সাপে-নেউলে। এমন পরিস্থিতির মধ্যে কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক ঘটে Read more

কিশোরগঞ্জে ১০ জনের প্রার্থীতা বাতিল
কিশোরগঞ্জে ১০ জনের প্রার্থীতা বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জের তিনটি আসনে প্রার্থীদের মনোনয়পত্র বাছাই কার্যক্রম শেষে ১০ জনের প্রার্থীতা বাতিল করা হয়েছে।কিশোরগঞ্জ জেলা প্রশাসকের Read more

আমদানির খবরে কাঁচা মরিচের কেজিতে কমল ১০০ টাকা
আমদানির খবরে কাঁচা মরিচের কেজিতে কমল ১০০ টাকা

ভারত থেকে কাঁচা মরিচ আমদানির খবরে পাবনার ভাঙ্গুড়া উপজেলার বাজারে দাম কমতে শুরু করেছে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব Read more

জামালপুরে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৪
জামালপুরে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৪

জামালপুরে ইজিবাইক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুসহ আহত হয়েছেন চারজন। সোমবার (২৭ Read more

কুমিল্লায় ডেঙ্গুর ছোবলে তিন নারীর মৃত্যু, দুই ওয়ার্ড ‘অতি ঝুঁকিপূর্ণ’
কুমিল্লায় ডেঙ্গুর ছোবলে তিন নারীর মৃত্যু, দুই ওয়ার্ড ‘অতি ঝুঁকিপূর্ণ’

কুমিল্লার দাউদকান্দি পৌর এলাকায় ডেঙ্গুর ভয়াবহ বিস্তারে প্রাণ হারিয়েছেন তিন নারী। আক্রান্ত হওয়ার পর ঢাকার পৃথক তিনটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন