হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম সম্পাদক আবিদুর রহমানের ছেলে মোঃ রিমন সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করছেন।  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার মুখপাত্র রাশেদা বেগম স্বাক্ষরিত এক প্রেসবার্তায় এসব তথ্য নিশ্চিত করেন। তিনি প্রেসবার্তায় উল্লেখ করেন সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, মোঃ রিমন নামীয় ব্যক্তি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) হবিগঞ্জ জেলার আহবায়ক ও সদস্য সচিবের সাথে তোলা একটি ছবি ব্যবহার করে নিজেকে স্থানীয় সমন্বয়ক হিসেবে পরিচয় দিয়ে এলাকায় সীমাহীন অবৈধ কার্যক্রম, বিশেষ করে চাঁদাবাজি ও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন। এই বিষয়ে সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণ পাওয়া গেছে।এখানে বৈছাআ হবিগঞ্জ জেলা স্পষ্টভাবে জানাচ্ছে, উক্ত ব্যক্তির সাথে আমাদের সংগঠনের কোনো ধরণের সাংগঠনিক সম্পর্ক নেই এবং যিনি আমাদের জেলা কমিটির কোনো পর্যায়েই সদস্য নন। সুতরাং তার অপকর্মের দায় সংগঠন বহন করবেনাএকইসাথে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলার আহবায়ক আরিফ তালুকদার ও সদস্য সচিব মাহদী হাসান জেলার সকল স্তরের নেতাকর্মীদের উক্ত ব্যক্তির সাথে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন এবং প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আহবান জানান।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমরা পাকিস্তানসহ সার্কের সবার সঙ্গে সম্পর্ক উন্নয়ন চাচ্ছি: প্রেস সচিব
আমরা পাকিস্তানসহ সার্কের সবার সঙ্গে সম্পর্ক উন্নয়ন চাচ্ছি: প্রেস সচিব

প্রধান উপদেষ্টা চাচ্ছেন সার্কের যত দেশ আছে, আমরা তো দক্ষিণ এশিয়ার পরিবারভুক্ত, প্রত্যেক দেশের সঙ্গে আমাদের যাতে সম্পর্কের উন্নয়ন হয়। Read more

মুন্সিগঞ্জে সাড়ে ১৯ লাখ টাকার মাদক ধ্বংস
মুন্সিগঞ্জে সাড়ে ১৯ লাখ টাকার মাদক ধ্বংস

মুন্সিগঞ্জ আদালতে চলমান ১৮টি মাদক মামলার আলামত ধ্বংস করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের Read more

সম্পর্ক ঠিক না রাখায় প্রাক্তন প্রেমিকার ওপর স্কুটি উঠিয়ে দিল যুবক
সম্পর্ক ঠিক না রাখায় প্রাক্তন প্রেমিকার ওপর স্কুটি উঠিয়ে দিল যুবক

ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগানোর জন্য প্রেমিকাকে জোর করছিলেন এক প্রাক্তন প্রেমিক। কিন্তু তা মানতে অস্বীকৃতি জানান প্রেমিকা। সেই ক্ষোভ Read more

জয়পুরহাটে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ জব্দ, আটক ১
জয়পুরহাটে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ জব্দ, আটক ১

জয়পুরহাটে সীমান্তে অবৈধ যৌন উত্তেজক সিরাপসহ মাহফুজার রহমান (২৬) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত মালামালের Read more

হজ ম্যানেজমেন্ট সেন্টার ও অ্যাপ চালু করছে সরকার
হজ ম্যানেজমেন্ট সেন্টার ও অ্যাপ চালু করছে সরকার

হজযাত্রীদের নিরবচ্ছিন্ন ও মানসম্মত সেবা দিতে দেশে ও মক্কা-মদিনায় ‘হজ ম্যানেজমেন্ট সেন্টার’ স্থাপন করা হচ্ছে। সেন্টার থেকে হজযাত্রীদের লাগেজ হারানো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন