দক্ষিণ লেবাননের আল-মাসাইলেহ সড়কের পাশে ছয়টি ভারী যন্ত্রপাতি স্থাপনায় বিমান হামলা চালিয়ে ৩০০টিরও বেশি যানবাহন ধ্বংস করেছে ইসরায়েলি সেনাবাহিনী। শনিবার (১১ অক্টোবর) এই হামলা চালানো হয় বলে স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানায় বার্তা সংস্থা আনাদোলু।স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, হামলায় একজন সিরিয়ান নাগরিক নিহত হয়েছেন, এবং আরও একজন সিরিয়ান এবং দুই নারীসহ লেবাননের অন্তত ছয়জন আহত হয়েছেন।প্রতিবেদনে বলা হয়, বুলডোজার এবং খননকারী যন্ত্রসহ হামলা চালিয়ে ৩০০টিরও বেশি যানবাহন ধ্বংস করা হয়েছে, যার ফলে আনুমানিক কয়েক মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। এছাড়া এলাকাটিতে পার্ক করা অনেক গাড়িও ধ্বংস হয়েছে এবং বিভিন্ন ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, হামলায় টার্গেট করা হয়েছে হিজবুল্লাহর অবকাঠামো এবং সেগুলো ধ্বংস করা হয়েছে। অঞ্চলটিতে গোষ্ঠীটির অবকাঠামো পুনর্নির্মাণের জন্য ইঞ্জিনিয়ারিং সরঞ্জামগুলো ব্যবহার করা হয়েছিল।এদিকে ইসরায়েলি হামলাকে ‘একটি স্পষ্ট আগ্রাসন’ বলে তীব্র নিন্দা জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। তিনি বলেন, ‘এই আক্রমণের গুরুত্ব এই যে এটি গাজায় যুদ্ধবিরতি চুক্তির পরেই ঘটেছে।’২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে এক বছর ধরে সীমান্ত আন্তঃসীমান্ত হামলার পর ২০২৪ সালের নভেম্বরে যুদ্ধবিরতি স্বাক্ষরিত হয়। ২০২৪ সালের সেপ্টেম্বরে এই সংঘাত পূর্ণ মাত্রায় ইসরায়েলি আক্রমণে রূপ নেয়, যার ফলে ৪ হাজারের বেশি মানুষ নিহত এবং প্রায় ১৭ হাজার মানুষ আহত হন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরাকে গুহায় বিশেষ অভিযানে ৮ তুর্কি সেনা নিহত
ইরাকে গুহায় বিশেষ অভিযানে ৮ তুর্কি সেনা নিহত

ইরাকের একটি গুহায় অনুসন্ধানের সময় মিথেন গ্যাসের প্রভাবে ৮ তুর্কি সেনা নিহত হয়েছে।সোমবার (০৭ জুলাই) তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে Read more

ইবিতে নির্মাণাধীন কাজ শেষ করার নির্দেশ, বৃদ্ধি পাচ্ছে ৪৫০০ আসন
ইবিতে নির্মাণাধীন কাজ শেষ করার নির্দেশ, বৃদ্ধি পাচ্ছে ৪৫০০ আসন

উন্নয়ন (৩য় পর্যায়–১ম সংশোধিত) প্রকল্পের আওতায় চলমান নির্মাণকাজ এ বছরের মধ্যেই সম্পন্ন করে ব্যবহারের উপযোগী করার নির্দেশ দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের Read more

নারায়ণগঞ্জে অস্ত্রের মুখে দুই বাড়িতে ডাকাতি
নারায়ণগঞ্জে অস্ত্রের মুখে দুই বাড়িতে ডাকাতি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক রাতে দুই বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এবং পিস্তল ঠেকিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদল নগদ অর্থ Read more

তেঁতুলিয়ায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
তেঁতুলিয়ায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আব্দুল করিম নামে একজনকে আটক করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ।শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যায় উপজেলার Read more

রাঙ্গামাটিতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ১৯
রাঙ্গামাটিতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ১৯

রাঙামাটিতে মাদকবিরোধী অবিযান পরিচালনা করেছে পুলিশ। অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ১৯জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) রিজার্ভ বাজার, আসামবস্তিসহ শহরের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন