পর্তুগালের রাজধানী লিসবনের প্রাণকেন্দ্রে ‘এলিভাদোর গ্লোরিয়া’ নামের একটি ফানিকুলার (ক্যাবল রেল) দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১৮ জন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। খবর রয়টার্সবুধবার (৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে একটি ফানিকুলার দ্রুতগতিতে নিচে নামতে গিয়ে পাশের একটি ভবনে ধাক্কা খায়। মুহূর্তেই এটি কাঠের বাক্সের মতো ভেঙে চুরমার হয়ে যায়। দুর্ঘটনার পাঁচ মিনিটের মধ্যেই পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন।আহতদের লিসবনের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে এক গর্ভবতী নারী ও তার শিশু সন্তানও রয়েছে। গর্ভবতী নারীকে মেটারনিটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং তার শিশুকে শিশুদের বিশেষায়িত হাসপাতাল ‘দোনা এস্টেফানিয়া’-তে ভর্তি করা হয়েছে।নিহত ও আহতদের মধ্যে দেশি-বিদেশি নাগরিক রয়েছেন। তবে বিদেশিদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।ভয়াবহ এ দুর্ঘটনার পর বৃহস্পতিবার পর্তুগালে জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। লিসবনে তিন দিনের শোক পালনের কথাও জানিয়েছেন শহরের মেয়র কার্লোস মোয়েদা।তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘আমাদের শহরে এমন একটি মর্মান্তিক ঘটনা আগে কখনো ঘটেনি। ভুক্তভোগীদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। যে কোনো পরিস্থিতিতে তাদের পাশে থাকবে শহর কর্তৃপক্ষ।’উল্লেখ্য, ‘এলিভাদোর গ্লোরিয়া’ নামের এই ফানিকুলার রেলটি রেস্তোরাদোরেস থেকে বাইরো আলতো এলাকায় যাত্রী পরিবহন করে। এটি ১৮৮৫ সাল থেকে প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে প্রায় ১৪০ বছর ধরে চালু আছে। সাত পাহাড়ের ওপর গড়ে ওঠা লিসবন শহরে উপরে-নিচে যাতায়াতের সুবিধার জন্য এই ধরনের একাধিক সেবা চালু রয়েছে। দুর্ঘটনার পর আপাতত সব ফানিকুলার সেবা বন্ধ রাখা হয়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মারা গেলেন প্রথম এভারেস্ট অভিযানের শেষ জীবিত সদস্য
মারা গেলেন প্রথম এভারেস্ট অভিযানের শেষ জীবিত সদস্য

বিশ্বের সবচেয়ে উঁচু পর্বত মাউন্ট এভারেস্টের চূড়ায় প্রথমবার পৌঁছানো পর্বতারোহী দলের শেষ জীবিত সদস্য কাঞ্ছা শেরপা মারা গেছেন। বৃহস্পতিবার (১৬ Read more

সিদ্ধিরগঞ্জে গ্যাস বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৭
সিদ্ধিরগঞ্জে গ্যাস বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৭

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস সংযোগ বিস্ফোরণে দগ্ধ আরও দুজন মারা গেছেন। গতকাল শুক্রবার সালমা বেগম ও তানজিলা আক্তার তিশা এবং শনিবার Read more

সৌদিতে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
সৌদিতে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

চলতি বছর সৌদিআরবে হজে গিয়ে আরও একজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। সর্বশেষ ১০ মে বয়েজ উদ্দিন (৭২) নামে একজনের স্বাভাবিক Read more

ভেনেজুয়েলায় হামলার কোনো পরিকল্পনা নেই, জানালেন ট্রাম্প
ভেনেজুয়েলায় হামলার কোনো পরিকল্পনা নেই, জানালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ভেনেজুয়েলার ভেতরে সামরিক হামলার কথা বিবেচনা করছেন না। যা এই মাসের শুরুর দিকে তার Read more

চট্টগ্রামে পারকি পর্যটন কমপ্লেক্স থেকে ২৫ লাখ টাকার সরঞ্জাম উধাও
চট্টগ্রামে পারকি পর্যটন কমপ্লেক্স থেকে ২৫ লাখ টাকার সরঞ্জাম উধাও

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি সমুদ্রসৈকতে নির্মাণাধীন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের কমপ্লেক্সে ঘটেছে রহস্যজনক চুরির ঘটনা। প্রকল্পের বিদ্যুৎ সাব-স্টেশন থেকে প্রায় ২৫ Read more

চট্টগ্রাম জেনারেল হাসপাতাল: আইসিইউ অচল, জীবন ঝুঁকিতে রোগীরা
চট্টগ্রাম জেনারেল হাসপাতাল: আইসিইউ অচল, জীবন ঝুঁকিতে রোগীরা

চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্রে ১৯০১ সালে স্থাপিত প্রাচীন চিকিৎসা প্রতিষ্ঠান ২৫০ শয্যার চট্টগ্রাম জেনারেল হাসপাতাল বর্তমানে এক ভয়াবহ অব্যবস্থাপনা ও চিকিৎসা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন