যশোরের শার্শায় পূর্ব শত্রুতার জেরে লিটন হোসেন (৩০) নামে এক বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১০ জুন) রাত ১০ টার দিকে উপজেলার লক্ষ্মণপুর ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লিটন দুর্গাপুর গ্রামের আজগর আলীর ছেলে এবং ওয়ার্ড বিএনপি কর্মী। স্থানীয়রা জানায়, রাত ৯ টার দিকে লিটন বাজারে বসে চা খাচ্ছিল। এ সময় ওই এলাকার সেলিম ও রমজান লিটনের উপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় এবং কুপিয়ে মারাত্মক জখম করে। এ সময় তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তার স্বজনরা খবর পেয়ে তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে নেওয়ার পর তার মৃত্যু হয়। নিহতের পিতা আজগর আলী জানান, স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল মমিন, সেলিম হোসেন ও রমজান আলীর সাথে দীর্ঘ দিন ধরে রাজনৈতিক বিরোধ চলে আসছিল আমার ছেলে লিটনের। তারা এর আগেও লিটনকে কয়েকবার মারধর করেছে। ঈদের আগের দিন তর্ক-বিতর্ক ও ধাক্কাধাক্কি হয়। এসবের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে জানান পিতা আজগর আলী। শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন বলেন, নিহত লিটন বিএনপির একজন সক্রিয় কর্মী। পূর্ব শত্রুতার জেরে সেলিম ও রমজানসহ ৩/৪ জন সন্ত্রাসী লিটনকে কুপিয়ে হত্যা করেছে। আমি এই হত্যার সুষ্ঠু বিচার চাই। নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে লিটনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আটকে পুলিশের অভিযান চলছে বলে তিনি জানান।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
থানার সামনে সালিশ বৈঠকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের
থানার সামনে সালিশ বৈঠকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার সামনে জমি নিয়ে বিরোধের জেরে সালিশ বৈঠকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ মজনু মিয়া (৩২) নামে এক যুবক নিহত Read more

কসবায় আওয়ামী লীগের সদস্য হয়েও জামায়াতের ওয়ার্ড আমির!
কসবায় আওয়ামী লীগের সদস্য হয়েও জামায়াতের ওয়ার্ড আমির!

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। ওই ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর Read more

পাপিয়া দম্পতির সাড়ে ৩ বছরের কারাদণ্ড
পাপিয়া দম্পতির সাড়ে ৩ বছরের কারাদণ্ড

সোয়া ৬ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের মামলায় নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার Read more

গাজীপুরে দুই মহাসড়কে ঈদযাত্রা নির্বিঘ্ন, নেই যানজট
গাজীপুরে দুই মহাসড়কে ঈদযাত্রা নির্বিঘ্ন, নেই যানজট

পবিত্র ঈদ উল আযহার আর মাত্র ৩ দিন বাকি। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে কর্মের শহর ছাড়তে শুরু করেছেন শিল্প-কারখানা Read more

প্লাস্টিক দূষণ রোধে কক্সবাজারে নতুন যুগের সূচনা
প্লাস্টিক দূষণ রোধে কক্সবাজারে নতুন যুগের সূচনা

একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জ্যকে মূল্যবান সম্পদে রূপান্তরের লক্ষ্যে কক্সবাজারে প্রথমবারের মতো চালু হলো আধুনিক প্লাস্টিক রিসাইক্লিং কারখানা। কক্সবাজারের রামু উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন