প্রথমার্ধে দাপট দেখিয়ে দুই গোলে এগিয়ে গেল লিভারপুল। কিন্তু ব্যবধান ধরে রাখতে পারল না তারা। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে মূল্যবান পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল আর্সেনাল।অ্যানফিল্ডে রোববার প্রিমিয়ার লিগের রোমাঞ্চকর ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। শেষ দিকে ১০ জন নিয়ে খেলেছে আর্সেনাল। এবারের আসরে দুই দলের প্রথম দেখায় এমিরেটস স্টেডিয়ামেও একই স্কোরলাইনে শেষ হয়েছিল লড়াই।আগেই শিরোপা জেতা লিভারপুলের ৩৬ ম্যাচে পয়েন্ট হলো ৮৩। ৬৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল। শীর্ষ পাঁচে থেকে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ার সম্ভাবনা উজ্জ্বল করল মিকেল আর্তেতার দল। ২০তম মিনিটে লিভারপুলকে এগিয়ে নেন কোডি হাকপো। পরের মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন লুইস দিয়াস।দ্বিতীয়ার্ধে দারুণ খেলা আর্সেনাল ৪৭তম মিনিটে ব্যবধান কমায় গাব্রিয়েল মার্তিনেল্লির গোলে। ৭০তম মিনিটে দলকে সমতায় ফেরান মিকেল মেরিনো। তবে ৭৯তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন এই স্প্যানিশ মিডফিল্ডার। যোগ করা সময়ে অ্যান্ডি রবার্টসন আর্সেনালের জালে বল পাঠালেও, আক্রমণের শুরুতে ফাউল হওয়ায় গোল মেলেনি।দিনের আরেক ম্যাচে চেলসিকে ২-০ গোলে হারানো নিউক্যাসল ইউনাইটেড ৩৬ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে তিনে আছে। এক পয়েন্ট কম নিয়ে চারে ম্যানচেস্টার সিটি।পাঁচ নম্বরে চেলসির পয়েন্ট ৬৩। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে ছয়ে অ্যাস্টন ভিলা। ৬২ পয়েন্ট নিয়ে সাতে আছে নটিংহ্যাম ফরেস্ট। এবার প্রিমিয়ার লিগ থেকে টেবিলের প্রথম পাঁচটি দল উঠবে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভাঙ্গুড়ায় সেলুন-বিউটি পার্লারে উপচেপড়া ভিড়, ব্যস্ত নরসুন্দররা
ভাঙ্গুড়ায় সেলুন-বিউটি পার্লারে উপচেপড়া ভিড়, ব্যস্ত নরসুন্দররা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাবনার ভাঙ্গুড়া উপজেলার নরসুন্দরদের ব্যস্ততা এখন তুঙ্গে। ঈদে কেনাকাটার পাশাপাশি সাজগোজও অন্যতম। তাই চুল দাড়ি কেটে Read more

যুক্তরাজ্যে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
যুক্তরাজ্যে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১০ জুন) বেলা সাড়ে ১২টায় এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে সেখানে পৌঁছেছেন Read more

এজাহারে গরমিল, ৫৫ হাজার ইয়াবা গায়েবের অভিযোগ
এজাহারে গরমিল, ৫৫ হাজার ইয়াবা গায়েবের অভিযোগ

৩০ সেপ্টেম্বর রাত দেড়টায় কক্সবাজারের উখিয়ার লেঙ্গুরবিলের একটি বসতবাড়িতে অভিযান চালায় উখিয়া থানার এসআই শের আলী। সেই সময় ওই ঘর Read more

ক্যাম্পাসের মূল ফটকজুড়ে পোস্টার ও কার্ডের স্তুপ
ক্যাম্পাসের মূল ফটকজুড়ে পোস্টার ও কার্ডের স্তুপ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। এদিকে ক্যাম্পাসের মূল ফটক দিয়ে ভোটারদের প্রবেশ Read more

ট্রেন ছাড়তে দেরি, পাবনায় ক্ষুব্ধ যাত্রীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ
ট্রেন ছাড়তে দেরি, পাবনায় ক্ষুব্ধ যাত্রীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ

পাবনার ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর রেলওয়ে স্টেশনে আন্তঃনগর একতা এক্সপ্রেসের যাত্রী ও স্থানীয় গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন