লিবিয়ার বেনগাজির গানফুদা ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরেছেন ১৭৫ বাংলাদেশি। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৬টায় লিবিয়ার বুরাক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।অভিবাসন নিয়ে কাজ করা ব্র‍্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের ম্যানেজার আল আমিন নয়ন বলেন, ‘লিবিয়াফেরত ব্যক্তিদের কিছু আনুষ্ঠানিকতা চলছে। সব কার্যক্রম শেষ করে তারা বের হবেন।’দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা।পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় এসব বাংলাদেশি দেশে ফিরেছেন।জানা গেছে, ফেরত আসা এসব বাংলাদেশিদের বেশিরভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশে মানবপাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেন। তাদের মধ্যে বেশিরভাগই লিবিয়ায় বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানি তারকাদের ইনস্টাগ্রাম ব্লক করলো ভারত
পাকিস্তানি তারকাদের ইনস্টাগ্রাম ব্লক করলো ভারত

কাশ্মির হত্যাকাণ্ডের জেরে পাকিস্তানের বিরুদ্ধে আরও ক্ষোভ বাড়িয়ে দিয়েছে ভারত। যার রোষানলে পড়তে হচ্ছে পাকিস্তানি তারকাদেরও। শোকপ্রকাশ করার পরও ভারতীয়দের Read more

যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক: পোশাকসহ বাংলাদেশের রফতানিতে কী প্রভাব পড়বে?
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক: পোশাকসহ বাংলাদেশের রফতানিতে কী প্রভাব পড়বে?

তিন দফা আলোচনার পর যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত পাল্টা শুল্ক ৩৭ শতাংশ থেকে কমে হয়েছে ২০ শতাংশ। এ হ্রাসের Read more

আজ ১৮ ডিসেম্বর, রাজবাড়ির মুক্তির দিন
আজ ১৮ ডিসেম্বর, রাজবাড়ির মুক্তির দিন

১৬ ডিসেম্বর সারাদেশ যখন বিজয়ের আনন্দে ভাসছে, তখনও রাজবাড়ীতে চলছে অবাঙ্গালী বিহারীদের সাথে মুক্তিযোদ্ধাদের তুমুল যুদ্ধ।এ সময় স্থানীয় মুক্তিযোদ্ধাদের সাথে Read more

এবার ভারতের ম্যাচে বাংলাদেশের আম্পায়ার, যে ব্যাখ্যা দিল বিসিবি
এবার ভারতের ম্যাচে বাংলাদেশের আম্পায়ার, যে ব্যাখ্যা দিল বিসিবি

আইপিএল থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে কেন্দ্র করে ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই দেশটিতে অবস্থান করছেন বাংলাদেশি আম্পায়ার Read more

যুক্তরাষ্ট্রে দুর্ঘটনার কবলে ব্যক্তিগত বিমান
যুক্তরাষ্ট্রে দুর্ঘটনার কবলে ব্যক্তিগত বিমান

যুক্তরাষ্ট্রে আবারও দুর্ঘটনার কবলে পড়লো একটি ব্যক্তিগত বিমান। নিউইয়র্কের উত্তরাঞ্চলে বিধ্বস্ত হয় বিমানটি।শনিবার (১২ এপ্রিল) স্থানীয় সময় দুপুরে, রাজ্যের রাজধানী Read more

নিয়মিত যত্ন নিয়েও চুল ঝরা বন্ধ হচ্ছে না! বিশেষ রোগে আক্রান্ত নন তো?
নিয়মিত যত্ন নিয়েও চুল ঝরা বন্ধ হচ্ছে না! বিশেষ রোগে আক্রান্ত নন তো?

চুলের আগা থেকে গোড়া, সমস্ত সমস্যার মূলে যে মাথার ত্বক, সে কথা অনেকেই ভুলে যান। তাই মাথার ত্বককে সুস্থ রাখাই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন