লালমনিরহাটের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে বিপুল পরিমান রাসায়নিক সার আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) কর্তৃক পরিচালিত বিভিন্ন অভিযানে ২৪৫ বস্তা সার আটক করা হয়েছে। সর্বশেষ শুক্রবার (৩১ অক্টোবর) সকালে কুলাঘাট বিজিবি চেকপোস্টের মাধ্যমে ভারতে পাচারকালে আরো এক চালান সার আটক করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, কিছু চোরাকারবারি কর্তৃক লালমনিরহাট জেলা থেকে বাংলাদেশি রাসায়নিক সার সীমান্ত পথে ভারতে পাচারের চেষ্টা চলছে, এমন বিশ্বস্ত তথ্যের ভিত্তিতে শুক্রবার কুলাঘাট বিজিবি চেকপোস্টে অভিযান পরিচালনা করে ৫ বস্তা ডিএপি সার জব্দ করা হয়।এর আগে ২৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ১৫২ বস্তা ইউরিয়া সার ও ৭৬ বস্তা ডিএপি সার, এবং ০৪ অক্টোবর ২০২৫ তারিখে ৪ বস্তা ইউরিয়া সার ও ৮ বস্তা ডিএপি সার জব্দ করে বিজিবি। সব মিলিয়ে জব্দকৃত সার ২৪৫ বস্তা, যার আনুমানিক বাজারমূল্য ৩ লক্ষ ৪০ হাজার ৮শত টাকা।পরবর্তীতে জব্দকৃত সারসমূহ লালমনিরহাট কাস্টমসের মাধ্যমে জেলা কৃষি কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয় বলে জানিয়েছে বিজিবি।এবিষয় লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম (পিএসসি) বলেন, ‘লালমনিরহাট জেলা হতে রাসায়নিক সার সীমান্ত দিয়ে ভারতে ও পার্শ্ববর্তী জেলায় পাচাররোধে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।’তিনি আরও বলেন, ‘জেলার কৃষকরা যেন ন্যায্যমূল্যে রাসায়নিক সার পেতে পারেন, সে জন্য বিজিবির এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। জনগণকে সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি গোপন তথ্য প্রদানকারীদের পরিচয় গোপন রাখার নিশ্চয়তা দেন।’এই অভিযানে বিজিবির সাহসিকতা ও কৌশলগত দক্ষতা প্রশংসার দাবিদার বলে মন্তব্য করেছেন স্থানীয়রা। এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ রোববার বরিশাল মহানগরের বাংলা বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে সিআইডি।সিআইডির Read more

ঈশ্বরদীতে অশ্লীল কর্মকাণ্ডের অভিযোগে স্বপ্নদ্বীপ রিসোর্টে হামলা ও ভাঙচুর
ঈশ্বরদীতে অশ্লীল কর্মকাণ্ডের অভিযোগে  স্বপ্নদ্বীপ রিসোর্টে হামলা ও ভাঙচুর

পাবনার ঈশ্বরদীতে রাস্তা দখল করে রিসোর্টের গ্যারেজ স্থাপন ও অশ্লীল কর্মকাণ্ডের অভিযোগ তুলে রিসোর্টে হামলা ও ভাঙচুর চালিয়েছে উৎসুক জনতা Read more

নাগরিক সেবা চালু থাকবে, আন্দোলনও চলবে: ইশরাক
নাগরিক সেবা চালু থাকবে, আন্দোলনও চলবে: ইশরাক

আন্দোলনের কারণে নগর ভবনে বন্ধ থাকা নাগরিক সেবা চালুর পাশাপাশি মেয়র হিসেবে শপথের দাবিতে আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপি Read more

এবার এইচএসসিতে জিপিএ-৫ কমেছে ৭৬ হাজার ৮১৪ জন
এবার এইচএসসিতে জিপিএ-৫ কমেছে ৭৬ হাজার ৮১৪ জন

এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় সাড়ে ৭৬ হাজার কমেছে। এবার জিপিএ-৫ পেয়েছেন ৬৯ Read more

মহালয় মিশে গেলো মর্মান্তিকতায়
মহালয় মিশে গেলো মর্মান্তিকতায়

পরিবারের হাসি-আনন্দ, স্বপ্নভরা যাত্রা- নীল সমুদ্র দেখার আশায় রওনা করেছিলেন সবথেকে কাছের মানুষগুলোকে নিয়ে। রাতের আঁধারে ঢাকা থেকে শুরু হয়েছিল Read more

কাপ্তাই হ্রদের অংশীজনদের সাথে মৎস্য উপদেষ্টার মতবিনিময়
কাপ্তাই হ্রদের অংশীজনদের সাথে মৎস্য উপদেষ্টার মতবিনিময়

কাপ্তাই হ্রদের অংশীজনদের সাথে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন