হত্যা ও মাদক পাচারের অভিযোগে কুয়েতের কেন্দ্রীয় কারাগারে দণ্ডপ্রাপ্ত সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে তিনজন কুয়েতি, দুইজন বাংলাদেশি এবং দুইজন ইরানি নাগরিক রয়েছেন বলে কুয়েত কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।অল-সেয়াসাহ দৈনিকের বরাত দিয়ে আরব টাইমস জানায়, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) কুয়েতের কেন্দ্রীয় কারাগারে এ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।প্রতিবেদনে বলা হয়, ফাঁসিতে ঝুলানোদের মধ্যে কুয়েতি নাগরিক আবদুল আজিজ আল-জাতারি ও আহমেদ আল-জালালের হত্যাকারীরাও ছিলেন। এছাড়া দুই ইরানি নাগিরককে মাদক পাচারের অপরাধে মৃত্যুদণ্ড দেয়া হয়।এছাড়া একটি মামলায় আত্মীয়দের পক্ষ থেকে প্রায় ২ মিলিয়ন কুয়েতি দিনার ব্লাড মানি সংগ্রহের চেষ্টা হলেও সময়মতো তা পরিশোধ করা সম্ভব হয়নি। ফলে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।প্রতিবেদনে আরও বলা হয়, মৃত্যুদণ্ড কার্যকরের আগে সমস্ত আইনানুগ রিভিউ ও আপিল প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। তবে, এক আসামির মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা থাকলেও ভিকটিম পরিবারের ক্ষমার ভিত্তিতে তা স্থগিত করা হয়েছে। নতুন আইনি প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত তার দণ্ড কার্যকর হবে না। পারিবারিক প্যারডন পাওয়া ওই আসামির নাম বা পরিচয় প্রকাশ করেনি কুয়েতি কর্তৃপক্ষ।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানের রাজধানীতে গুলিতে ২০০ জনের বেশি বিক্ষোভকারী নিহত
ইরানের রাজধানীতে গুলিতে ২০০ জনের বেশি বিক্ষোভকারী নিহত

ইরানে চলমান বিক্ষোভে শুধুমাত্র রাজধানী তেহরানেই এক রাতে ২০০ জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম Read more

এপ্রিলে নির্বাচনের সম্ভাব্য তারিখ মাথায় রেখে রোডম্যাপ দেবে ইসি: আসিফ মাহমুদ
এপ্রিলে নির্বাচনের সম্ভাব্য তারিখ মাথায় রেখে রোডম্যাপ দেবে ইসি: আসিফ মাহমুদ

এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের সম্ভাব্য যে ডেট দেয়া হয়েছে, তা মাথায় রেখে যথাসময়ে রোডম্যাপ দেবে নির্বাচন কমিশন। এমনটাই জানিয়েছেন এলজিআরডি উপদেষ্টা Read more

জকসু নির্বাচনের ভোট গণনা স্থগিত
জকসু নির্বাচনের ভোট গণনা স্থগিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিটে জকসুর Read more

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়: ফখরুল
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়: ফখরুল

দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয় বলে মন্তব্য করেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যেভাবে বিএনপি নেতাদের Read more

পাঁচ ইসলামী ব্যাংক একীভূত করার প্রস্তাব উপদেষ্টা পরিষদে অনুমোদন
পাঁচ ইসলামী ব্যাংক একীভূত করার প্রস্তাব উপদেষ্টা পরিষদে অনুমোদন

পাঁচ ইসলামী ব্যাংককে একীভূত করে শরীয়াহভিত্তিক ইউনাইটেড ইসলামী ব্যাংক গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) উপদেষ্টা পরিষদের Read more

‘অন্যায় করলে শাস্তি পাব’ গৃহকর্মীকে মারধর প্রসঙ্গে পরীমণি
‘অন্যায় করলে শাস্তি পাব’ গৃহকর্মীকে মারধর প্রসঙ্গে পরীমণি

'তারা আমাকে যেভাবে টর্চারটা করল, যেভাবে ফলাও করে ওই নিউজটা করা হলো, যেভাবে তার ইন্টারভিউ করা হলো; তার মানে কি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন