লালমনিরহাট রেলওয়ে স্টেশনে বুড়িমারী কমিউটার ট্রেনের সঙ্গে লালমনি এক্সপ্রেসের রেকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।সোমবার (২৮ জুলাই) দুপুর ২টার দিকে লালমনিরহাট রেলওয়ে স্টেশনের ওয়াক শেডের পাশে এ দুর্ঘটনা ঘটে।এদিকে লাইনচ্যুত দুই বগি উদ্ধারসহ লাইন মেরামতের কাজ শুরু করেছে লালমনিরহাট রেলবিভাগ। এ কারণে বুড়িমারী-লালমনিরহাট রেলরুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।স্থানীয় ও রেল বিভাগ জানায়, রাজধানী ঢাকা থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস ট্রেনটি বিলম্বে লালমনিরহাট স্টেশনে পৌঁছে যাত্রীদের নামিয়ে দেয়। এরপর আন্তঃনগর ট্রেনটি পরিষ্কারের জন্য ওয়ার্কশেডের দিকে যাচ্ছিল। এ সময় একই লাইনে বুড়িমারী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী ৪৬১নং বুড়িমারী কমিউটার ট্রেনটি লালমনিরহাট স্টেশনে প্রবেশ করছিল। এ সময় দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে যাত্রীবিহীন লালমনি এক্সপ্রেস ট্রেনের দুই রেক লাইনচ্যুত হয় এবং রেললাইন সামান্য ক্ষতিগ্রস্ত হয়। তবে বুড়িমারী কমিউটারে যাত্রী থাকলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।এ ঘটনার পর থেকে লালমনিরহাট বুড়িমারী-লালমনিরহাট রেলরুটে সব ধরনের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। অপরদিকে পার্বতীপুরগামী বুড়িমারী কমিউটার ট্রেনটিও ঘটনাস্থলে আটকা পড়ে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। লাইন মেরামতসহ রেক উদ্ধার কাজ শুরু করেছে রেলওয়ের সংশ্লিষ্ট দপ্তর।ঘটনাস্থলে উপস্থিত লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের নিরাপত্তা বিভাগের কর্মকর্তা আরএমবি বেনজির আহমেদ বলেন, যাত্রীদের হতাহতের কোনো ঘটনা ঘটেনি। যাত্রীদের নিরাপত্তা দিচ্ছে নিরাপত্তাকর্মীরা। উদ্ধার কাজও শুরু করা হয়েছে।লালমনিরহাট রেলওয়ের লোকো দপ্তরের ডিএমই সাজিদ হাসান বলেন, রেল দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। উদ্ধার কাজ চলছে। কারও দায়িত্বে গাফিলতি থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নোয়াখালীতে নিহত বিএনপি নেতার ছেলেকে তারেক রহমানের ফোন
নোয়াখালীতে নিহত বিএনপি নেতার ছেলেকে তারেক রহমানের ফোন

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে যোগ দিতে নোয়াখালী থেকে ঢাকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতা জামাল উদ্দিনের মৃত্যুতে Read more

পারভেজ ইমনের সেঞ্চুরিতে শারজাহতে বাংলাদেশের প্রথম জয়
পারভেজ ইমনের সেঞ্চুরিতে শারজাহতে বাংলাদেশের প্রথম জয়

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছক্কার রেকর্ড কিংবা দেশের দ্বিতীয় ব‍্যাটসম‍্যান হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরির কীর্তি-পারভেজ হোসেন ইমনের অনেক প্রাপ্তির দিনে শারজাহতে Read more

হবিগঞ্জে পুকুর থেকে মাদ্রাসা ছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার
হবিগঞ্জে পুকুর থেকে মাদ্রাসা ছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার

হবিগঞ্জ শহরের কেন্দ্রীয় ঈদগাহ পুকুর থেকে আবুল মনসুর (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (২২ জুন) দিবাগত Read more

ফিটনেসবিহীন গাড়ি সড়কে চলতে দেওয়া হবে না: সড়ক উপদেষ্টা
ফিটনেসবিহীন গাড়ি সড়কে চলতে দেওয়া হবে না: সড়ক উপদেষ্টা

ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ গাড়ি সড়কে চলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির Read more

নারী ইমার্জিং এশিয়া কাপ স্থগিত
নারী ইমার্জিং এশিয়া কাপ স্থগিত

আগামী ৬ জুন থেকে শ্রীলঙ্কায় শুরু হওয়ার কথা ছিল নারী ইমার্জিং এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। তবে বিরূপ আবহাওয়া এবং স্বাস্থ্যগত Read more

আফগানিস্তানে ৬ মাত্রার ভূমিকম্পে নিহত ২৫০
আফগানিস্তানে ৬ মাত্রার ভূমিকম্পে নিহত ২৫০

আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৬ মাত্রার ভূমিকম্পে ২৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন