উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে ঘন কুয়াশা ও ঠান্ডা জেঁকে বসেছে। গত চার দিন ধরে সূর্যের দেখা মিলছে না। ফলে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। শীতবস্ত্রের অভাবে কষ্টে পড়েছে তিস্তা পাড়ের হতদরিদ্র, ছিন্নমূল ও দৈনন্দিন স্বল্প আয়ের শ্রমজীবী মানুষ। জরুরি প্রয়োজন ছাড়া লোকজন বাইরে বের হচ্ছেন না। শীতের দাপটে প্রত্যন্ত গ্রাম ও চরাঞ্চলের অনেকেই আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। দুপুর ১১টা পেরিয়ে গেলেও সূর্যের দেখা এখনও মেলেনি। রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, সামনে শীতের প্রকোপ আরও বৃদ্ধি পেতে পারে। ফলে ঠান্ডা ও কুয়াশা বাড়ার আশঙ্কা রয়েছে।জেলা শহরের রিকশাচালক এনামুল হোসেন বলেন, “এই ঠান্ডায় লোকজন কম, তাই ভ্যান নিয়ে বসে আছি। পরিবার চালানো খুব কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। এই ঠান্ডায় কাজকাম করা যায় না, হাত গুটিয়ে আসে। খুব কষ্টের মধ্যে আছি আমরা।” কষ্ট হলেও নিজের জীবিকার তাগিদে ভোরেই রিকশা নিয়ে বের হতে হয়েছে। আজ অনেক বেশি ঠান্ডা পড়েছে। এত বেশি ঠান্ডায় অনেকেই রিকশায় চড়তে চায় না, তবুও বের হয়েছি। পরিবার বাঁচানোর জন্য তো রিকশা চালাতেই হবে।সিভিল সার্জন আবদুল হাকিম জানিয়েছেন, গত পাঁচ দিন ধরে শীত বাড়ার সঙ্গে সঙ্গে নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও অ্যাজমাজনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এতে শিশু ও বৃদ্ধরা বেশি আক্রান্ত হচ্ছে। এজন্য শিশু ও বৃদ্ধদের প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে, যাতে কোনো প্রকার ঠান্ডা না লাগে।রাজারহাট আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, এ অঞ্চলে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। গত পাঁচ দিন ধরে এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। আগামীতে তাপমাত্রা আরও কমে ভারী শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।লালমনিরহাট জেলা প্রশাসক রকিব হায়দার জানিয়েছেন, ইতিমধ্যে ১০ হাজার শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে এবং আরও ৫০ হাজার শীতবস্ত্র বিতরণের প্রস্তুতি চলছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে যুবক গ্রেপ্তার, বহিষ্কার ২
এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে যুবক গ্রেপ্তার, বহিষ্কার ২

পি‌রোজপু‌রের মঠবা‌ড়িয়ায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এসএস‌সি পরীক্ষায় প্রক্সি দি‌তে আসায় দুই শিক্ষার্থী‌কে কারাদণ্ড দি‌য়ে‌ছে ভ্রাম্যমান আদালত।  শনিবার (১২ এপ্রিল) সকা‌লে মঠবা‌ড়িয়া Read more

১৯ দিনের ছুটিতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়
১৯ দিনের ছুটিতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়

গ্রীষ্মকালীন অবকাশ ও আসন্ন পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১৯ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।আজ মঙ্গলবার (২৭ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার Read more

যুদ্ধবিধ্বস্ত গাজায় আন্তর্জাতিক বাহিনীর অংশ হতে চায় বাংলাদেশ
যুদ্ধবিধ্বস্ত গাজায় আন্তর্জাতিক বাহিনীর অংশ হতে চায় বাংলাদেশ

ফিলিস্তিনের গাজা উপত্যকার জন্য প্রস্তাবিত আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর অংশ হতে নীতিগতভাবে আগ্রহী বাংলাদেশ। ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন Read more

পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদের কেন্দ্র’ আখ্যা দিলেন জয়শঙ্কর
পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদের কেন্দ্র’ আখ্যা দিলেন জয়শঙ্কর

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভারতের পক্ষে বক্তব্য দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এ সময় তিনি পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদের কেন্দ্র’ হিসেবে আখ্যা Read more

জামালপুরে রেলপথ অবরোধ করে পদবঞ্চিত ছাত্রদল নেতাদের বিক্ষোভ
জামালপুরে রেলপথ অবরোধ করে পদবঞ্চিত ছাত্রদল নেতাদের বিক্ষোভ

জামালপুরে নবগঠিত শহর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে পদবঞ্চিত নেতারা। এতে ঢাকা থেকে ছেড়ে আসা আন্ত:নগর Read more

গণহত্যা ও নৃশংসতার ভয়াবহ কালরাত আজ
গণহত্যা ও নৃশংসতার ভয়াবহ কালরাত আজ

আজ ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস। মানব সভ্যতার ইতিহাসে একটি কলঙ্কিত হত্যাযজ্ঞের দিন। ১৯৭১ সালের এই রাতে পাকিস্তানি সামরিক বাহিনী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন