লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের শিবরাম মৌজার পালপাড়া গ্রামে পারিবারিক কলহের জেরে পাষণ্ড এক ছেলের ছুরিকাঘাতে মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।রবিবার (৫ অক্টোবর) রাত আনুমানিক ১টার দিকে মর্মান্তিক এই ঘটনা ঘটে। নিহত সুশীলা কর্মকার (৫৫) মৃত ভেললো কর্মকারের স্ত্রী, আর অভিযুক্ত ছেলে নিমাই কর্মকার (২৮)।স্থানীয়রা জানায়, কিছুদিন আগে নিমাই কর্মকারের স্ত্রী অভিমান করে বাবার বাড়ি চলে যায়। এ নিয়ে শনিবার রাতে পরিবারের মধ্যে ঝগড়াঝাটি বাঁধে। পরে, নিমাই স্থানীয় বড়বাড়ি বাজারে গিয়ে কয়েকজনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং ধারালো অস্ত্র দিয়ে দু-একজনকে আঘাত করেন।খবর জেনে মা সুশীলা কর্মকার ছেলে নিমাইকে শান্ত করতে গেলে নিমাই ক্ষিপ্ত হয়ে তার ওপরও ছুরি চালায়। সে সময় ভাই কানাই মাকে রক্ষায় এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করে নিমাই। স্থানীয়রা আহত সুশীলাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় ঐ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।স্থানীয়রা আরও জানায়, নিমাই কর্মকার মানসিক সমস্যায় ভুগছিলেন এবং কিছুদিন আগে মানসিক চিকিৎসা দিতে তাকে পাবনা মানসিক হাসপাতালে নেওয়া হয়েছিল।এ বিষয়ে সদর থানার ওসি মোহাম্মদ নুরনবী বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকেই অভিযুক্ত ছেলে নিমাই কর্মকারকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরেই এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আল্লাহ খালেদা জিয়াকে জান্নাতের মেহমান বানিয়ে নিন: আজহারী
আল্লাহ খালেদা জিয়াকে জান্নাতের মেহমান বানিয়ে নিন: আজহারী

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন জনপ্রিয় ইসলামী চিন্তাবিদ মিজানুর রহমান আজহারী।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে Read more

জাকসু নির্বাচন: ভোট দিলেন ছাত্রদলের ভিপি প্রার্থী শেখ সাদী
জাকসু নির্বাচন: ভোট দিলেন ছাত্রদলের ভিপি প্রার্থী শেখ সাদী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভোট দিয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী শেখ সাদী হাসান।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) Read more

বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ
বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ

নেপালে জেন জিদের টানা ২ দিনের বিক্ষোভের মুখে দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন।মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই Read more

আজও বাতিল হলো মধ্যপ্রাচ্যের ১৮ ফ্লাইট
আজও বাতিল হলো মধ্যপ্রাচ্যের ১৮ ফ্লাইট

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও Read more

আজ শুভ দীপাবলি ও শ্যামাপূজা
আজ শুভ দীপাবলি ও শ্যামাপূজা

সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্যামাপূজা (কালীপূজা) ও দীপাবলি উৎসব আজ সোমবার। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সাধারণত শ্যামাপূজা অনুষ্ঠিত Read more

প্রশাসন যে শিবিরের ইঞ্জিনিয়ারিংয়ের অংশ হচ্ছে, এটা স্পষ্ট: মেঘমল্লার
প্রশাসন যে শিবিরের ইঞ্জিনিয়ারিংয়ের অংশ হচ্ছে, এটা স্পষ্ট: মেঘমল্লার

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন ডাকসু নির্বাচনে প্রতিরোধ পরিষদের জিএস পদপ্রার্থী মেঘমল্লার বসু।মঙ্গলবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন