ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার নিন্দা জানিয়েছে আমেরিকা অঞ্চলের ৪ দেশ। চার দেশের মধ্যে দুটি লাতিন আমেরিকার—চিলি ও ভেনেজুয়েলা, দুটি উত্তর আমেরিকার—মেক্সিকো ও কিউবা।ক্যারিবিয়ান অঞ্চলের দেশ কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ-ক্যানেল হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এই হামলা একটি বিপজ্জনক অগ্রগতি এবং জাতিসংঘের সনদের গুরুতর লঙ্ঘন।তিনি আরও জানান, এই হামলা মানবতাকে একটি অপরিবর্তনীয় পরিণতির দিকে ঠেলে দিচ্ছে এবং একটি দীর্ঘমেয়াদী সংকটে নিক্ষেপ করেছে।চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক মার্কিন পদক্ষেপকে ‘অবৈধ’ অভিহিত করে বলেন, ‘চিলি এই মার্কিন হামলার নিন্দা জানায়। ক্ষমতায় থাকা আপনাকে নিয়ম লঙ্ঘন করার এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করার অনুমতি দেয় না। এমনকি আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রও হন।’মেক্সিকো সংলাপের আহ্বান জানিয়ে জানায়, ‘আমাদের সাংবিধানিক পররাষ্ট্র নীতি এবং দেশের শান্তিপ্রিয় দৃঢ় বিশ্বাসের সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা এই অঞ্চলে উত্তেজনা হ্রাস করার জন্য আমাদের আহ্বান পুনর্ব্যক্ত করছি। এই অঞ্চলের রাষ্ট্রগুলির মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান পুনরুদ্ধারই সর্বোচ্চ অগ্রাধিকার।ভেনেজুয়েলাও এই হামলার নিন্দা জানিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল বলেন, ‘তার দেশ ইসরাইল রাষ্ট্রের অনুরোধে মার্কিন সামরিক বাহিনীর দ্বারা পরিচালিত বোমা হামলার দৃঢ় এবং স্পষ্ট নিন্দা জানায়।’ একই সঙ্গে তিনি দ্রুত সময়ের মধ্যে শত্রুতা বন্ধের আহ্বানও জানিয়েছেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরিয়ার নতুন প্রেসিডেন্টকেও বিশ্বাস করি না: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী
সিরিয়ার নতুন প্রেসিডেন্টকেও বিশ্বাস করি না: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমাদ আল-শারাকে বিশ্বাস করেন না বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। যুক্তরাষ্ট্র সফরকালে তিনি এই মন্তব্য Read more

ইন্দোনেশিয়ায় মাদ্রাসা ভবন ধসে নিহত বেড়ে ৩৭
ইন্দোনেশিয়ায় মাদ্রাসা ভবন ধসে নিহত বেড়ে ৩৭

ইন্দোনেশিয়ার পূর্ব জাভার সিদোয়ারজো শহরে মাদ্রাসা ভবন ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন Read more

বরগুনায় আগুনে পুড়ল ১৯ দোকান ও ৪ বসতঘর, কোটি টাকার ক্ষয়ক্ষতি
বরগুনায় আগুনে পুড়ল ১৯ দোকান ও ৪ বসতঘর, কোটি টাকার ক্ষয়ক্ষতি

বরগুনার তালতলীতে ১৯টি দোকান ও ৪টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৪ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন Read more

আটঘরিয়ায় সড়কের পাশে থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
আটঘরিয়ায় সড়কের পাশে থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

পাবনার টেবুনিয়া-চাটমোহর সড়কের আটঘরিয়া উপজেলার জালালের ঢাল নামক স্থানে অজ্ঞাত পরিচয় (৪৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ সেপ্টেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন