লাওসে মাদক পাচারকারীদের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনায় সীমান্তবর্তী দর্শনীয়স্থান বন্ধ করে দিয়েছে থাইল্যান্ড। এ ঘটনার পর যুক্তরাষ্ট্র ভ্রমণ সতর্কতা জারি করেছে। ব্যাংকক থেকে এএফপি এই তথ্য জানায়।থাই জাতীয় উদ্যান কর্তৃপক্ষ সোমবার জানিয়েছে, দেশের উত্তরাঞ্চলীয় চিয়াং রাই প্রদেশে লাওস সীমান্তবর্তী জনপ্রিয় পাহাড়ি পর্যটন স্পট ‘ফু চি ফা’ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে। লাওসের বোকেও প্রদেশে সেনাবাহিনী ও অজ্ঞাত সশস্ত্র গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষ ঘটে।মার্কিন দূতাবাস এক সতর্কবার্তায় বলেছে, ওই এলাকায় মার্কিন নাগরিকদের ভ্রমণ না করাই ভালো। নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেনা চেকপোস্টও বাড়ানো হয়েছে।লাওসের রাষ্ট্রীয় রেডিও জানায়, সংঘর্ষে চারজন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। কয়েকজন সেনা সদস্য নিহত ও আহত হয়েছেন। থাই কর্তৃপক্ষের ধারণা, সংঘর্ষে একজন সেনা নিহত ও এক ডজনের বেশি আহত হয়েছেন।‘গোল্ডেন ট্রায়াঙ্গেল’ নামে পরিচিত এই এলাকা দক্ষিণ-পূর্ব এশিয়ার মাদক পাচারের অন্যতম কেন্দ্র। শান্তিপূর্ণ লাওসে এমন সংঘর্ষ খুবই বিরল।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইনকিলাব মঞ্চের আন্দোলন থেকে পিস্তলসহ যুবক আটক
ইনকিলাব মঞ্চের আন্দোলন থেকে পিস্তলসহ যুবক আটক

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে করা বিক্ষোভের পাশ থেকে খেলনা পিস্তলসহ এক Read more

অতিরিক্ত পুলিশ সুপার হলেন ৫৯ কর্মকর্তা
অতিরিক্ত পুলিশ সুপার হলেন ৫৯ কর্মকর্তা

বাংলাদেশ পুলিশের ৫৯ জন কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দিয়েছে সরকার। সোমবার (০৮ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ Read more

রাজধানীতে ট্রেন থেকে বিপুল অস্ত্র-গুলি উদ্ধার
রাজধানীতে ট্রেন থেকে বিপুল অস্ত্র-গুলি উদ্ধার

রাজধানীর বিমানবন্দর স্টেশনে বনলতা এক্সপ্রেস থেকে অস্ত্রভর্তি ট্রলি ব‍্যাগ উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।রবিবার (২৬ অক্টোবর) বেলা ১১ টা ৫০ মিনিটের Read more

নোবিপ্রবিতে আন্তর্জাতিক ব্যবসা ও প্রযুক্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
নোবিপ্রবিতে আন্তর্জাতিক ব্যবসা ও প্রযুক্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আন্তর্জাতিক ব্যবসা ও প্রযুক্তি বিষয়ক সেমিনার ‘ইন্টারন্যাশনাল কলোকুইয়াম অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিটিসি ২০২৫)’ Read more

কালিয়াকৈরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
কালিয়াকৈরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ পাড়া ছুলুর চালা এলাকায় ছুনিয়া আক্তার (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন