সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কুটিরচর গ্রামে মাত্র সাত বছর বয়সী এক শিশুকে নির্মমভাবে হত্যার অভিযোগ উঠেছে তার সৎ মায়ের বিরুদ্ধে। নিহত শিশুর নাম মোছাঃ হাজেরা খাতুন। সে কুটিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী।রবিবার (১৩ জুলাই) দুপুরে এই ঘটনা ঘটলেও রাতে বিষয়টি জানাজানি হয়।নিহত হাজেরার বাবা মোঃ হারুন অর রশীদ একজন মাদ্রাসা শিক্ষক হিসেবে পাবনার একটি স্থানীয় মাদ্রাসায় কর্মরত। প্রায় ১০ বছর আগে হাজেরার মা দোলনা খাতুন অন্য এক ব্যক্তির সঙ্গে চলে যান। এরপর হাজেরা কিছুদিন মায়ের কাছে থাকেন। পরে একটু বড় হওয়ার পরে বাবার কাছেই থেকে বড় হচ্ছিল। পরে হারুন অর রশীদ দ্বিতীয় বিয়ে করেন মোছাঃ রুবি খাতুনকে। এই ঘরে তার আরও দুটি জমজ শিশু সন্তান রয়েছেঃ মোঃ আয়মান সেখ ও মোঃ সালমান সেখ।স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, প্রতিদিনের মতো হাজেরা স্কুল শেষে বাড়িতে ফিরে আসে এবং সরাসরি তার সৎ মায়ের কাছে যায়। এরপর থেকেই তাকে আর দেখা যায়নি। এলাকাবাসী মোঃ শাহ আলম বলেন, ‘আমরা শুনেছি মেয়েটি স্কুল থেকে বাড়ি এসেই ওই সৎ মায়ের কাছে গিয়েছিল। এরপর সৎ মা হাজেরাকে হত্যা করে ঘরে তালা মেরে পালিয়ে যায়। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো খোঁজ না মেলায় সন্দেহ দেখা দেয়। পরে ঘরের ভেতরে খোঁজ নিয়ে একটি বস্তার মধ্যে করে বালতির ভেতরে হাজেরার মরদেহ পাওয়া যায়।’ শিশুটির ফুপু মোছাঃ হাসি খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘জানি না এই নিষ্পাপ শিশুটি কী চেয়েছিল, যার জন্য তাকে খুন করতে হলো। ওকে মেরে ফেলে চলে গেল! আমাদের যদি জানাতো, আমরা ওকে মাদ্রাসায় দিয়ে দিতাম। আমরা এর বিচার চাই।’দাদী মনোয়ারা খাতুনও ক্ষোভ ও কান্না জড়িত কণ্ঠে বলেন, ‘আমার নাতনির এই নির্মম হত্যার বিচার চাই। এমন অপরাধ মাফ করা যায় না।’ এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (কামারখন্দ সার্কেল) মোঃ রবিউল ইসলাম বলেন, ‘আমরা শিশুটির মরদেহ বস্তাবন্দি অবস্থায় একটি বালতির মধ্যে পেয়েছি। আমরা স্থানীয়দের সাথে কথা বলে জেনেছি, কেউ বলছে বালিশ চাপা দিয়েছে, কেউ বলছে গলা টিপে হত্যা করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।’এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চ্যাম্পিয়নস লিগ রানার্স আপদের থামিয়ে দিল ব্রাজিলের ফ্লুমিনেন্স
চ্যাম্পিয়নস লিগ রানার্স আপদের থামিয়ে দিল ব্রাজিলের ফ্লুমিনেন্স

কাগজে-কলমে ‘ফেভারিটের তকমা’ নিয়েই ক্লাব বিশ্বকাপের যাত্রা শুরু করেছিল ইন্টার মিলান। ইউরোপের নামকরা ক্লাব, দলে তারকাও কম নেই। গত কয়েকদিন Read more

ব্রাহ্মণবাড়িয়ায় মহিলা মাদ্রাসায় ট্রান্সফর্মার বিস্ফোরণ, ৮ শিক্ষার্থী দগ্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় মহিলা মাদ্রাসায় ট্রান্সফর্মার বিস্ফোরণ, ৮ শিক্ষার্থী দগ্ধ

ব্রাহ্মণবাড়িয়া সদরে বড় হুজুর বাড়ি দারুল নাজাত মহিলা মাদ্রাসায় ট্রান্সফর্মার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আট শিক্ষার্থী দগ্ধ হয়েছে। তাদের মধ্যে Read more

মুন্সিগঞ্জে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
মুন্সিগঞ্জে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

মুন্সিগঞ্জের লৌহজংয়ে আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে নতুন বছরের বই উৎসব। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে গাঁওদিয়া ইউনিয়নের শামুরবাড়ি ইউনুছ খান মেমোরিয়াল স্কুল Read more

শুক্রবার সারাদেশে বাদ জুমা বিশেষ দোয়া ও কফিন মিছিল
শুক্রবার সারাদেশে বাদ জুমা বিশেষ দোয়া ও কফিন মিছিল

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান বিন হাদিকে Read more

শোকজ প্রত্যাহার, এনসিপিতে পুনর্বহাল সারোয়ার তুষার
শোকজ প্রত্যাহার, এনসিপিতে পুনর্বহাল সারোয়ার তুষার

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের ওপর দেওয়া শোকজ নোটিশ প্রত্যাহার করেছে। এর ফলে দুই মাস পর Read more

তবে কি টাকার অভাবে পঙ্গু হবে নাজমুল! থেমে যাবে হাফেজ হওয়ার স্বপ্ন?
তবে কি টাকার অভাবে পঙ্গু হবে নাজমুল! থেমে যাবে হাফেজ হওয়ার স্বপ্ন?

তবে কি সুস্থ হয়ে কোরআনে হাফেজ হওয়ার স্বপ্ন স্বনই থেকে যাচ্ছে নাজমুলের? আজ নাজমুল আর বিছানা ছেড়ে উঠতে পারছে না। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন