ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সম্পৃক্ত দুই ব্যক্তির লন্ডনে প্রায় ৯০ মিলিয়ন পাউন্ডের বিলাসবহুল সম্পত্তি জব্দ করেছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এক খবরে বলা হয়, শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী ও উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে শায়ান এফ রহমানের লন্ডনে থাকা দুটি সম্পত্তি জব্দের আদেশ পেয়েছে এনসিএ। খবর দ্য গার্ডিয়ানের।সরকারি রেকর্ড থেকে দেখা যায়, বাংলাদেশের ক্ষমতাচ্যুত সরকারের সঙ্গে যুক্ত সম্পদের সন্ধানে বাংলাদেশকে সহায়তা করার জন্য যুক্তরাজ্যের ওপর চাপ বৃদ্ধির পর জাতীয় অপরাধ সংস্থা (এনসিএ) ৯টি সম্পদ জব্দের আদেশ পেয়েছে।এই আদেশের ফলে আহমেদ শায়ান রহমান এবং তার চাচাতো ভাই আহমেদ শাহরিয়ার রহমান লন্ডনের গ্রোসভেনর স্কয়ারে অ্যাপার্টমেন্টসহ কোনো সম্পত্তি বিক্রি করতে পারবেন না। বাংলাদেশের প্রাক্তন স্বৈরাচারী শাসক শেখ হাসিনার মিত্রদের মালিকানাধীন যুক্তরাজ্যের সম্পদের বিষয়ে গার্ডিয়ানের তদন্তে তাদের নাম উঠে আসে।কোম্পানি হাউজের রেকর্ড অনুসারে, দুটি সম্পত্তির মধ্যে একটি লন্ডনের অভিজাত ১৭ গ্রোভনার স্কয়ারের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট। এটি ২০১০ সালে ৬ দশমিক ৫ মিলিয়ন পাউন্ডে কেনা হয়। অপর সম্পত্তি উত্তর লন্ডনের গ্রেশাম গার্ডেনসের একটি বাড়ি, যা ২০১১ সালে ১ দশমিক ২ মিলিয়ন পাউন্ডে কেনা হয়।বাংলাদেশে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সালমান এফ রহমান শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ছিলেন এবং দেশের অনেকেই তাকে হাসিনার শাসনামলের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে মনে করতেন।ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, গ্রেশাম গার্ডেন্সের ওই বাড়িতে শেখ হাসিনার বোন শেখ রেহানা থাকতেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইউকে-এর নীতি পরিচালক ডানকান হেমস বলেন, আমরা যুক্তরাজ্যের আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে তাদের তদন্ত চালিয়ে যাওয়ার এবং বিলম্ব না করে সন্দেহভাজন সব সম্পদ জব্দ করার আহ্বান জানাচ্ছি।এনসিএ-র এক মুখপাত্র জানান, আমরা নিশ্চিত করতে পারি যে চলমান সিভিল তদন্তের অংশ হিসেবে এনসিএ বেশ কয়েকটি সম্পত্তি জব্দ করার আদেশ পেয়েছে।এদিকে আহমেদ শায়ানের এক মুখপাত্র বলেন, আমাদের মক্কেল জোরালোভাবে যেকোনো অনিয়মে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি অবশ্যই যুক্তরাজ্যে যেকোনো তদন্তে সহযোগিতা করবেন।তিনি অভিযোগ করে আরও বলেন, বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা এখন প্রকাশ্য বিষয়। সেখানে শত শত মানুষের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে। আমরা আশা করি, যুক্তরাজ্যের কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনায় নেবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানের নেতৃত্বে নতুন সমীকরণ, আড়ালে থেকে বার্তা দিচ্ছেন মোজতবা খামেনি
ইরানের নেতৃত্বে নতুন সমীকরণ, আড়ালে থেকে বার্তা দিচ্ছেন মোজতবা খামেনি

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথমবারের মতো ইরানের কুদস ফোর্সের প্রধান কমান্ডার ইসমাইল কানির একটি বিবৃতি ইরানি Read more

কুষ্টিয়ায় অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার

কুষ্টিয়া শহর সংলগ্ন কোটপাড়া এলাকায় এক অজ্ঞাতপরিচয় নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ আগস্ট) সকালে বারে শরীফ দরবারের পাশের একটি Read more

টিকিট ছাড়াই ট্রেনে যাত্রী, কিশোরগঞ্জে রেলের লাখ টাকা বাণিজ্য!
টিকিট ছাড়াই ট্রেনে যাত্রী, কিশোরগঞ্জে রেলের লাখ টাকা বাণিজ্য!

কিশোরগঞ্জ থেকে বিভিন্ন রুটে চলাচলকারী ট্রেনে টিকিট ছাড়া যাত্রীদের ভ্রমণের সুযোগ করে দিয়ে অবৈধভাবে অর্থ আদায় করার অভিযোগ উঠেছে অসাধু Read more

ফের বেড়েছে বিশ্ববাজারে সোনার দাম
ফের বেড়েছে বিশ্ববাজারে সোনার দাম

টানা দুই দিন হ্রাসের পর বৃহস্পতিবার বিশ্ববাজারে সোনার দাম ১ শতাংশের বেশি বেড়েছে। নতুন করে ভূ-রাজনৈতিক ঝুঁকি বেড়ে যাওয়ায় নিরাপদ Read more

ফলাফলের অপেক্ষায় শিক্ষার্থীরা, সিনেট ভবনের ভেতরে বাইরে উদ্বেগ-উৎকণ্ঠা
ফলাফলের অপেক্ষায় শিক্ষার্থীরা, সিনেট ভবনের ভেতরে বাইরে উদ্বেগ-উৎকণ্ঠা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের পর ফলাফলের অপেক্ষায় শিক্ষার্থীরা। ইতোমধ্যে নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অবস্থান নিয়েছেন বিভিন্ন Read more

টিভিতে আজকের খেলা (২ আগস্ট, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ আগস্ট, ২০২৫)

ইংল্যান্ড–ভারত ওভাল টেস্টের তৃতীয় দিন আজ। এছাড়াও ২য় টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ। একনজরে দেখে নিন টিভিতে আজকের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন