ভোলায় এমবি কর্নফুলি-৪ লঞ্চ থেকে লাফিয়ে মেঘনা নদীতে ডুবে মারা যাওয়া সুকন্যা আক্তার ইস্পিতার (২২) মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ইস্পিতার মৃত্যুর সঠিক তদন্তের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ভোলা সরকারি কলেজ ছাত্রদল।মঙ্গলবার (২৪ জুন) সকালে ভোলার সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে প্রেসক্লাবের সামনে যায়। বিক্ষোভ মিছিল শেষে সেখানে একটি মানববন্ধন করা হয়।মানববন্ধনে অংশ নেওয়া কলেজ ছাত্রদল নেতারা বলেন, ‘এটি হত্যা না আত্মহত্যা তা সঠিক তদন্তের মাধ্যমে বের করা হোক।’ ইস্পিতার সাথে কী ঘটেছিল তা তদন্তের মাধ্যমে স্পষ্ট করার জন্য প্রশাসনের নিকট অনুরোধ করেন। কেন সে লঞ্চে গিয়েছিল? তার সাথে কী ঘটেছে? তার প্রকৃত কারণ খুঁজে বের করে দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করার জোর দাবি জানান তারা।এর আগে, গতকাল ভোলা সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব ফজলুল করিম ছোটনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শোক এবং পুরো ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে বিবৃতি দেওয়া হয়।বিবৃতিতে বলা হয়, ‘ইস্পিতা ১৭ই জুন কর্নফুলি-৪ লঞ্চযোগে ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করলে লঞ্চটি ঝড়ের কবলে পড়ে নদীতে ডুবে নিখোঁজ হন তিনি। তার এই অকাল মৃত্যুতে ভোলা সরকারি কলেজ ছাত্রদল পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি।’এদিকে ইস্পিতার মৃত্যু নিয়ে জেলা জুড়ে চলছে তোলপাড়। গেল ১৭ জুন কর্নফুলি-৪ লঞ্চে উঠা কেবিনটি জসিম নামের এক ব্যক্তির নামে বুকিং দেওয়া ছিল। কে সেই ব্যক্তি? পুরুষ নামে বুকিং দেওয়া লঞ্চের কেবিনে ইস্পিতা কেন গিয়েছিল? ঘটনার পিছনে কী রয়েছে জানতে জেলা জুড়ে চলছে আলোচনা সমালোচনা।তবে ইস্পিতার মৃত্যুর প্রকৃত কারণ ও যদি ঘটনার সাথে কেউ জড়িত থাকে তাদের চিহ্নিত করে উপযুক্ত বিচারের দাবি জানিয়েছেন পরিবার ও আত্মীয় স্বজনসহ কলেজ বান্ধবীরা।উল্লেখ্য, গেল ১৭ জুন ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এমভি কর্নফুলি-৪ লঞ্চের তৃতীয় তলা থেকে লাফিয়ে নদীতে পড়ে আত্মহত্যা করেন ইস্পিতা। এরপর ২২ জুন লক্ষ্মীপুর সংলগ্ন মেঘনা নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার করেন লক্ষ্মীপুর নৌ-পুলিশ। লাশের পরিচয় শনাক্ত না হওয়ায় বেওয়ারিশ হিসেবে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফনকাজ সম্পূর্ণ করা হয়। পরে ভোলা সদর মডেল থানার পুলিশের মাধ্যমে লক্ষ্মীপুর নৌ পুলিশের সাথে যোগাযোগ করে মেয়ের লাশ শনাক্ত করেন ইস্পিতার বাবা। ঘটনার পর পুলিশ বাদী হয়ে অজ্ঞাত আসামির বিরুদ্ধে লক্ষ্মীপুর থানায় একটি মামলা দায়ের করেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ ফের নির্বাচন কমিশন ঘেরাও করবে ছাত্রদল
আজ ফের নির্বাচন কমিশন ঘেরাও করবে ছাত্রদল

আজ ফের নির্বাচন কমিশন (ইসি) ঘেরাও কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ছাত্রদল। সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১১টা থেকে এ কর্মসূচি পালন Read more

ওমরাহ যাওয়ার আগেই কাটতে হবে ফিরতি টিকিট
ওমরাহ যাওয়ার আগেই কাটতে হবে ফিরতি টিকিট

ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যেতে ইচ্ছুক বিশ্বের সব দেশের নাগরিকদের জন্য এবার বাধ্যতামূলকভাবে রিটার্ন টিকিট কাটার নির্দেশ কার্যকর করা Read more

তারাগঞ্জে শ্বশুর-জামাতাকে হত্যার ঘটনায় আরো ১ জন গ্রেপ্তার
তারাগঞ্জে শ্বশুর-জামাতাকে হত্যার ঘটনায় আরো ১ জন গ্রেপ্তার

রংপুরের তারাগঞ্জ উপজেলায় চাঞ্চল্যকর শ্বশুর-জামাতাকে পিটিয়ে হত্যার মামলায় চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকা থেকে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, মঙ্গলবার (২৬ Read more

শোকে স্তব্ধ হাদির গ্রামের বাড়ি
শোকে স্তব্ধ হাদির গ্রামের বাড়ি

শোক আর বেদনায় স্তব্ধ শহীদ শরীফ ওসমান হাদির নিজ জন্মস্থান। শুধু গ্রামের বাড়ি নয়, বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার নলছিটিসহ গোটা Read more

আশুলিয়ায় পোশাক শ্রমিককে পুড়িয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার
আশুলিয়ায় পোশাক শ্রমিককে পুড়িয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

গার্মেন্টস কর্মী রোকসানা কে গলা কেটে ও আগুন দিয়ে হত্যাকান্ডের মূলহোতা আসামি মো: সোহাগ(২৬)'কে গ্রেফতার করেছে র‌্যাব-৪ সাভার।র‌্যাব-৪, সিপিসি-২, নবীনগর, Read more

ভোলায় র‍্যাবের হাতে ‘জ্বীনের বাদশা’ গ্রেফতার
ভোলায় র‍্যাবের হাতে ‘জ্বীনের বাদশা’ গ্রেফতার

ভোলায় জ্বীন ভূতের বাদশা সেজে অভিনব প্রতারণার অভিযোগে মো. জাহাঙ্গীর মাঝি (৬০) নামের এক জ্বীনের বাদশাকে গ্রেফতার করেছে র‍্যাব-৮।রোববার (২৬ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন