প্রথম ওয়ানডেতেই জয়ের দারুণ সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু শান্ত-মিরাজদের অবিশ্বাস্য ব্যাটিং ধসের কারণে লঙ্কানরা ম্যাচটি জিতে নেয়। দ্বিতীয় ওয়ানডে জিতে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। ২৪৯ রানের লক্ষ্য দেওয়ার পর তানভীর-শামীমদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৬ রানের জয় নিশ্চিত করে সিরিজে সমতা ফিরিয়েছে। এরপরই বড় সুখবরটি পেল বাংলাদেশ। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে তারা এগিয়েছে এক ধাপ।লঙ্কানদের সঙ্গে সাদা বলের এই সিরিজ শুরুর আগে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ৭৬ রেটিং নিয়ে দশম স্থানে ছিল বাংলাদেশ। তখনই জানা যায়, টাইগারদের সামনে দশম থেকে নবম স্থানে ওঠার ভালো সুযোগ আছে। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে মাত্র ১টি জয় পেলেই র‌্যাঙ্কিংয়ে নবম স্থানে উঠবে তারা।গতকাল (শনিবার) রাতে লঙ্কানদের হারিয়ে মেহেদী হাসান মিরাজের দল সেটাই নিশ্চিত করল।নয় নম্বরে ওঠা বাংলাদেশের বর্তমানে ওয়ানডের রেটিং পয়েন্ট ৭৮। তাদের চেয়ে এক রেটিং পয়েন্ট কম থাকায় দশ নম্বরে নেমে গেছে ওয়েস্ট ইন্ডিজ। এছাড়া বাংলাদেশের কাছে হেরে লঙ্কানদের ১ ধাপ অবনতি হয়েছে। তারা নেমে গেছে ৫ম স্থানে, ওয়ানডেতে শ্রীলঙ্কার বর্তমান রেটিং পয়েন্ট ১০২। তারা পিছিয়ে পড়ার সুযোগে র‌্যাঙ্কিংয়ে চার নম্বরে উঠেছে পাকিস্তান। তাদের রেটিং ১০৪।গতকাল রাতে বাংলাদেশের ম্যাচ শেষেই আইসিসির দলীয় এই ওয়ানডে র‌্যাঙ্কিং হালনাগাদ করা হয়। যেখানে শীর্ষ তিনে যথারীতি অবস্থান করছে ভারত, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। এরপর যথাক্রমে অবস্থান করছে পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, ইংল্যান্ড, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বর্ষা দেওয়ানকে দেড় লক্ষ টাকার চিকিৎসা সহায়তা দিল খাগড়াছড়ি রিজিয়ন
বর্ষা দেওয়ানকে দেড় লক্ষ টাকার চিকিৎসা সহায়তা দিল খাগড়াছড়ি রিজিয়ন

বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কর্তৃক পরিচালিত 'খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ' এর একাদশ শ্রেণীর মানবিক বিভাগের শিক্ষার্থী বর্ষা দেওয়ান Read more

নিম্ন আদালতে তারেক-জুবাইদার নিরপেক্ষ বিচার হয়নি: হাইকোর্ট
নিম্ন আদালতে তারেক-জুবাইদার নিরপেক্ষ বিচার হয়নি: হাইকোর্ট

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে দুর্নীতির মামলায় বিচারিক আদালতের বিচারে নানান অসঙ্গতি উঠে Read more

বন্ধ থাকার পর ফের চালু মেট্রোরেল
বন্ধ থাকার পর ফের চালু মেট্রোরেল

বৈদ্যুতিক ত্রুটির কারণে প্রায় পৌনে দুই ঘণ্টা বন্ধ থাকার পর ফের চালু হয়েছে মেট্রোরেল চলাচল।শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে Read more

জামুকার নতুন সংজ্ঞায় শেখ মুজিবসহ চার শতাধিক নেতা আর মুক্তিযোদ্ধা নন
জামুকার নতুন সংজ্ঞায় শেখ মুজিবসহ চার শতাধিক নেতা আর মুক্তিযোদ্ধা নন

শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদসহ ১৯৭০ সালের নির্বাচনে বিজয়ী চার শতাধিক রাজনীতিবিদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করা হয়েছে। Read more

নিরপেক্ষ থাকার আহ্বান জাহিদ হোসেনের: ‘কারো বিএনপি হওয়ার দরকার নেই’
নিরপেক্ষ থাকার আহ্বান জাহিদ হোসেনের: ‘কারো বিএনপি হওয়ার দরকার নেই’

‘কারো বিএনপি হওয়ার দরকার নাই, কিন্তু আপনি দয়া করে ওই চেয়ারটাতে বসে নির্দলীয় আচরণ করবেন’ এভাবে নিরপেক্ষ ভূমিকার আহ্বান জানিয়েছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন