উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ উড়িষ্যার উপকূলের অদূরে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অফিস।সোমবার (১৮ আগস্ট) রাতে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি, ক্রমিক নম্বর-১ (এক) এ এসব তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়ে একই এলাকায় (১৮.৮০ উত্তর অক্ষাংশ এবং ৮৪.৮° পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে। এটি ১৮ আগস্ট সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৬৫ কিমি দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৮৫০ কিমি দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৬৭০ কিমি দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭১০ কিমি দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল নাগাদ দক্ষিণ উড়িষ্যা-উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা/ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিমি এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিমি যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৫০ কিমি পর্যন্ত বাড়ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিএনপি নেতা সাইফুল হত্যা মামলায় একজন গ্রেপ্তার
বিএনপি নেতা সাইফুল হত্যা মামলায় একজন গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গায় আলোচিত বিএনপি নেতা সাইফুল সর্দার হত্যা মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি চঞ্চল মিয়াকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে Read more

প্রশাসনকে ম্যানেজ করেই চলছে ফিটনেসবিহীন পলাশ পরিবহন!
প্রশাসনকে ম্যানেজ করেই চলছে ফিটনেসবিহীন পলাশ পরিবহন!

চন্দ্রা-নবীনগর মহাসড়কে বীর দাপটেই দাপিয়ে বেড়াচ্ছে পলাশ পরিবহনের ভাঙাচুরা ফিটনেসবিহীন বাস ও অদক্ষ চালকরা। এসব ফিটনেসবিহীন যানবাহন মহাসড়কে চলাচল নিষিদ্ধ Read more

লৌহজংয়ে দুই ফার্মেসি মালিককে জরিমানা
লৌহজংয়ে দুই ফার্মেসি মালিককে জরিমানা

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার ঘোড়দৌড় বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে দুই ফার্মেসিকে জরিমানা করেছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর Read more

সময়ের কন্ঠস্বরে সংবাদের পর সেই সিএইচসিপির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
সময়ের কন্ঠস্বরে সংবাদের পর সেই সিএইচসিপির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল ‘সময়ের কণ্ঠস্বর’-এ ‘মির্জাপুরে কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপির অশ্লীল ভিডিও ভাইরাল’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর তিন সদস্যের Read more

সৌদি আরবে ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
সৌদি আরবে  ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

সৌদিআরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে  ২০ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী।রবিবার(২০এপ্রিল) সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন