লক্ষ্মীপুর জেলার রায়পুরে ৫৬৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ জাফর আহম্মেদ তুহিন (৩৫) নামের এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে রায়পুর থানা পুলিশ।বুধবার (২৯ অক্টোবর) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ৬নং কেরোয়া ইউনিয়নের মধ্য কেরোয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তুহিন ৬নং কেরোয়া গ্রামের মৃত কবির আহমেদ মিয়ার সন্তান।এ বিষয়ে রায়পুর থানার পুলিশ জানায়, মাদক ব্যবসায়ী তুহিন, মাইকেল ও মিরাজসহ একটি সিন্ডিকেট চক্র দীর্ঘদিন ধরে রায়পুর ও রামগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে পাইকারি মাদক ব্যবসা চালিয়ে আসছিল।অভিযানে তুহিনকে আটক করা গেলেও সহযোগী মাইকেল ও মিরাজ পালিয়ে যায়। এ সময় তুহিনের কাছ থেকে ৫৬৭ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকা জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা।রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, আটক তুহিনের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত তুহিনকে জেলহাজতে পাঠানো হয়েছে। পলাতক দুই কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে অভিযান চলছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রেকর্ড বন্দি বিনিময়ের মধ্যেই ইউক্রেনে ব্যাপক হামলা, নিহত ১৩
রেকর্ড বন্দি বিনিময়ের মধ্যেই ইউক্রেনে ব্যাপক হামলা, নিহত ১৩

তুর্কি শহর ইস্তাম্বুলে শান্তি আলোচনার মাধ্যমে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে রেকর্ড সংখ্যক বন্দি বিনিময়ের দ্বিতীয় পর্বও সম্পন্ন হয়েছে। শুক্র ও Read more

জুলাইয়ের আহত যোদ্ধার পাশে শেকৃবি প্রশাসন
জুলাইয়ের আহত যোদ্ধার পাশে শেকৃবি প্রশাসন

ঢাকা, ৩ জুলাই ২০২৪ - রক্তাক্ত জুলাই মাসের এক বছর পূর্ণ হতে চলেছে, কিন্তু এখনো শত শত আহত যোদ্ধা হাসপাতালের Read more

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ
বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

রাজধানী ঢাকার বাসিন্দাদের প্রতিদিনই কেনাকাটাসহ নানা প্রয়োজনে কোনো না কোনো মার্কেট ও শপিংমলে যেতে হয়। কিন্তু রাজধানীতে এলাকা ভাগ করে Read more

সুবর্ণচরের কাচারি ঘর: মুক্তিযুদ্ধ ও ‘গোর্কি’র ত্রাণের নীরব সাক্ষী
সুবর্ণচরের কাচারি ঘর: মুক্তিযুদ্ধ ও ‘গোর্কি’র ত্রাণের নীরব সাক্ষী

নোয়াখালীর সুবর্ণচরের চরবাটা গ্রামে একটি কাচারি ঘর এখনও নীরবে ইতিহাস ধরে রেখেছে। এটি একাধারে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ১৯৭০ Read more

সোনার পর রুপার দামে নতুন রেকর্ড
সোনার পর রুপার দামে নতুন রেকর্ড

সোনার পর এবার দেশের বাজারে বেড়েছে রুপার দামও। ভরিতে ১ হাজার ২২৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম Read more

গজারিয়ায় প্রতিবেশীর বিরোধ মেটাতে গিয়ে প্রাণ গেল যুবকের
গজারিয়ায় প্রতিবেশীর বিরোধ মেটাতে গিয়ে প্রাণ গেল যুবকের

মুন্সীগঞ্জের গজারিয়ায় প্রতিবেশী দুই ভাইয়ের পারিবারিক ঝগড়া থামাতে গিয়ে দা’র কোপে নিহত হয়েছেন জান্নাত হোসেন (২৫) নামে এক যুবক। শনিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন