লক্ষ্মীপুরে পুলিশের চেকপোস্টে ধরা পড়েছে টেকনাফের মাদক কারবারি মোশারফ হোসেন (৪০)। পুলিশ তল্লাশি করে তার কাছ থেকে ৯৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।রোববার (১৪ ডিসেম্বর) রাতে গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।এর-আগে, সন্ধ্যার দিকে রায়পুর থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাপন চক্রবর্তী তার সঙ্গীয় ফোর্স নিয়ে রায়পুর বাসস্ট্যান্ডে পাবলিক টয়লেট এলাকায় চেকপোস্ট পরিচালনা করে মাদক কারবারি মোশারফ হোসেনকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৯৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মোশারফ হোসেন কক্সবাজার জেলার টেকনাফ পৌরসভার (৩নং ওয়ার্ড) কে-কে পাড়ার মোজাম্মেল ওরফে মোয়াজ্জেমের ছেলে।অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, আসামীর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। এবং মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতে পৌঁছেছে বাংলাদেশি ইলিশের প্রথম চালান
ভারতে পৌঁছেছে বাংলাদেশি ইলিশের প্রথম চালান

বাংলাদেশের পদ্মার রুপালি ইলিশ পৌঁছেছে ভারতের পশ্চিমবঙ্গে। গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) ১০টি ট্রাকে করে ৫০ টন ইলিশের প্রথম চালান পশ্চিমবঙ্গের Read more

ভিসা নিয়ে যে বার্তা দি‌লেন ভারতীয় হাইক‌মিশনার
ভিসা নিয়ে যে বার্তা দি‌লেন ভারতীয় হাইক‌মিশনার

বাংলাদেশিদের জন্য বন্ধ রাখা ভারতীয় পর্যটন ভিসা চালুর চেষ্টা অব্যাহত রয়েছে বলে জা‌নি‌য়ে‌ছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।সোমবার (১৬ Read more

বৃহস্পতিবার বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ
বৃহস্পতিবার বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ

বড়দিন উপলক্ষে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। সেই সাথে বন্ধ থাকবে Read more

জামিন পেলেন সেই রিকশাচালক, মুক্তিতে বাধা নেই
জামিন পেলেন সেই রিকশাচালক, মুক্তিতে বাধা নেই

ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসে গণপিটুনি শিকার রিকশাচালক আজিজুর রহমানকে জামিন দিয়েছেন আদালত। Read more

নিউইয়র্কের নাইটক্লাবে গোলাগুলি, নিহত ৩
নিউইয়র্কের নাইটক্লাবে গোলাগুলি, নিহত ৩

নিউইয়র্ক সিটির ব্রুকলিনের ক্রাউন হাইটস এলাকায় একটি নাইটক্লাবে গোলাগুলির ঘটনায় তিনজন নিহত ও অন্তত আটজন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার Read more

ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৩২, লেবাননে ২
ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৩২, লেবাননে ২

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের হামলায় একদিনে আরও ৩৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। এছাড়া লেবাননে দখলদার বাহিনীর হামলায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন