শাপলা প্রতীক বরাদ্দের দাবিতে অনড় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ফের ‘না’ বলে দিল নির্বাচন কমিশন (ইসি)। ইসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, বিদ্যমান বিধিমালায় ‘শাপলা’ প্রতীক না থাকায় সেটি কোনো দলকে বরাদ্দ দেয়ার সুযোগ নেই। শাপলা ছাড়া প্রতীক না নিলে ইসি নিজস্ব বিবেচনায় এনসিপিকে প্রতীক বরাদ্দ করে দেবে। ১৯ অক্টোবরের মধ্যে এনসিপি প্রতীক বিষয়ে সিদ্ধান্ত না নিলে ইসি সিদ্ধান্ত নেবে।।মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে সমসাময়িক বিষয় নিয়ে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে এ কথা জানান ইসি সচিব।শাপলা প্রতীক পাওয়ার দাবিতে একাধিকবার ইসির সঙ্গে বৈঠক ও চিঠি চালাচালি করেছে এনসিপি। দলের শীর্ষ নেতারা সরাসরি জানিয়েছেন, প্রয়োজনে রাজপথেও নামবে তারা। এমনকি প্রতীক না পেলে নির্বাচনে অংশগ্রহণের বিষয়েও তারা পুণর্বিবেচনা করতে পারে বলে জানিয়েছে দলটি।তবে নির্বাচন কমিশনের অবস্থান এই বিষয়ে স্পষ্ট। বরাবরই তারা বলে বলে আসছে, শাপলা প্রতীক ইসির অনুমোদিত তালিকায় না থাকায় এটি বরাদ্দ দেয়া সম্ভব নয়। এবার সেই বার্তা আরও জোরালোভাবে জানাল ইসি।একই ব্রিফিংয়ে আলোচনায় আসে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজন সংক্রান্ত বিষয়টি। ইসি সচিব জানান, এখনো এ বিষয়ে কমিশনে কোনো প্রস্তাব উপস্থাপনই হয়নি। তবে কমিশনের অভ্যন্তরে এ বিষয়ে ঐকমত্যের কোনো সুপারিশ এলে, তখন করণীয় নির্ধারণ করা হবে।প্রেস ব্রিফিংয়ে ইসি আরও জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আসছে ২০ অক্টোবর সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীসহ সংশ্লিষ্ট বাহিনীর সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২৩ বছর পার হলেও ‘ভূত’ ছবির সেই ফ্ল্যাট এখনো পরিত্যক্ত, থাকতে চান না কেউ
২৩ বছর পার হলেও ‘ভূত’ ছবির সেই ফ্ল্যাট এখনো পরিত্যক্ত, থাকতে চান না কেউ

জনপ্রিয় বলিউডের হরর চলচ্চিত্র ‘ভূত’ মুক্তির দুই দশকের বেশি সময় পেরিয়ে গেছে। কিন্তু ছবিটির শুটিং হওয়া একটি ফ্ল্যাট এখনো খালি Read more

বিদায় ২০২৫, স্বাগত ২০২৬
বিদায় ২০২৫, স্বাগত ২০২৬

পশ্চিম আকাশে রক্তিম আভা ছড়িয়ে ডুবেছে ২০২৫ সালের শেষ সূর্য। পেছনে পড়ে রইল ভাঙা-গড়ার এক উত্তাল ও ঐতিহাসিক অধ্যায়। জীবনের Read more

ছাত্র-জনতার আন্দোলনে উত্তাল বরিশাল
ছাত্র-জনতার আন্দোলনে উত্তাল বরিশাল

স্বাস্থ্যখাতের সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ তিন দফা দাবিতে চতুর্থ দিনের মতো ঢাকা-বরিশাল মহাসড়কের নথুল্লাবাহ বাস টার্মিনাল এলাকা ব্লকেড করে বিক্ষোভ কর্মসূচি Read more

চকরিয়ায় মহাসড়কে ডাকাতের হামলায় নিহত ১, আহত ৩
চকরিয়ায় মহাসড়কে ডাকাতের হামলায় নিহত ১, আহত ৩

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় রশি টেনে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতের হামলায় এক যুবক নিহত হয়েছেন। Read more

নির্বাচনি হলফনামায় নুরের পেশা ব্যবসায়ী, মোট সম্পত্তি ৯০ লাখ, বার্ষিক আয় ২০ লাখ 
নির্বাচনি হলফনামায় নুরের পেশা ব্যবসায়ী, মোট সম্পত্তি ৯০ লাখ, বার্ষিক আয় ২০ লাখ 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় দেখা যায় গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক Read more

গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় ইজিবাইক চালক নিহত
গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় ইজিবাইক চালক নিহত

গাজীপুর মহানগরীর পূবাইলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে কাভার্ডভ্যানের এর চাপায় ইজিবাইক চালক মো. বায়জিদ (১৮) এর মৃত্যু হয়েছে। বুধবার (২১ মে) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন