লক্ষ্মীপুরে আগুনে দগ্ধ হয়ে জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইউনিটের আইসিউতে চিকিৎসাধীন থাকা সালমা আক্তার স্মৃতি (১৭) মারা গেছে। বুধবার (২৪ ডিসেম্বর) রাতে  চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রাত ১ টার দিকে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেছেন।স্মৃতি সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যবসায়ী বেলাল হোসেনের মেয়ে। বেলাল নিজেও আগুনে দগ্ধ হয়। অভিযোগ রয়েছে ১৯ ডিসেম্বর রাতে ভবানীগঞ্জের চরমনসা গ্রামের সুতারগোপ্তা এলাকায় দুর্বৃত্তরা বাহির থেকে দরজায় তালা লাগিয়ে পেট্টোল ঢেলে বিএনপি নেতা বেলালের বসতঘরে আগুন লাগিয়ে দেয়৷ এতে আগুন্র ঘর, আসবাবপত্রসহ তার ছোট মেয়ে আয়েশা পুড়ে মারা যায়। আগুনে বেলালসহ তার বড় মেয়ে স্মৃতি, মেঝো মেয়ে অষ্টম শ্রেণি পড়ুয়া সায়মা আক্তার বিথি (১৪) দগ্ধ হয়। এরমধ্য বেলাল লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছে। স্মৃতি ও বিথিকে জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইউনিটে নেওয়া হয়। এরমধ্যে স্মৃতির শরীরের ৯০ শতাংশ ও বিথির ২ শতাংশ শরীর দগ্ধ হয়৷ বিথিকে চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তির পরদিনই ছাড় দেওয়া হয়। তবে স্মৃতি আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন। অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন তিনি।এদিকে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে বিএনপি নেতা বেলাল বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে সদর মডেল থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই পুলিশ ঘটনাটি তদন্তে কাজ করছেন। পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি তালা উদ্ধার করেছে। এরমধ্যে দুটি তালা লক ও একটি খোলা অবস্থায় পাওয়া গেছে। তবে পেট্টোল ঢেলে আগুন লাগানোর আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, ঘটনার দিন আগুনে পুড়ে আয়েশার মৃত্যু হয়। এখন চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ স্মৃতিও মারা গেছে৷ নিহতের বাবা বাদী হয়ে থানা মামলা করেছেন। ঘটনাটি তদন্ত চলছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে মাধ্যমিকে বই পেলেও কারিগরিতে অধিকাংশ শিক্ষার্থী পায়নি বই
বরিশালে মাধ্যমিকে বই পেলেও কারিগরিতে অধিকাংশ শিক্ষার্থী পায়নি বই

বছরের শুরুতেই বরিশাল জেলায় প্রাথমিক পর্যায়ে শতভাগ বই পৌঁছালেও মাধ্যমিক পর্যায়ে চাহিদার বিপরীতে মাত্র ৬৭ ভাগ বই এসেছে। এর মধ্যে Read more

জীবননগরে বিজিবির অভিযানে ৭শ’ গ্রাম গাঁজাসহ যুবক আটক
জীবননগরে বিজিবির অভিযানে ৭শ’ গ্রাম গাঁজাসহ যুবক আটক

জীবননগর উপজেলায় সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭শ' গ্রাম গাঁজাসহ কাসেদ আলী (২৫) নামে এক যুবককে Read more

যশোরে হারিয়ে যেতে বসেছে খেজুরের রসের ঐতিহ্য
যশোরে হারিয়ে যেতে বসেছে খেজুরের রসের ঐতিহ্য

পৌষ ও মাঘ মাস এলেই যশোরের গ্রামাঞ্চলে খেজুরের রস ও গুড়ের মৌসুম শুরু হতো। শীতের সকালে গাছের মাথা থেকে টুপটাপ Read more

অজ্ঞান পার্টি সন্দেহে দুই ইরানি যুবককে গণধোলাই, থানায় মামলা
অজ্ঞান পার্টি সন্দেহে দুই ইরানি যুবককে গণধোলাই, থানায় মামলা

জেলার সলঙ্গায় থানার ভূইয়াগাতীতে অজ্ঞান পার্টি সন্দেহে দুই ইরানি যুবককে গণপিটুনির ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাত ২৫-৩০ জনকে আসামি Read more

যশোরে সিনেমা হলে প্রেমিকাকে অজ্ঞান করে সর্বস্ব লুট!
যশোরে সিনেমা হলে প্রেমিকাকে অজ্ঞান করে সর্বস্ব লুট!

প্রেমিকের সাথে যশোরের মনিহারে সিনেমা দেখতে এসে লতা শিকদার (২০) নামে এক তরুণী সর্বস্ব হারিয়েছে। কৌশলে প্রেমিক তাকে অজ্ঞান করে Read more

নেত্রকোনায় অবৈধ বালু উত্তোলন, অর্থদণ্ডসহ আটক ৩
নেত্রকোনায় অবৈধ বালু উত্তোলন, অর্থদণ্ডসহ আটক ৩

নেত্রকোনার কলমাকান্দায় মহাদেও নদে পৃথক দুটি অভিযানে তিনজনকে আটক করা হয়েছে। কাসেম মিয়া নামের একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন