রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে র‍্যাব পরিচয়ে মুরগি বোঝাই কাভার্ড ভ্যান ডাকাতির সঙ্গে জড়িত দুই আসামিকে কাভার্ডভ্যানসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) বেলা ১ টার দিকে রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার তাপস কুমার পাল প্রেস বিপিং এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তাররা হলেন, মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার মৃত চাঁদ মিয়ার ছেলে মো: জুয়েল ওরফে সানি (৪০) ও গোপালগঞ্জ জেলার মুকসুদপুরের নওহাটার ফারুক মিয়ার ছেলে লিমন মিয়া (৩২)।পুলিশ জানায়,আসামিরা গত মঙ্গলবার (২১ অক্টোবর) ভোর ৩টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় র‍্যাবের পোশাক পরে ঠাকুরগাঁও এর বীরগঞ্জ থেকে ফরিদপুরগামী সোনালি মুরগিবোঝাই কাভার্ডভ্যান থামায়।পরে আসামিরা কাভার্ডভ্যানের চালক ও সহযোগীদের মুখবেঁধে ফেলে। এরপর আসামিদের কাছে থাকা মাইক্রোবাসে উঠিয়ে পাংশা আজিজ সরদার মোড় থেকে আবার কুষ্টিয়ার দিকে নিয়ে যায়। তবে মুরগিবোঝাই কাভার্ডভ্যানটি ফরিদপুর হয়ে বরিশালের দিকে চলে যায়। ভোর রাতে আসামিরা কাভার্ডভ্যানের চালক ও সহযোগীদের কুষ্টিয়ার ভাদালিয়া মোড় এলাকায় ফেলে যায়।কাভার্ডভ্যানের মালিক পর দিন এ ঘটনায় পাংশা মডেল থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকার আশুলিয়া থানার পলাশবাড়ী বাজার থেকে মো: জুয়েল ওরফে সানিকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্য মতে গোপালগঞ্জ থেকে লিমন মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে লিমন দেয়া তথ্য অনুযায়ী ডাকাতি হওয়া কাভার্ডভ্যানটি বরিশালের রুপাতলি থেকে উদ্ধার করা হয়। সহকারী পুলিশ সুপার তাপস কুমার পাল বলেন, গ্রেপ্তার মো: জুয়েল ওরফে সানি ও লিমন মিয়ার বিরুদ্ধে দুইটি করে ডাকাতিসহ ৪ টি করে মামলা রয়েছে। তারা পেশাদার ডাকাত। এ ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। প্রেসবিফিংয়ে সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার ও পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহম্মদ সালাউদ্দিন উপস্থিত ছিলেন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিএনপি মহাসচিবের ভাইয়ের গাড়ীতে হামলার ঘটনায় বিএনপির ২ নেতা বহিষ্কার
বিএনপি মহাসচিবের ভাইয়ের গাড়ীতে হামলার ঘটনায় বিএনপির ২ নেতা বহিষ্কার

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে উপজেলা বিএনপি'র সম্মেলনে বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মির্জা Read more

নতুন স্বপ্নের পথে পঙ্গু হানিফ, পাশে দাড়ালেন “ইভেন্ট ৮৪” গ্রুপ
নতুন স্বপ্নের পথে পঙ্গু হানিফ, পাশে দাড়ালেন “ইভেন্ট ৮৪” গ্রুপ

পঞ্চাশ বছর বয়স হানিফ আকনের। পেশায় ছিলেন একজন দিনমজুর। বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার চরাদী গ্রামে তাঁর বেড়ে ওঠা। ১৮ বছর Read more

পাঁচবিবি সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ২
পাঁচবিবি সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ২

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৭ মে) বিকেল সাড়ে ৪টার Read more

পেজেশকিয়ানকে ট্রাম্পের সঙ্গে সংলাপের আহ্বান শেহবাজের
পেজেশকিয়ানকে ট্রাম্পের সঙ্গে সংলাপের আহ্বান শেহবাজের

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির অবসানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান-কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ Read more

বিসিবির পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত, কে পেলেন কোন দায়িত্ব
বিসিবির পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত, কে পেলেন কোন দায়িত্ব

নির্বাচনের পরদিনই  বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনির্বাচিত পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হলো। এই গুরুত্বপূর্ণ সভায় নতুন বোর্ড পরিচালকদের মধ্যে Read more

সড়কে মৌসুমি ফসল মাড়াই, বাড়ছে দুর্ঘটনা
সড়কে মৌসুমি ফসল মাড়াই, বাড়ছে দুর্ঘটনা

নড়াইল জেলার বিভিন্ন আঞ্চলিক ও অভ্যন্তরীণ সড়কে মৌসুমি ফসল মাড়াই ও শুকানোর কারণে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটছে। এতে চরম দুর্ভোগে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন