ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার আকাশে মার্কিন ড্রোন অভিযান চালানো হচ্ছে যুদ্ধবিরতি পর্যবেক্ষণের উদ্দেশ্যে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস এই তথ্য জানিয়েছে।প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই অভিযান ইসরায়েলের অনুমোদন নিয়ে পরিচালিত হচ্ছে এবং মূলত এলাকাটির স্থল পরিস্থিতি পর্যবেক্ষণেই ব্যবহৃত হচ্ছে। মার্কিন প্রতিরক্ষা ও ইসরায়েলি সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, নজরদারির প্রধান লক্ষ্য হলো দক্ষিণ ইসরায়েলে অবস্থিত সিভিল-মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টারের কার্যক্রমে সহায়তা করা।সূত্রে জানা গেছে, ওই সমন্বয় কেন্দ্রে প্রায় ২০০ মার্কিন সেনা নিয়োজিত আছেন। সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কেন্দ্রটি পরিদর্শন করেছেন।নিউইর্ক টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্প প্রশাসনের অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন যে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতি বা জিম্মি বিনিময় সংক্রান্ত চুক্তি থেকে সরে যেতে পারেন।এর আগেও মার্কিন সেনারা গাজা উপত্যকার আকাশে এমকিউ-৯ রিপার ড্রোন ব্যবহার করেছিল। এর মাধ্যমে ইসরায়েলি বাহিনীকে জিম্মিদের অবস্থান শনাক্তে সহায়তা প্রদান করা হয়েছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নরসিংদী জেলার সাধারণ সম্পাদক শাহ জালাল আহমেদ শাওনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১০ Read more

ধামইরহাটে টাপেন্টাডলসহ নারী গ্রেফতার
ধামইরহাটে টাপেন্টাডলসহ নারী গ্রেফতার

নওগাঁর ধামইরহাটে ৫০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মোছা লাইলী বেগম (৪২) নামের একজনকে গ্রেফতার করেছে র‍্যাব। রবিবার (১৭ আগস্ট) দুপুরে এক বিজ্ঞপ্তিতে Read more

পে স্কেল কার্যকর চলতি মাসেই, কার বেতন কত বাড়ছে?
পে স্কেল কার্যকর চলতি মাসেই, কার বেতন কত বাড়ছে?

অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোর প্রস্তাব চূড়ান্ত করেছে বেতন কমিশন। কমিশনের সুপারিশ অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন