কিছুদিন আগেই মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসির এক ম্যাচ নিষিদ্ধ হওয়া নিয়ে ঘটে গেছে নানা কাণ্ড। সেই ঘটনার রেশ কাটাতে না কাটতেই আরেকটি নিষেধাজ্ঞার খবর পেলেন আর্জেন্টাইন কিংবদন্তি। গত বুধবার আতলাস ও ইন্টার মায়ামির খেলোয়াড়দের বাকবিতণ্ডায় জড়ানোর ঘটনাকে কেন্দ্র করে নিষিদ্ধ হয়েছেন লিওনেল মেসির দেহরক্ষী ইয়াসিন চুয়েকো।ইএসপিএনের খবর অনুযায়ী, আতলাস ও মায়ামির বিপক্ষে ম্যাচ শেষে বাকবিতণ্ডায় জড়ান দুই দলের খেলোয়াড়রা। অনুমতি না থাকলেও সেটি থামাতে মাঠে প্রবেশ করেন মেসির দেহরক্ষী। যা নিয়ে অভিযোগ তোলে আতলাসের খেলোয়াড়রা। লিগস কাপের শৃঙ্খলা কমিটিকে জানানো হলে এই নিষেধাজ্ঞা নেমে আসে। তাকে টুর্নামেন্টের বাকি অংশে সব ধরনের টেকনিক্যাল এরিয়ায় প্রবেশ থেকে নিষিদ্ধ করা হয়েছে। প্রথম অবস্থায় কেবল ইন্টার মায়ামির এক সদস্যকে নিষিদ্ধ করা হয়েছে জানা গেলেও পরে ইএসপিএন নিশ্চিত হতে পেরেছে তিনি মেসির দেহরক্ষী ইয়াসিন চুয়েকো।সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে টুর্নামেন্টের শৃঙ্খলা কমিটি জানিয়েছে, গত ৩০ জুলাই ম্যাচ শেষে মায়ামির ক্লাবের এক প্রতিনিধি পরিচয়পত্র ছাড়া নিষিদ্ধ এলাকায় প্রবেশ করেন এবং নিয়মবর্হিভূত আচরণ করেন। এতে নিষেধাজ্ঞার পাশাপাশি মায়ামির ওপর অপ্রকাশিত অংকের অর্থদণ্ড আরোপ করেছে।আতলাসের ডিফেন্ডার ম্যাথিউস ডোরিয়া শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমাদের বোর্ড বিষয়টি নিয়ে সঠিক ব্যবস্থা নেবে। আমি বুঝি, মেসির সুরক্ষার জন্য তার এখানে থাকার অনুমতি থাকতে পারে, যেমন ভক্তদের কাছ থেকে রক্ষা করা, কিন্তু খেলোয়াড়দের মধ্যেকার বিষয় নিয়ে তার এখানে থাকার কোনো অনুমতি নেই।’তিনি আরও বলেন, ‘আমাদের পক্ষে এই বিষয়ে বেশি মন্তব্য করা বা মতামত দেওয়া ঠিক হবে না। কারণ লিগস কাপ কর্তৃপক্ষ ইতোমধ্যে বিষয়টি খতিয়ে দেখছেন এবং যা করা উচিত তা করবেন। যদি এটা শুধুমাত্র মেসি ও অন্যান্য খেলোয়াড়দের সুরক্ষার জন্য হয়, তাহলে সেটা গ্রহণযোগ্য। কিন্তু অন্য কোনো কারণে হলে তা কেউ মেনে নেবে না। তবে এই ব্যাপারে আমার কিছু করার নেই।’এর আগে ইয়াসিন চুয়েকোকে ইন্টার মায়ামি মেজর লিগ সকার ম্যাচ চলাকালীন সাইডলাইনে থাকার অনুমতি দেয়নি, যদিও তিনি এখনও ক্লাবের নিরাপত্তা টিমের একজন সদস্য ছিলেন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফের ভারতকে কড়া হুঁশিয়ারি দিল পাকিস্তান
ফের ভারতকে কড়া হুঁশিয়ারি দিল পাকিস্তান

জম্মু-কাশ্মিরের চেনাব নদীতে প্রস্তাবিত জলবিদ্যুৎ প্রকল্প ইস্যুতে ভারতকে হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সিন্ধু পানিবণ্টন চুক্তি ভেঙে সিন্ধু Read more

সবজি চাষে অনেকের অনুপ্রেরণা কৃষক তমিজ উদ্দিন
সবজি চাষে অনেকের অনুপ্রেরণা কৃষক তমিজ উদ্দিন

ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার নওধার গ্রামের পরিশ্রমী কৃষক তমিজ উদ্দিন। কঠোর পরিশ্রম ও সঠিক উপায়ে সবজি চাষ করে ইতিমধ্যে পেয়েছেন ব্যাপক Read more

এই সরকারের অধীনে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না : জিল্লুর রহমান
এই সরকারের অধীনে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না : জিল্লুর রহমান

আগামী বছরের ফেব্রুয়ারিতে এই সরকারের অধীনে নির্বাচন হবে না বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক ও টেলিভিশন উপস্থাপক জিল্লুর রহমান।রবিবার (২১ Read more

হাসপাতালে মাকে দেখে বাবার বাড়িতে গেলেন ডা. জোবায়দা
হাসপাতালে মাকে দেখে বাবার বাড়িতে গেলেন ডা. জোবায়দা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান হাসপাতালে চিকিৎসাধীন মাকে দেখে ধানমন্ডিতে তার বাবার বাসভবন ‘মাহবুব ভবনে’ গেছেন।মঙ্গলবার Read more

সত্য প্রকাশে মানুষের আস্থা অর্জন করেছে সময়ের কণ্ঠস্বর
সত্য প্রকাশে মানুষের আস্থা অর্জন করেছে সময়ের কণ্ঠস্বর

হাঁটি হাঁটি পা পা করে অগণিত মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘সময়ের কণ্ঠস্বর’-এর এক যুগ Read more

কারিগরি বোর্ডের ২৩ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা স্থগিত
কারিগরি বোর্ডের ২৩ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা স্থগিত

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আগামী ২৩ ও ২৪ জুলাইয়ে অনুষ্ঠিতব্য সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) বোর্ডের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন