ব্রাহ্মণবাড়িয়া-২ সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা অভিযোগ করেছেন, তাঁর পথসভার জন্য তৈরি করা মঞ্চ প্রতিপক্ষ ভেঙে দিয়েছে।সোমবার (৫ জানুয়ারি) বিকেলে সরাইলের অরুয়াইল বাজার এলাকায় জনগণের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এই অভিযোগ করেন। মঞ্চ না থাকায় শেষ পর্যন্ত নিজের গাড়ির ওপর দাঁড়িয়েই উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য দেন তিনি। গতকাল বিকেল ৫টার দিকে অরুয়াইল বাজার এলাকায় নিজ গাড়িতে দাঁড়িয়ে রুমিন ফারহানা বলেন, ‘সবাই জানেন, কলেজ মাঠে একটা স্টেজ করা হয়েছিল, আমার প্রতিপক্ষরা লোকজন দিয়ে সেটা ভেঙে দিয়েছে। আমি বাধ্য হয়ে আপনাদের দরজায় গেছি। শেষমেশ গাড়ির ওপর দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছি। আপনারা আগামী ১২ তারিখ এই অন্যায়ের সমুচিত জবাব দেবেন।’তিনি আরও বলেন, ‘আমরা এই নতুন বাংলাদেশে আর কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেব না। নিরীহ মানুষকে পয়সা দিয়ে মামলায় ঢুকিয়ে দেবে, সেটা হতে দেব না। দোকানে দোকানে চান্দাবাজি-ধান্দাবাজি, অবৈধ বালুর ব্যবসা করতে দেব না।’এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আবু বক্কর সরকার বলেন, নিয়ম অনুযায়ী প্রতীক বরাদ্দের আগে প্রার্থীরা সভা সমাবেশ করতে পারবেন না। তবে ওই প্রার্থীর পক্ষ থেকে মঞ্চ ভাঙচুরের কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি। অভিযোগ পেলে নির্বাচনি বিধান অনুযায়ী তা খতিয়ে দেখা হবে।প্রসঙ্গত, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জুনায়েদ আল হাবিবকে জোটের প্রার্থী করা হয়েছে। রুমিন ফারহানা এ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঋণের বোঝা সইতে না পেরে ৩ সন্তানের জননীর আত্মহত্যা
ঋণের বোঝা সইতে না পেরে ৩ সন্তানের জননীর আত্মহত্যা

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় কিস্তির চাপ ও পারিবারিক মানসিক টানাপোড়েনের জেরে গৃহবধূ আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার (২২ ডিসেম্বর) উপজেলার  বাউশিয়া Read more

মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় আঙুলের ছাপ যুক্ত হচ্ছে
মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় আঙুলের ছাপ যুক্ত হচ্ছে

মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। জালিয়াতি রোধে এবার থেকে স্বাস্থ্য পরীক্ষায় বায়োমেট্রিক যাচাইকরণ তথা Read more

সাপুড়ের প্রাণ কেড়ে নেয়া জীবন্ত সাপকে চিবিয়ে খেলেন ওঝা
সাপুড়ের প্রাণ কেড়ে নেয়া জীবন্ত সাপকে চিবিয়ে খেলেন ওঝা

সাপ ধরতে গিয়ে সাপের ছোবলে মৃত্যু হয় এক সাপুড়ের। সেই সাপটি কাঁচা চিবিয়ে খেয়েছেন আরেক সাপুড়ে। এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে Read more

‘ঢাবি অর্থনীতি ১৯৭৬ স্মৃতি বৃত্তি’ পেলেন ২ মেধাবী শিক্ষার্থী
‘ঢাবি অর্থনীতি ১৯৭৬ স্মৃতি বৃত্তি’ পেলেন ২ মেধাবী শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অর্থনীতি বিভাগের দু’জন মেধাবী শিক্ষার্থীকে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি ১৯৭৬ স্মৃতি ট্রাস্ট ফান্ড বৃত্তি’ প্রদান করা হয়েছে। সোমবার (২ Read more

ভোলায় ৫ কোটি টাকার ইয়াবা ও গাঁজা ধ্বংস
ভোলায় ৫ কোটি টাকার ইয়াবা ও গাঁজা ধ্বংস

ভোলায় যৌথ অভিযানে উদ্ধার হওয়া ৯৯ হাজার ৯শ' ৮০ পিচ ইয়াবা ও ২ কেজি গাঁজা ধ্বংস করা হয়েছে, যার আনুমানিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন