লুকা মদ্রিচ রিয়াল মাদ্রিদ ছাড়ার পর ক্লাবের ভক্ত-সমর্থকদের একটি ‘কমন প্রশ্ন’ ছিল-‘কার গায়ে উঠবে রিয়ালের ‘১০ নম্বর জার্সি’। ধারণা করা হচ্ছিল কিলিয়ান এমবাপ্পে কিংবা তরুণ আরদা গুলার হতে পারেন রিয়ালের নতুন ‘নম্বর টেন’। তবে এ প্রশ্নের উত্তর পেতে আর বেশি অপেক্ষা করতে হয়নি সমর্থকদের। বাংলাদেশ সময় গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ প্রশ্নের উত্তর জানিয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। ড্রেসিংরুমে ঝুলিয়ে রাখা রিয়ালের ১০ নম্বর জার্সির একটি ছবি পোস্ট করা হয়। সাদা রঙের সে জার্সিতে লেখা নামটা—এমবাপ্পে। রিয়ালের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে আরও একটি ছবি পোস্ট করা হয় গতকাল রাতে, যে ছবি প্রায় একই সময়ে এমবাপ্পেও পোস্ট করেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে। ক্লাবের ১০ নম্বর জার্সি পরে হাত উঁচু করে দাঁড়িয়ে এমবাপ্পে—ফরাসি তারকার এই পোস্টে আগুনের ইমো দিয়ে মন্তব্য করেন ক্লাবটির সাবেক ‘নাম্বার টেন’ লুকা মদ্রিচ। অবশ্য এমবাপ্পে যে রিয়ালের ১০ নম্বর জার্সি পাচ্ছেন তা অনুমেয়ই ছিল। সপ্তাহখানেক আগেই এক্স হ্যান্ডলে করা পোস্টে বিষয়টি বুঝিয়ে দিয়েছিলেন এমবাপ্পে। কাল রিয়ালের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এটাই নিশ্চিত করা হলো। ক্লাবের ওয়েবসাইটেও এমবাপ্পের জার্সি নম্বর হালনাগাদ করা হয়েছে। আজ এমবাপ্পের ১০ নম্বর জার্সি বিক্রি শুরু করবে রিয়াল।প্রসঙ্গত, ফ্রান্স জাতীয় দলে বহু বছর ধরেই ১০ নম্বর জার্সি পড়ছেন এমবাপ্পে। তবে পিএসজিতে তিনি পড়তেন ‘৭ নম্বর’ জার্সি। এরপর রিয়াল মাদ্রিদে আসার পর তাকে বেনজেমার ফেলে যাওয়া ‘৯ নম্বর’ জার্সি দেওয়া হয়েছিল। তবে নতুন মৌসুম শুরুর আগে এবং মদ্রিচ ক্লাব ছাড়ার কারণে ১০ নম্বর জার্সিটিও ফাঁকা হয়ে পড়ায় এমবাপ্পের হাতে সেটা তুলে দিয়ে তাঁকে পুরস্কৃত করল রিয়াল।এদিকে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, রিয়ালের ৯ নম্বর জার্সি পাওয়ার দৌড়ে এগিয়ে তিনজন—ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, গঞ্জালো গার্সিয়া ও এনদ্রিক। আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুরনো স্মার্টফোনের আয়ু বাড়াবে ৫ টিপস
পুরনো স্মার্টফোনের আয়ু বাড়াবে ৫ টিপস

স্মার্টফোন ছাড়া চলার কথা এখন কল্পনাও করা যায় না। প্রযুক্তির ক্রমাগত অগ্রগতিতে যোগাযোগ ব্যবস্থার উত্তরোত্তর উন্নয়নে দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশে Read more

দেশের ৯৯ শতাংশ পোশাক কারখানা চালু
দেশের ৯৯ শতাংশ পোশাক কারখানা চালু

এবার ঈদুল ফিতরের বড় ছুটি পেয়েছেন পোশাক শ্রমিকরাও। ঈদের আগে কয়েকটি প্রতিষ্ঠানের কর্মীদের বেতন-বোনাস নিয়ে অসন্তোষ থাকলেও ঈদ কাটিয়ে ফিরেছেন Read more

চিত্রনায়ক জসিমের ছেলে গায়ক এ কে রাতুল মারা গেছেন
চিত্রনায়ক জসিমের ছেলে গায়ক এ কে রাতুল মারা গেছেন

চিত্রনায়ক জসিমের ছেলে, জনপ্রিয় আন্ডারগ্রাউন্ড ব্যান্ড 'ওনড'–এর ভোকালিস্ট, বেজিস্ট ও সাউন্ড ইঞ্জিনিয়ার এ কে রাতুল মারা গেছেন।রবিবার (২৭ জুলাই) বিকেল Read more

কেয়া পায়েলের সঙ্গে তৌহিদ আফ্রিদির সম্পর্ক ছিল: তানভীর
কেয়া পায়েলের সঙ্গে তৌহিদ আফ্রিদির সম্পর্ক ছিল: তানভীর

আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর ও মাই টিভির মালিক নাসির উদ্দিন সাথীর ছেলে তৌহিদ আফ্রিদিকে গত ২৪ আগস্ট বরিশালে বিশেষ অভিযান চালিয়ে Read more

নারীর অবদানসমূহ দৃশ্যমানে হতে হবে: সমাজকল্যাণ উপদেষ্টা
নারীর অবদানসমূহ দৃশ্যমানে হতে হবে: সমাজকল্যাণ উপদেষ্টা

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, নারীর অদৃশ্য অবদানসমূহ দৃশ্যমানে হতে হবে।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আগারগাঁও পরিসংখ্যান Read more

বিকেলে স্বাধীনতা দিবসের আলোচনা সভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী
বিকেলে স্বাধীনতা দিবসের আলোচনা সভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় বিকেলে বক্তব্য দেবেন।  আজ শুক্রবার (২৭ মার্চ) দুপুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন